somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরু-বন্দনা

১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গরুকে আমার ভীষণ হিংসে হয়। কারণ গরু মহাশয় আরামসে অর্ধশয়ন করে জাবর কাটতে কাটতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধিতে কত্তো যে বড় মাপের অবদান রেখেছে, তা হিসেব করে নিজেকে নিতান্ত 'গোবেচারা' ছাড়া আর কিছুই ভাবতে পারি না। অথচ গরু স্কুল-কলেজের সিঁড়ি না ভেঙেই বাংলা ভাষাকে 'গোবেচারা' নামের কান লাল করা বিশেষণটি উপহার দিতে পেরেছে। আমাকে যখন 'গোমূর্খ' বলা হয়, তখন কিন্তু গরুর স্ট্যাটাস আমার ওপরেই থাকে।

রাত দেড়টায় পেটে ছুঁচোর দুরন্ত দাপাদাপি শুরুর পর অফিস থেকে ফিরে ডাইনিংয়ে বসে যখন 'গোগ্রাসে' গিলি, তখনও গরু আমাকে হাম্বা রবে তার ঋণের কথা মনে করিয়ে দেয়।

শুধু কি তাই, পরম পূজনীয় আব্বাজান যখন সখেদে বলতেন, 'তুই ব্যাটা একটা আস্ত গরু', তখন থেকেই গরুকে হিংসে না করে আমার উপায় ছিল না। বিস্মিত হয়ে ভাবতাম ঠিকই তো, এই চার পা-ওয়ালা জন্তুটি বাংলা ভাষায় যতগুলো শব্দ, উপমা আর প্রবাদ বাক্য উপহার দিয়েছে, তার তুলনায় আমি যে নস্যি!

মনে আছে, এ গরুর খুরকে মস্তকে ধারণ করেই বিষাক্ত গোখরা ('গোক্ষুরা') সাপও জাতে উঠেছে। শুধু সাপ কেন মুখ কিছুটা গরুর মতো বলেই কুমির সভ্য হতে 'গোমুখ' ধারণ করে বসে আছে। কুমীরের আরেক নাম কিন্তু গোমুখ। নদীও তো পিছিয়ে নেই। গরুর লেজ ধরে ধন্য হতে 'গোমতী' নাম ধারণ করেছে। গরুর স্বচ্ছ, ঢাউস আর নিষ্পাপ চোখের মর্যাদা দিতে মানুষ জানালার নাম রেখেছে গবাক্ষ। গোধূলি নিয়ে বাংলা ভাষায় কবিকুল যেভাবে বন্দনায় মেতেছেন, তা আমার মতো অনেক দ্বিপদ গরুর মর্মজ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্লগে একজনের নিক দেখলাম 'অবলষ্ট'। প্রায় শতবর্ষী চলন্তিকা অভিধানে 'গরুখোঁজা' করেও শব্দটির মর্ম উদ্ধার করতে পারলাম না। জ্ঞানীজনরা বহু আগেই বলে গেছেন, 'গরু, জরু ধান রাখ বিদ্যমান'। গরু আর জরুকে (স্ত্রী) একই সোশাল স্ট্যাটাস তো তারাই দিয়ে গেছেন।
গরুকে নিয়ে জ্ঞানী মুর্খদের একটাই অপবাদ। আর তা হচ্ছে 'গরু তো গরুই'। সো হোয়াট? চাঁদেরও কলঙ্ক থাকে।

বাংলা ভাষার প্রবাদ-তোরঙ্গটি খুলুন। দেখবেন, ওখানে লেখা আছে হাজার রকমের গরু-বন্দনা। 'গোণা গরু বাঘে নেয় না', 'গাই নাই তো বলদ দুয়ে দে', 'গাঁয়ের গুণে গরু বিকায়', 'গাই ছিল না হল গাই, চালুনি দিয়ে দুইতে যাই', 'গাছে গরু চরানো', 'কানা গরু বামনকে দান', 'গোকুলের ষাঁড়', 'গোবর গণেশ,' 'কানা গরুর ভিন্ন মাঠ', 'কুঁড়ে গরুর এটুলী সার', 'ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়' ইত্যাদি হাজারো প্রবাদ বাক্য তো গরুই ভাষাকে দান করেছে। 'চিনির বলদ' আর 'কলুর বলদের' কথা নাইবা বললাম।

এখন কি কারো সন্দেহ আছে বাংলা ভাষায় গরুর অবদান নিয়ে? আমি তো ছার, খোদ কবিগুরুর গো-বন্দনার উদাহরণ দিয়ে ইতি টানছি :
'শুভ্র খন্ড মেঘ
মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখনিদ্রারত
সদ্যোজাত সুকুমার গোবৎসের মতো
নীলাম্বরে শুয়ে...

(নোটিশ : ইহা রিপোস্ট, তবে সংশোধিত)
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৮
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×