সংস্কৃত 'নাদ' থেকে নদী শব্দটি এসেছে। নাদ মানে শব্দ। নদীর জলপ্রবাহ শব্দ করে বলেই ওরা নাদবতী নদী।
মহর্ষি যাস্ক প্রশ্ন তুললেন নদীর নাম হল কেন? নদ্যঃ কম্মাৎ? তিনিই জবাব দিলেন 'নদনা ইমা ভবন্তি শব্দবত্যঃ'। মানে শব্দ করে বলেই।
আবার নদ অর্থ 'যে নিরন্তর জল স্রোতের নাদ করে'।
সংস্কৃতে নদী স্ত্রীবাচক শব্দ। নদ পুংবাচক। বাংলা ও প্রাকৃত ভাষায় নদীর প্রতিশব্দ হচ্ছে 'নই'।
অকৃত্রিম জলাধারই নদী নামে পরিচিত। একটি অকৃত্রিম জলাধার কতটুকু লম্বা হলে নদী আখ্যা পায়, তার একটি সংজ্ঞা রয়েছে বাচস্পত্য অভিধানে। ওখানে বলা হয়েছে 'যে অকৃত্রিম জলপ্রবাহ ৯ মাইল ১৬০ গজ প্রবাহিত হয় নাই, তা গর্ত্ত শব্দবাচ্য।'
বৈদিক সাহিত্যে নদীর সাঁইত্রিশটি প্রতিশব্দ দেখতে পাওয়া যায়। যেমন অবনয়ঃ, যক্ত্য, খাঃ, সীবাঃ, স্রোত্যা, এন্যঃ, ধনুয়াঃ, রুজানাঃ, রক্ষণাঃ, খাদো, অর্ণাঃ, রোধচক্রা, হরিতঃ, সীরতঃ, অগ্রুবঃ, নভনুঃ, বধ্বঃ, হিরণ্যবর্ণাঃ, রোহিতঃ, সস্রুতঃ, সিদ্ধরঃ, কুল্যাঃ, বর্ষঃ, উর্বঃ, ইরাবত্যঃ, পার্বত্যঃ, স্রবন্তঃ, ঊর্জস্বত্যঃ, পয়স্বত্যঃ, সরস্বত্যঃ, ওরস্বত্যঃ, হরস্বত্যঃ, রোধস্বত্যঃ, ভাস্বত্যঃ, অজিরাঃ, মাতরঃ, নদ্যঃ।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।