আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-১) - প্রিয়তমা
- ভারতের টেলিকম কেলেংকারি, স্পেকট্রাম লুট ও বাংলাদেশ প্রসংগ - দিনমজুর
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- ৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন - এস. এম. রায়হান
- গ্রামীনফোন এর ডায়নামিক কল রেট অফার এবং আমাদের কে সুক্ষ্মভাবে দেয়া বাঁশ সমাচার। - বাউন্ডুলে রুবেল
- ভূমি জরিপের কথা শুনলেই পাহাড়ী নেতাদের মাথা খারাপ হয়ে যায় ! কিন্তু কেনো ???? - সুপান্থ রহমান
- সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড!!! - মঈনউদ্দিন
- আদালত অবমাননা, স্বাধীন বিচার বিভাগ এবং অন্যান্য - আগামি
- মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন - মোঃ মইনুল হাসান
- সকল চায়না মোবাইল এর গোপন কোড
(আপনারা যারা চায়না মোবাইল ব্যাবহার করেন তাদের কাজে আসতে পারে) - মঈনউদ্দিন
- ভোগবাদ, র্দূনীতি ও কর্পোরেট বাণিজ্য (তৃতীয় পর্ব) - তাজা কলম
- স্বর্ণানুপাত বা গোল্ডেন রেশিও !!! - সাকিরা জাননাত

শব্দের পোস্টমর্টেম -২০৯ (যথেষ্ট)
১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ‘যথেষ্ট’ শব্দটিকে যদি তার আদি অর্থে ব্যবহার করার নির্দেশ আসে, তাহলে অনেক বাংলা বাক্য পাল্টিয়ে ফেলতে হবে। অন্ততপক্ষে ভাষাবিদরা বেকায়দায় পড়ে যাবেন। কারণ মূল অর্থে এখন আর ‘যথেষ্ট’ শব্দটিকে ব্যবহারের সুযোগ নেই।
বাংলা অভিধানগুলোতে যথেষ্ট শব্দের অর্থ হিসেবে এখন প্রচুর, অনেক, খুব, ঢের ইত্যাদিকে বেছে নেয়া...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫বার পঠিত
শব্দের পোস্টমর্টেম-২০৮ (যৎপরোনাস্তি )
১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২২
শব্দটি দেখে মনে হতে পারে এটা সংস্কৃত। কিন্তু এটা মোটেও সংস্কৃত নয়। এটা বাংলা বিশেষণ পদ।
অভিধান প্রণেতা হরিচরণ বন্দোপাধ্যায় মতে, ‘যারপরনাই’ থেকে যৎপরোনাস্তি শব্দটি উদ্ভূত হয়েছে। তিনি শব্দটির গঠন দেখিয়েছেন এভাবে : যৎপর + ন + অস্তি।
তাঁর বঙ্গীয় শব্দকোষে শব্দটির অর্থে বলা হয়েছে, যাহার পর নাই, অত্যন্ত,...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১বার পঠিত
শব্দের পোস্টমর্টেম - ২০৭ (লাট )
১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৬
সংস্কৃত লট্ট থেকেও বাংলায় লাট শব্দটি এসেছে। মূলে সংস্কৃত লট্ট অর্থ নষ্ট স্বভাব, দুর্জন। এ কারণে নষ্ট, দুষ্ট, গর্বিত, অহংকৃত, দাম্ভিক অর্থেও লাট শব্দটি প্রচলিত।
আবার বাংলায় লাট শব্দটি রঙ্গ তামাশা বা ব্যঙ্গচ্ছলে ইয়ার অর্থে ব্যবহৃত হয় ( কি লাট! খবর কি?)। প্রভু বা সর্বময় কর্তা অর্থেও লাট...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪বার পঠিত
শব্দের পোস্টমর্টেম - ২০৬ (লাইব্রেরি)
১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০০
মূলানুগ অর্থে লাইব্রেরি মানে ‘যেখানে লিবার বা সংরক্ষিত রয়েছে।’ লাতিন ভাষায় লিবার (liber) মানে গাছের ছাল। এদিক থেকে লাইব্রেরি মানে ‘যেখানে গাছের ছাল সংরক্ষিত থাকে’।
কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের ছালেই লিখতো। বাংলা ভাষায় ‘পাততাড়ি’ শব্দটি তারই প্রমাণ।
এদিক থেকে লাইব্রেরি শব্দটি ইতিহাসগন্ধী। কারণ শব্দটি মানুষের লেখনীর একটি আদিম উপাদানকে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫বার পঠিত
শব্দের পোস্টমর্টেম -২০৫ (রামকান্ত)
১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০২
বাংলায় (ব্যঙ্গে) উত্তমরূপে পেটানোর জন্য লাঠি বা জুতো অর্থে রামকান্ত শব্দটি ব্যবহৃত হয় (তাকে রামকান্ত দিয়ে পেটানো হল)।
বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে শব্দটির মূল অজ্ঞাত দাবি করা হয়েছে। হরিচরণ তাঁর অভিধানে সন্দেহের সাথেই লিখেছেন, ‘জুতার পাটির মত দীর্ঘ পুরু চামড়ার পাটি’।
অথচ দীনবন্ধু মিত্র তাঁর ‘নীলদর্পণ’ নাটকে রামকান্ত শব্দটি বেশ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
শব্দের পোস্টমর্টেম -২০৪ (রাতা)
১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৮
সংস্কৃত রক্ত থেকে বাংলায় রাতা শব্দের উৎপত্তি। মধ্যযুগে রাতা শব্দটি লাল অর্থে ব্যবহৃত হয়েছে (শাশুড়ী ননদী নাহি নাহি তোর সতা/কার সঙ্গে দ্বন্দ্ব করি চক্ষু কৈলি রাতা - চণ্ডীমঙ্গল)। কিন্তু লাল অর্থে তদ্ভব ‘রাতা’ শব্দের ব্যবহার এখন চোখে পড়ে না।
নরেন বিশ্বাসের ভাষায়, ‘আরবি লাল ফারসির মধ্য দিয়ে এসে ‘রাতা’কে একদম...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬বার পঠিত
শব্দের পোস্টমর্টেম -২০৩ (রসাতল)
১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৫
অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শুকনা জীবন ঝুঁকে রয়েছে রসাতলের দিকে’। তবে আমরা যখন রসাতলে যাই বা কাউকে পাঠাই, আমরা তাকে স্বশরীরে পাঠিয়ে দেই না অথবা আমরাও স্বশরীরে রসাতলে যাই না।
রসাতল মানে অধঃপাত, ধ্বংস, বিনাশ, অধোগতি ইত্যাদি। তাই আমরা রসাতলে যাই ভাষার কিশতিতে চড়ে, রূপকভাবে। সোজা কথায় ধ্বংস বা অধঃপতনের ব্যাপকতা...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১বার পঠিত
শব্দের পোস্টমর্টেম -২০২ (রূপসী)
০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২
সংস্স্কৃত ব্যাকরণ মতে রূপসী শব্দটি শুদ্ধ নয়। সংস্কৃতে রূপীয়সী শুদ্ধ। কিন্তু বাংলায় তা অপ্রচলিত। সুন্দরী বা রূপবতী অর্থে বাংলায় রূপসী শব্দটি চালু রয়েছে (তোহ্মাক দেখিল রাধা অধিক রূপসী - শ্রীকৃষষ্ণকীর্তন)।
আগে 'রুপসী' শব্দটি চালু ছিল। জ্ঞানেন্দ্রমোহন দাস তাই শুরুতেই রুপসী শব্দটি রেখেছেন। তবে বর্তমানে রূপসীই চালু। বাংলায় একই অর্থে রূপসিনী...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮বার পঠিত
মোবাইল অপারেটররা নামমাত্র দামে ফ্রিকোয়েন্সি পাচ্ছে : গত ১৫ বছরে সরকারের গচ্চা গেছে ৫ হাজার ২শ’ কোটি টাকা
২৬ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৩
দেশের চারটি মোবাইল অপারেটরের লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসি সম্প্রতি যে গাইডলাইন প্রকাশ করেছে, তাতে ফ্রিকোয়েন্সির দাম অনেক কম ধরা হয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। কারণ, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে স্পেকট্রামের জন্য আবেদন করতে মোবাইল অপারেটরদের মাত্র ৫০ হাজার টাকা ফি লাগবে। যদিও পৃথিবীর অন্যান্য দেশে এই ফি আরও অনেক বেশি।...
- ১২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৫২বার পঠিত
শব্দের পোস্টমর্টেম -২০১ (রমণী)
২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৭
রমণী শব্দটি নারীজাতির প্রতি সত্যিই অবমাননাকর। কারণ রমণী শব্দটি নারীর গায়ে রমণের সিলছাপ্পড় সেঁটে দিয়েছে। সুরসিক কবিকঙ্ককনের মুখেও তাই বেরসিক উচ্চারণ ‘রমনে রমণী মরে কোথাও না শুনি।’
অন্যদিকে রামরাম বসু লিখেছেন : আছে যতনে পথে বোসে, কে রমণী সে, শ্যাম কি ধার কিছু তার।
আবার রমণীয় মানে সুন্দর, মনোহর। কিল্ন্তু ভারতীয় শাস্ত্রে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪০বার পঠিত




