somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পান-বন্দনা

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকজন কবে পানের অভ্যাস রপ্ত করেছিল, সে ব্যাপারে ইতিহাস নীরব। তবে বাৎসায়নের কামসূত্রের একটি স্তবকে রয়েছে পান-বন্দনা : 'দাঁত পরিষ্কার করে আয়নায় তাকাতে তাকাতে তাম্বুল(পান) চিবিয়ে মুখে সুগন্ধ ছড়িয়ে প্রত্যেকের উচিত দিনের কাজে হাত দেয়া।'
পাঁচ হাজার বছর আগে লেখা শ্রীমদ্ভগবতে লেখা আছে দেবতা কৃষ্ণ পান খেতেন। বলা হয়ে থাকে দেব চিকিৎসক ধন্বন্তরীর সহায়তায় আয়ুর্বেদ পণ্ডিতরা এটা আবিষ্কার করেন।
ইতিহাসে রয়েছে, সম্রাট শাহ জাহানের মা রানী নূরজাহান অন্দরমহলে নারীদের কাছে পান জনপ্রিয় করে তোলেন। তিনি পানের সঙ্গে চিবানোর বেশ কিছু উপাদানও আবিষ্কার করেন। ইবনে বতুতাও সে আমলে বাংলাদেশের পান-সংস্কৃতির কথা বলেছেন। আর মধ্যযুগের কবি আলাওলের কবিতায় পাওয়া যায়, 'অধর রাতুল কৈল তাম্বুল রসে।'
পানের পিকের রং তামাটে। রঙের দিকে খেয়াল রেখে সংস্কৃতে তাম্র থেকে তাম্বুল শব্দটি এসেছে। এক প্রকার গাছের নির্যাস 'কথ' এর কারণে পান চিবুলে তা লাল হয়ে যায়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও পানের নানা গুণকীর্তন রয়েছে। হৃদয়-আকৃতির পান পাতা কচি অবস্থায় তুলতে হয়। এ সময় স্বাদ থাকে বেশি।
সংস্কৃত সাহিত্যে পানের মহিমা বলা হয়েছে এভাবে 'মুখের সৌন্দর্য বাড়াতে, মুখ বিশুদ্ধ করতে, বাজে গন্ধ তাড়াতে পান মহৌষধ।'
এক সময় হিন্দু বিধবাদের জন্য পান নিষিদ্ধ ছিল। যেহেতু পান আনন্দের প্রতীক সেহেতু বিধবারা এটা চিবানোর অনুমতি পেতেন না।
অবশ্য সংস্কৃত 'পর্ণ' থেকেই বাংলায় পান শব্দটি এসেছে। অথচ পানের অস্ট্রিক নাম ছিল বর। কিন্তু বাংলা ভাষা থেকে শব্দটি হারিয়ে গেছে বা পানের দাপটে তা টিকতে পারেনি। বর শব্দটি এখনও নিজের অপসৃয়মান অস্তিত্ব ঘোষণা করছে 'বারুই' ও 'বারুজীবী' শব্দে।
বাংলাদেশের সংস্কৃতির অনিবার্য অংশ পান। হিন্দুশাস্ত্র মতে, সুপারি খয়ের চুন সংযুক্ত হলেই তাকে 'তাম্বুল' আখ্যা দেয়া হয়। নইলে ওটা স্রেফ পর্ণ। সংস্কৃতে তাম্বুল, তামিলে ভেট্টিলাই, তেলেগুতে তমলপাক, মারাঠিতে বিদয়েচি, গুজরাটিতে পান/নাগর-বেল, বার্মিজে কুন আ, কানাড়িতে বিলেদেলে, মালয়লমে বেত্তিনাই, খেমারে মেলু, থাই ভাষায় প্লু, সিংহলিতে বলাত, মালয়ে দেউন সিরিহ, আরবিতে তানবোল, ফারসিতে বগেঁ তাবোল/তাবোল, ফিলিপাইনে ইকসু ও ভিয়েতনামে ট্রাউ নামে পান পরিচিত।
পানের লতা কোনো কিছুকে অবলম্বন করে সাপের মতো জড়িয়ে থাকে বলে সংস্কৃতে পানের আরেক নাম নাগবল্লী। আমরা পান রাখি ডাবরে আর যে পাত্রে পরিবেশন করি তাকে বলে বাটা। বাটা ও ডাবর যথাক্রমে হিন্দি 'বট্টা' ও 'ডাবর' থেকে এসেছে। অবশ্য হিন্দি 'ডাবর' এসেছে সংস্কৃত 'দভ্র' থেকে আর সংস্কৃত দভ্র অর্থ সাগর।
ডাবরকে এক সময় 'তাম্বুলকরঙ্ক' বা 'তাম্বুলপেটিকা' বলা হত। পানের ডিবার নাম ছিল তাম্বুলসম্পুট। তখন রাজপরিবারেও পানের প্রচলন ছিল। রাজাকে পান দেওয়ার জন্য নিয়োজিত থাকত বিশেষ শ্রেণীর দাস, যারা তাম্বুলকরঙ্ক বাহিনী নামে পরিচিত ছিল। বানভট্টের কাদম্বরীতে তাম্বুলকরঙ্ক বাহিনীর কথা উল্লেখ রয়েছে।
তাম্বুলগুণ মানে পানের গুণ বা ধর্ম। পানের এ গুণ তের প্রকার - কটু, তিক্ত, উষষ্ণ, মধুর, ক্ষার, কষায়, বাতঘ্ন, কৃমিনাশক, কফহর, দুর্গন্ধিদোষাপহ, বক্তাভরণ, সুগন্ধিকরণ ও কামাগ্নিসন্দীপন।
এক সময় পানের বরজ থেকে আয় এতোই গুরুত্বপূর্ণ ছিল যে, বাংলার সুবাদার আযিম উস শান পান চাষকে 'সাউদিয়া খাস’'নাম দিয়ে একচেটিয়া রাজকীয় ব্যবসায়ে পরিণত করেন। আর ১৭৬৭ সালে রবার্ট ক্লাইভও একই পথ ধরেন।

৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×