সক্কর বা শাকর প্রাকৃত বাংলা। সংস্কৃত শর্করা থেকে বাংলায় সক্কর শব্দটি এসেছে। আরবি সুকর থেকেও বাংলায় সক্কর শব্দটি এসে থাকতে পারে। অন্তত বাংলা একাডেমীর অভিধানে এটাই বলা হয়েছে।
সক্কর মানে চিনি (যেন মিষ্ট ফল ইক্ষু সক্কর চাবায় - সৈয়দ আলাওল)।
রোমানরা চিনিকে মিষ্ট লবণ বা ভারতীয় লবণ বলতো। ভারতীয় উপমহাদেশ হতে পঞ্চম বা ষষ্ঠ শতকে সক্কর (আখ থেকে তৈরি চিনি) পৃথিবীর নানা প্রান্তে রফতানি হতো।
প্রাচীন বাংলায় সক্কর 'শুক্রা' নামেও পরিচিত ছিল (ঘৃতে ভাজি শুক্রাতে ফেলহ ফুলবড়ি - কবিকঙ্কন চণ্ডী)।
আবার প্রাকৃত বাংলায় সক্করকে শাকরও বলা হত (সুমধুর মধুর লীলা হইব তোমার, শাকর হতে তুমি কাঁকর আকর - গিরিধর)।
ফারসিতে চিনি শাকর বা শক্কর, আরবিতে সক্কর বা আসক্কর, লাতিনে স্যাকরম (saccharum), ডাচে সুকার (sukker), স্পেনিশ ও পর্তুগিজে আজক্কর (ajucar), ফ্রেঞ্চে সক্রু (sucre), সুইডিশে সুকার (socker), রুশে সেকার (sachar), ইতালিতে জাক্কেরো (zacchero), জার্মানে জাক্কার (zucker), ইংরেজিতে সুগার (sugar) নামে পরিচিত।
[বিঃদ্রঃ বিদেশী ভাষায় চিনির প্রকৃত উচ্চারণ আমি জানি না। জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে যেভাবে পেয়েছি, সেভাবে তুলে দিলাম। শুদ্ধ উচ্চারণ যারা জানেন, তারা আওয়াজ দেবেন, দয়া করে। ]
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।