শব্দের পোস্টমর্টেম - ৫৭
০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বোকার স্বর্গ টার্মটি বাংলা ভাষার নিজস্ব সম্পদ নয়। ইংরেজি ফুলস প্যারাডাইজ টার্মটি বাংলায় বোকার স্বর্গ হিসেবে ঢূকেছে। বোকার স্বর্গের সঙ্গে ধর্মীয় চেতনা জড়িত ছিল। মধ্যযুগে ক্যাথলিক খৃস্টান ধর্মাযাজকরা প্রচার করে দেন যে, অপরিণত বুদ্ধি বা বিকৃত মস্তিষ্কের লোক যেসব ভুল করে, তার জন্য তাদের গুণাহ হয় না

। যেহেতু আল্লাহ তাদেরকে এই অবস্থায় ফেলে দিয়েছেন, সেহেতু মৃত্যুর পর তাদের আত্মার বিচারও হবে না। আর বেহেশত যেহেতু শুধু পূণ্যবানদের জন্য সেহেতু ওইসব আত্মা কখনো বেহেশতেও ঢুকতে পারবে না। আবার তারা দোযখেও যাবে না, কারণ তারা না বুঝেই পাপ করেছে। তাই তাদের আত্মা বেহেশত ও দোযখের বাইরে ভিন্ন একটি জায়গায় রাখা হবে। এটাই ফুলস প্যারাডাইস বা বোকার স্বর্গ।
হিন্দু ধর্ম মতে, যে স্বর্গে যাবার যোগ্য নয়, অথচ নরকের শাস্তিও প্রাপ্য হয়নি। তার জন্য আরেক জগত আছে। এটির নাম ত্রিযগলোক। মানে বিবেক বুদ্ধিহীন পশু ও বৃক্ষাদির জগত।
কিন্তু সময়ের পরিক্রমায় ইংরেজি ভাষায় ফুলস প্যারাডাইস নিজেই তার আদি অর্থ হারিয়ে ফেলে। বর্তমানে ইংরেজিতে বোকার স্বর্গে বাস করা মানে অবাস্তব সুখ কল্পনার মধ্যে থাকা বা কল্পিত সুখে বিভোর থাকা। বাংলায়ও বোকার স্বর্গ বলতে এটাই বোঝায়।
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন