শব্দের পোস্টমর্টেম - ৫৬
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলায় ঘোল খাওয়া মানে নাকাল হওয়া, বেকায়দায় পড়া। (ক্লোজআপহাসি)
কিন্তু ননী মিশ্রিত মথিত দধি মানে ঘোল খাওয়ার সঙ্গে বেকায়দায় পড়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক মোটেও নেই। কারণ এই খোল খাওয়া বা খাওয়ানো মোটেও আহার্য ঘোল নয়। কারণ এ ঘোল হলো জলের আবর্ত বা ঘূর্ণি। সংস্কৃত ঘূর্ণ শব্দটি কালক্রমে প্রাকৃত ভাষায় হয়ে যায় ঘুল্লি। আর এ ঘুল্লি থেকেই বাংলায় ঘোল হয়েছে। এটাই এখন গৌণার্থে কষ্ট ভোগ বা বেকায়দায় পড়া অর্থে ব্যবহৃত হয়।
এখানে ঘোল সম্পর্কিত একটি চমৎকার শব্দের কথা বলা যেতে পারে। শব্দটি হচ্ছে 'ঘোলমউনি'। কিন্তু সাহিত্যে এখন শব্দটির ব্যবহার দেখা যায় না। বঙ্কিম চন্দ্র তার এক লেখায় লিখেছিলেন, 'ঘোলমউনির তাড়নে ঘোল আর বাত্যাতাড়িত এক নিয়মে বিলোড়িত হয়'। ঘোলমউনি মানে ঘোল মন্থন করার দন্ড।
ঘোল শব্দটি দিয়ে বাংলা ভাষার বিখ্যাত প্রবাদ বাক্য 'দুধের স্বাদ ঘোলে মেটানো' তৈরি হয়েছে।
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন