বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ভারত আর পাকিস্তানেও জনপ্রিয়। তেলেগুতে এটা পিউলাসা বা পুলাসা, সিন্ধিতে পালু মাচ্চি, গুজরাটে মুডেন বা পেলভা নামে পরিচিত।
ইলিশের জীবনের অধিকাংশ সময় কাটে সাগরে। কিন্তু ডিম পাড়ার আগে ১২ শ কিলোমিটার সাঁতরিয়ে এটা নদীর মিঠা পানিতে আসে। সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি এসিড কোলেস্টরল ও ইন্সুলিনের লেভেল কমায়।
পান্তা-ইলিশ এখন শহুরে বাঙালি সংস্কৃতির একটি অংশ। আর হিন্দুদের পুজোয় চলে সর্ষে ইলিশ।
ইতিহাসে রয়েছে, বাদশা মুহাম্মদ বিন তুগলুক ইলিশ খেয়ে ডিহাইড্রেশনে ভুগে মারা যান। সিন্ধু নদে ভ্রমণকালে জেলেদের কাছে চকচকে ইলিশ দেখে তিনি তা খেতে চান। পারিষদ তাকে জানায়, এ 'আকাশগঙ্গা' মাছ সবার পেটে হজম হয় না। অনেকের বদহজম হয়। তুগলুক শেষ পর্যন্ত ইলশ খান এবং তিন দিনের টানা লঘুচাপ সইতে না পেরে ভবলীলা সাঙ্গ করেন। উল্লেখ্য, তখন দক্ষিণ ভারতের লোকজনের বিশ্বাস ছিল, আকাশপথেই মা গঙ্গার মাছ ইলিশ মাঝে মাঝে সিন্ধুনদে গিয়ে পড়ে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ইলিশের বাজারজাতকরণ ব্যবস্থার ত্রুটির কারণে জেলেরা বছরের পর বছর ধরে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাধারণ ক্রেতাদের কয়েকগুণ বেশি দামে বাজার থেকে ইলিশ কিনতে হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, জেলেরা মালিকদের কাছ থেকে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ফেরার পর ইলিশ বিক্রির টাকা থেকে বরফ, ইঞ্জিনের জ্বালানিসহ অন্যান্য খরচ প্রথমেই কেটে নেয় মালিকরা। এরপর কেটে নেয়া হয় নৌকা ও জাল মেরামত বাবদ খরচের টাকা। তারপর যা বাকি থাকে তা ভাগাভাগি হয় জেলে ও মালিকের মধ্যে। বাকি টাকা ১৬ ভাগ করে ৬ ভাগ পান মাছ ধরার সঙ্গে সরাসরি জড়িত জেলেরা এবং ১০ ভাগ পান নৌকা ও জালের মালিক। এরপর মালিকদের কাছ থেকে আড়তদার, আড়তদার থেকে পাইকারি বিক্রেতা, আবার পাইকারি বিক্রেতা থেকে আড়তদার এবং সবশেষে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ পৌঁছায়।
গবেষণায় দেখা যায়, এভাবে তিনিটি পর্যায়ে রয়েছে আড়তদার, দুটি পর্যায়ে আছে পাইকারি বিক্রেতা, আর আছে জাল ও নৌকার মালিক এবং খুচরা বিক্রেতা। এই আট পর্যায়ে ইলিশের বাজারমূল্যের ৫৩ শতাংশই বাজারজাতকরণ খরচ হিসেবে মধ্যস্বস্ত্বভোগীদের পকেটে চলে যায়।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।