বঁধু কেন বধূ নয়
বঁধু শব্দটির প্রয়োগ সাধারণত পদ্যে হয়ে থাকে।
সংস্কৃত 'বন্ধু' থেকে বঁধু শব্দটি এসেছে। বঁধু মানে প্রিয়, প্রণয়ী (বঁধু কি আর বলিব আমি -চণ্ডীদাস; বসন্ত নিশীথে বঁধু লহ গন্ধ, লহ মধু - রবীন্দ্রনাথ ঠাকুর)।
প্রাচীন বাংলা সাহিত্যে বঁধু অর্থে বঁধুয়া শব্দটির প্রচলন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও বঁধুয়া শব্দটি ব্যবহার করেছেন (বঁধুয়া অসময়ে কেন এ প্রকাশ)।
কিন্তু বধূ মানে বউ। বধূ সংস্কৃত শব্দ । এটার মূল রয়েছে বহ্ ধাতু। এটার গঠন হচ্ছে সংস্কৃত (বহ্ + উ)।
বধূ শব্দটি নানা অর্থ নির্দেশ করে। অভিধানে বধূ শব্দের অর্থে বলা হয়েছে স্ত্রী, পত্নী, বনিতা, নতুন বউ, কনে, ছেলে বা ছেলে স্থানীয় কারো স্ত্রী, কূলবালা (গৃহবধূ)।
আবার বধূজন মানে বিবাহিত যুবতী নারী,সধবা নারী, যুবতী বা নারীগণ (গোপ-বধূজন বিকশিত যৌবন - রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্যদিকে সংস্কৃত বধূ ও বাংলা টী প্রত্যয় যোগে গঠিত 'বধূটী' মানে বালিকা বধূ, কচি বয়সের বধূ।
মূলানুগ অর্থে বধূ অর্থ 'যাকে বহন করা যায়'। অমরকোষে বধূর প্রতিশব্দ হিসেবে রয়েছে : স্ত্রী যোধিবালা যোষা নারী সামন্তিনী বধূ। প্রতিপ্রদর্শিনী বামা বণিতা মহিলা তথা।
নানা অর্থে বধূ শব্দটি এখন প্রচলিত। বউ, নববিবাহিতা স্ত্রী, পুত্রবধূ, কুলবালা (দানবনন্দিনী আমি, রক্ষঃকুল বধূ - মধুসূদন দত্ত)।
আবার আয়ুর্বেদ শাস্ত্রে বধূ মানে অনন্তমূল, শটী, পিড়িং শাক।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।