বাংলা ভাষায় নীচ ও নিচ শব্দের পার্থক্য দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিশ্বাস ছিল সংস্কৃতে নীচ শব্দটি 'নিম্ন' অর্থে ব্যবহৃত হয়নি; হয়েছে শুধু নিকৃষ্ট অর্থে। কিন্তু মণীন্দ্রকুমার ঘোষ শ্রীমদভগবদগীতা, মেঘদূতম ও চৈতন্যদেবের শ্লোকাষ্টক থেকে তিনটি উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন, সংস্কৃতে শুধু ইংরেজি mean অর্থেই নয়, below অর্থেও নীচ শব্দটি ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয়, সংস্কৃতে যে 'নীচ' শব্দের ক্রিয়া-বিশেষণের রূপ নেই; রবীন্দ্রনাথের এ ধারণাও যে সঠিক ছিল না, তাও তিনি দেখিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন 'নীচ' শব্দের তৎসমত্ব শুধু নিকৃষ্ট অর্থেই নিম্ন অর্থে হয়। কিন্তু নিচ বানানের সমর্থক রবীন্দ্রনাথ নিজেই হবার কারণে বোধহয় বানানটি চালু হয়ে যায়।
অথচ রবীন্দ্রনাথের ছিন্নপত্রে নীচ ও নিচ শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 'এই চরগুলো এক সময় জলের নীচে ছিল কিনা; আমি মাথাটা নিচু করে আস্তে আস্তে বেড়াতে থাকি।'
ছিন্নপত্র প্রকাশিত হয় ১৮৯৪ সালে। কিন্তু ১৯৩৩ সালেও তিনি তাঁর 'সাহিত্যের পথে' প্রবন্ধে নিম্ন অর্থে নীচ লিখেছেন, 'রাষ্ট্রশাসনের হৃদয় সম্পর্কহীন নামের নীচে প্রকাণ্ড আয়তনের নির্দয়তা'।
সুভাষ ভট্টাচার্যের মতে, এরপর থেকেই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় নিচ বানান নিম্ন অর্থে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত হয়ে গেল।
অবনীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা নিম্ন অর্থে নিচ অবলীলায় লিখেছেন। যেমন 'কেবল সূর্যমূর্তির নিচে সোনার অরে শিলাদিত্যের নামটি' - অবনীন্দ্রনাথ ঠাকুর, গোহ রাজকাহিনী। আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর 'চাঁদের পাহাড়ে' লিখেছেন, 'হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল।'
অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাঁর 'জাপানে' গ্রন্থে লিখেছেন, 'নিচের আগুন উপর থেকে দেখা যায় না।' জীবনানন্দ দাশ সঠিক বানানেই শব্দটি লিখেছেন (বেতের লতার নীচে চড়ূয়ের ডিম যেন শক্ত হয়ে আছে)।
নীচ শব্দের গঠন হচ্ছে সংস্কৃত নি + (চি + অ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।