আর্টিস্টদের কাছে লাল রঙ নাকি মশল্লার মত। কথাটা একজন চিত্রশিল্পীর। নাম ডেরেক জারমেন। এ উক্তির সারবত্তা থাকুক না কেন, যে কোন রঙের চেয়ে লাল রঙের সাথে ব্যক্তিক সম্পর্ক যে অনেক বেশি, তা শিল্পবোদ্ধারা মানেন। সহজ কথায়, ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, লাল রঙ মনোযোগ কাড়ে। এ রঙ আস্থা বাড়ায় মনে। শুধু তাই নয়, বিপদ থেকে সাবধান হবার অনুভূতি জানাতে এ রঙের জুড়ি নেই।
বিশ্ব সংস্কৃতিতে লাল রঙের দাপটকে ছোট করে দেখার সুযোগ নেই। রাশিয়াসহ একাধিক দেশের ভাষা ও সংস্কৃতিতে লাল রঙ সৌন্দর্যের প্রতীক। চীনা সংস্কৃতিতে জীবন ধারণের পাঁচটি মৌল চাহিদা, চারদিক ও চারটি ঋতুর সাথে রয়েছে লাল রঙের গভীর আত্মীয়তা। জাপানের শিন্টো ধর্মের দেবীদেরকে লাল রঙে উপস্থাপিত করা হয়। সুইডেনে ফালুন নামের খনি থেকে প্রাপ্ত লাল পাথর আভিজাত্যের প্রতীক বিবেচিত। চীনা ও হিন্দু ধর্মে লাল রঙ সৌভাগ্যের প্রতীক। গ্রিসে ইস্টার এগকে লাল রঙে রঞ্জিত করা হয়।
ইংল্যান্ডে লাল ফোন বুথ ও লাল ডাবল-ডেকার জাতীয় ঐতিহ্যের প্রতীক। শুধু তাই নয়, ১৮৭৪ সাল থেকে ব্রিটিশরা তাদের ডাকবাক্সকে লাল রঙে রঞ্জিত করে আসছে। মুসলিম হিন্দু ও চীনা বধূর বিয়ের ঐতিহ্যবাহী পোশাক লাল।
আজটেক সভ্যতায় এক ধরনের গুবরে পোকা থেকে তৈরি লাল রঙ স্বর্ণের চেয়েও দামি বিবেচিত হত। তারা লাখ লাখ পোকা পানিতে ডুবিয়ে মাত্র এক পাউন্ড লাল রঙ পেত।
২০০০ সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি লাল রঙের প্রতীক হয়ে গেছে। এ কারণে তাদের প্রেসিডেন্ট প্রার্থী যে রাজ্য থেকে ভোট প্রার্থনার অনুকহৃলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন, সেটি রেড স্টেল্টট নামে পরিচিত হয়। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী যে রাজ্য থেকে প্রচারণায় নামে, সেটি ব্লু স্টেট নামে পরিচিতি পায়।
এক ঝুড়ি তথ্য
* রঙধনুতে লাল রঙের ভাগটাই বেশি।
* গোধূলি বেলায় প্রথম যে রঙটি মানুষের দৃষ্টিশক্তি থেকে অপসৃত হয়, সেটি লাল রঙ।
* যে কোন রঙের চেয়ে লাল রঙের ওয়েভ লেন্থ বেশি।
* গ্রিনল্যান্ডে উপনিবেশ গড়তে নরওয়ের যে ভাইকিং সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি ছিলেন মিস্টল্টার এরিক। তিনি 'এরিক দি রেড' নামেই ইতিহাসে খ্যাত। লাল চুল আর লাল দাড়ির কারণে তিনি এ নামে পরিচিতি পান।
* জাগতিক উন্নতির প্রতীক হিসেবে চীনারা ঘরের সামনের দরজা লাল রঙে রঞ্জিত করে নেয়।
* মৌমাছি লাল রঙ দেখতে পায় না। এ কারণে লাল ফুলের পরাগায়ন সাধারণত পাখি, প্রজাপতি, বাদুড় ও বাতাসের মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে।
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।