দুরন্ত নজরুল তার খ্যাদা দাদুর ন্যাদা নাকে কষে ল্যাঙ মারলেও রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ার ওই পথ মাড়াননি। বরং পার্থিব নাকের অপাথিব সৌন্দর্য বর্ণনায় তারা উপমাবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ বলেছেন, 'তোমার বিজ্ঞাপন তোমার নাকের ওপর। বিশ্বকর্মার হাতে এ নাক দুবার তৈরি হতে পারে না; ছাঁচ তিনি মনের ক্ষোভে ভেঙে ফেলেছেন।' অন্যদিকে শেক্সপিয়ার বলেছেন, 'কিওপেট্রার নাকটা যদি আরেকটু ছোট হতো, রোমান সামান্য তাহলে আরো দীর্ঘস্থায়ী হতে পারতো।'
নাকের এ উপমা পরিণত অনুভূতির হলেও মুখমণ্ডলের সৌন্দর্য বাড়াতে সুগঠিত ও মানানসই নাকের ভূমিকা অতি বাস্তব। নৃতাত্ত্বিক দিক থেকে নাক খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ; বিশেষ করে জাতিগত সূচি তৈরির বিভিন্নতা থেকে নাক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
গন্ধ, সৌন্দর্যপ্রিয়তা আর অনুভূতি প্রবণতার সঙ্গেই নাকের সম্পর্কটা আবর্তিত হচ্ছে। তারপরও যতোটুকু জানা গেছে, তাতেই প্রমাণিত হয়েছে, মেন্টাল হেলথের সঙ্গেও রয়েছে নাকের গভীর সম্পর্ক। আসলে গ্রিক থেকে রোমান, ফ্রয়েড থেকে হলিউড, মেডিসিন থেকে কসমেটিক্স, সব কিছুতেই নাকের ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই।
শিল্পকলা, বিজ্ঞান, পপুলার কালচারে নাককে অবহেলাও করা হয়নি। সেই প্রাচীন হায়ারোগ্লিফিক লিপি থেকে শুরু করে আধুনিক মেডিকাল জার্নালে নাক এখনো একটি পরম বিস্ময়। প্লিনি থেকে শুরু করে পিকাসোর কাছে নাক একটি কৌতুহল উদ্দীপক প্রসঙ্গ। অথবা বলা যায়, কিওপেট্রা থেকে বারবারা স্ট্রেইসেন্ড, জিমি ডুর্যান্ট থেকে মাইকেল জ্যাকসন -- সবাইকে নাক ভীষণ ভাবিয়েছে।
ভগবত গীতা মতে, নাক হচ্ছে মানব শরীরের নবম বা একাদশতম প্রবেশদ্বার। অথবা মষ্কিষ্কের একটি ছিদ্রপথ। ওল্ড টেস্টামেন্টে নাসারন্ধ্র হতে প্রত্যয়জনকভাবে নিঃশ্বাস ত্যাগের ওপর জোর প্রদান করা হয়েছে।
প্রাচীনকালে বিশ্বাস করা হতো, পৃথিবীতে দৈত্যাকৃতির দানব রয়েছে যাদের কোনো নাক নেই। শধু দুটো ছিদ্র রয়েছে। যে ছিদ্র দিয়ে তারা শ্বাসকার্য চালায়। অপরদিকে অস্বাভাবিক লম্বা নাককে অতিপ্রাকৃতিক ভাবা হতো। যেমন পশ্চিমা লোক সাহিত্যে নর্স হোলডারের নাককে এতো দীর্ঘ দেখানো হয়েছে যে, নর্স হোলডার ঘোড়ায় বসলে তার দীর্ঘ নাকটি স্যাডেলের বাকানো অংশে এসে ঠেকতো।
সৌন্দর্য বর্ধন, সংস্কৃতি, প্রথা অথবা ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর নারী এমনকি পুরুষরাও নাক ছিদ্র করার মাধ্যমে নাকে অলঙ্কার ধারণ করে।
জীবজন্তুর মধ্যে হাতির নাকটিই সবচেয়ে বেশি কর্মক্ষম। হাতির নাক যতগুলো কাজ সম্পাদন করতে পারে, মানুষের নাক ঠিক ততগুলো পারে না। কারণ হাতির নাক অতিরিক্ত হাত হিসেবে কাজ করতে পারে।
নাক মূলত একটি মাংসল কবিতা। গঠনপ্রকৃতি, হাঁচি, সাইনোসাইটিস, নানাবিধ অলংকার, শ্বসন ক্রিয়া, ঘ্রাণশক্তি এর আলাদা আলাদা বিশাল শাখা এবং এ শাখাগুলো মেঘের সাতরঙের মতোই রহস্যময়।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।