সাধারণ অর্থে চুল কোঁকড়িয়ে কপালে এসে পড়লে মুখের শোভা বাড়ে বলে এ চুলকে অলক বলা হয়। কারণ চুল অর্থে শব্দটির গঠন হচ্ছে : অল্ (শোভা করা বা অলঙ্করণ) + অক (কর্তৃবাচ্যে)।
সংস্কৃতে অলক চুলের সমমান শব্দ হচ্ছে 'কর্করাল' আর হিন্দিতে 'কাকুল'।
আভিধানিক অর্থে অলক মানে স্বভাববক্র ভঙ্গিযুক্ত কেশ।
অলকের কাব্যিক নাম চূর্ণকুন্তল, যা কপাল ছুঁয়ে কুঁকড়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 'অধরে অধরে মিলল অলকে/অলকে কোথা পুলকের তুলনা'। আর কাজী নজরুল ইসলাম লিখেছেন, 'তার অলকের একটু সুবাস পশবে তোরও নাসায়/বরষ শেষে একটু সুবাস পশবে তোরও নাসায়।'
অপূর্ব ব্রজাঙ্গনায় লেখা হয়েছে, 'সখীরে ঝলকিয়া অলকেরে চামেলী ও বকুলে, উজলিয়া দেলো মোরে মোহনিয়া দুকুলে'।
জ্ঞানেন্দ্রমোহন দাস তাঁর অভিধানে লিখেছেন, 'অলক নিম্নললাটে বা কপালের কাছে ঝুলিয়া পড়িলে সেই অপেক্ষাকৃত লম্বিত কৃষ্ণবর্ণ চূর্ণকুন্তলের গুচ্ছ মুখ কমলে ভ্রমরের ন্যায় শোভা পায় বলিয়া তাকে 'ভ্রমরক' বলে। কিন্তু বাংলায় তাহাও অলক নামে পরিচিত। হিন্দিতে ভ্রমরক আর অলকে বড় প্রভেদ করা হয় না। হিন্দি অভিধানে আছে, অলক অর্থে - 'ঘুঙ্ঘরালে বালোঁকী লট্ যো গালোপর ঝুলতী হ্যায়'।
আবার অলকের ন্যায় কুঞ্চিত ও তরঙ্গায়িত বলে এক ধরনের মেঘের নামও অলকামেঘ। এ মেঘ আকাশের অনেক উঁচুতে অলকগুচ্ছের ন্যায় শোভা পায় বা বিক্ষিপ্ত কার্পাসের মতো দৃষ্ট হয়।
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।