somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁজা-বন্দনা

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলকায়নের এ যুগে কেমিক্যালসের দাপটে কুলীন 'গাঁজা' নাকি জাত খুইয়ে নেশার রাজ্যের এক কোণায় চুপটি মেরে বসে আছে। তাই ভূবনগাঁয়ের নেশার রাজ্যে গাঁজা এখন আর বনেদি নয়, আমজনতার কাতারে।

এক সময় সাধু-সন্ত থেকে শুরু করে রাজা-বাদশা ও সমাজপতিদের নেশা চাগিয়ে দিতো এই গাঁজা। হাশিশ নামে জিনিসটি এখনও সারা দুনিয়া চষে বেড়ায়। ভাং ও চরসের সঙ্গে রয়েছে গাঁজার রক্তের সম্পর্ক। কারণ সিদ্ধি জাতীয় উদ্ভিদের শুকনো মঞ্জুরি থেকে হয় গাঁজা, পাতা থেকে হয় ভাং আর গাঁজার আঁঠা থেকে তৈরি হয় চরস।

ছিলিমভর্তি গাঁজা টেনে এখনও নাকি সাধু-সন্তরা তুরীয় আনন্দ পান। তাদের দোষ দিয়ে লাভ নেই ভেইয়া! ভারতচন্দ্রের কাব্যে রয়েছে, স্বয়ং শিবঠাকুর নাকি ঘাঁজা-ভাং খেয়ে কচুরিপানায় দিব্যি হেঁটে বেড়াতেন। শুধু কি তাই, অষ্টম শতকে (কেউ কেউ বলেন ষষ্ঠ শতক) রচিত বানভট্টের কাদম্বরীতে রয়েছে, রাজধানী বিদিশায় বসে শুদ্রক রাজা স্নানাহারের পর কষে গাঁজা খেতেন। কারণ তখনও ভারতে তামাক আসেনি।

গাঁজা পরিবারের নিজস্ব কিছু টার্ম রয়েছে। যেমন, গাঁজা কাটার ছুরি নাম 'রতন কাটারি'। যে পিঁড়িতে গাঁজা কাটা হয় তা 'প্রেমতক্তি' আর ধোঁয়া ছাঁকবার ভিজে ন্যাকড়ার নাম 'জামিয়ার'। আর গাঁজাতন্ত্রের শেষ আচার হচ্ছে এক টানে কল্কে ফাটানো।

প্রসিদ্ধি রয়েছে, নিরাকার ব্রহ্মকে সাকার ঈশ্বর রূপে দেখতে সুবিধা হতে পারে, এই ভারসায় নাকি সাধৃ-সন্তরা গাঁজার কল্কেতে কষে দম দেন! কথায় বলে :
'এক ছিলিমে যেমন তেমন দুই ছিলিমে মজা
তিন ছিলিমে উজির-নাজির জার ছিলিমে রাজা।'
আর রাজা মশাইয়ের গাঁজার নৌকা পাহাড় দিয়ে যেতে কোনো বাধা নেই।

গুপ্ত ঘাতকদের ইংরেজিতে বলা হয় assassin। শব্দটির জন্ম কিন্তু হাশিশ থেকেই।

ছিলিম আর কল্কে একই জিনিস। ছিলিমের মূল আরবি 'ছিলম' আর কল্কের মূল সংস্কৃত 'কলিকা'। আর ফারসি 'নাইচা'থেকে বাংলায় এসেছে 'নলচে'। অন্যদিকে গাঁজা এসেছে সংস্কৃত 'গঞ্জিকা' শব্দ থেকে। সংস্কৃত 'গাঁজ' (ফেনা) থেকেও বাংলায় গাঁজা শব্দটি এসেছে। এ গাঁজার অর্থ ফেনিল হয়ে ওঠা, টক হয়ে যাওয়া।

শেষে একটি কথা চুপে চুপে বলছি। আফিমের মৌতাতের খবর নিতে হলে যেতে হবে বঙ্কিমের কমলাকান্তের কাছে। আর গাঁজার মৌতাতের খবর নিতে হলে ছুটে যেতে হবে কোনো ভন্ড মাজারে!!!

৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×