১. সংস্কৃত 'ক্ষেপ' থেকে বাংলায় খেই শব্দটি এসেছে। খেই মানে সুতোর মুখ বা প্রান্ত। তাঁতে কাপড় বোনার সময় মাঝে মাঝে টানা কিংবা পোড়েনের সুতো ছিঁড়ে যায়। সহকারী তাঁতিকে সেই সুতো খুঁজে বের করে দেয় অর্থাৎ খেই ধরিয়ে দেন।
তবে তাঁতের খেই ('ঝিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো' - সত্যেন্দ্রনাথ দত্ত) এখন কথার ভেতর ঢুকে ভিন্ন মাত্রা পেয়েছে। কথায় খেই পাওয়া মানে প্রসঙ্গ খুঁজে পাওয়া, খেই হারানো মানে কথার সূত্র হারিয়ে ফেলা আর খেই ধরিয়ে দেওয়া ('কোন জিনিসের খেই ধরলে তিনি জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না' --সৈয়দ মুজতবা আলী) মানে কথার প্রসঙ্গ ধরিয়ে দেয়া।
২. বাংলা ভাষায় বহুল ব্যবহৃত 'যথেষ্ট' শব্দটিকে যদি তার আদি অর্থে ব্যবহার করার নির্দেশ আসে, তাহলে অনেক বাংলা বাক্য পাল্টিয়ে ফেলতে হবে। অন্ততপক্ষে ভাষাবিদরা বেকায়দায় পড়ে যাবেন। কারণ মূল অর্থে এখন আর যথেষ্ট শব্দটিকে ব্যবহারের সুযোগ নেই।
বাংলা অভিধানগুলোতে যথেষ্ট শব্দের অর্থ হিসেবে এখন প্রচুর, অনেক, খুব, ঢের ইত্যাদিকে বেছে নেয়া হয়েছে। অথচ যথেষ্ট শব্দের মূল অর্থ হলো যথা বা যা ইষ্ট বা ইস্পিত।
সোজা কথায়, যা মঙ্গলকর ও অভিপ্রেত। এ কারণে একজন গবেষক বলেছেন, যথেষ্ট খাওয়া হয়েছে বললে হয়তো এখনো শব্দটির মূল অর্থটির কাছাকাছি যাওয়া যাবে। কিন্তু যখন বলা হয়, লোকটি যথেষ্ট মার খেয়েছে, তখন কি আর মূল অর্থে ফিরে যাওয়া সম্ভব হবে? কষ্ট যে কারো ইষ্ট হয় না।
(চলবে)
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।