প্রথম আলোর আজকের সারাবিশ্বের পাতায় ইরান পরিস্থিতিতে নিয়ে পশ্চিমা বিশ্বের গনতন্ত্রের ধারক বাহকদের মাথাব্যাথা শুরু হয়েছে মর্মে প্রকাশ পেয়েছে। Click This Link
তাদের এই নাক গলানো মন্তব্য গুলো শুধু নেজাদের বিরুদ্ধে । যে পরাজিত প্রার্থী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অর্ধেক ভোট পাওয়ার পরে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে অহেতুক বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়ে ইরান পরিস্থিতি ঘোলাটে করছে তাদের ব্যাপারে উনাদের আকুন্ঠ সমর্থন। নির্বাচনের পরাজিত প্রার্থী দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। এতদিন পর হঠাৎ রিফর্মেশনের নাম করে পশ্চিমাদের মেন্ডেট নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, সাথে ছিলো শান্তিতে নোবেল দিয়ে কিনে নেওয়া শিরিন এবাদি ও অন্যান্য এজেন্টরা। স্বচ্ছ, নিরপেক্ষ, প্রত্যক্ষ নির্বাচনে ব্যর্থ হয়েছেন তাই বলে কি তাদের মিশন তারা ব্যর্থ হতে দিবেন। তাই তারা বিক্ষোভের ডাক দিলেন, কারচুপির অভিযোগ তুলেছেন।
বাংলাদেশে ডঃ ইউনুসকে নোবেল দিয়ে তাকে দেশের ক্ষমতায় বসানোর চেষ্টা হয়েছিল ১/১১ এর পরে, যা দেশের জনগন প্রতিহত করেছেন। ওরা দেশে দেশে কিছু জ্ঞানপাপীদের অর্থ, পুরস্কার, সুযোগ-সুবিধা ইত্যাদি দিয়ে কিনে নিয়ে ঐ দেশের কর্তৃত্ব বজায় রাখেন। আমাদের দেশেও এরকম কিছু সংখ্যক জ্ঞানপাপী রয়েছে যাদের সম্বন্ধে দেশবাসী সতর্ক আছে। কিছুদিন আগেও এমন একজনকে নিয়ে ব্লগে বেশ ঝড় উঠেছিল।
দেশের স্বার্থে এ বিশ্বের শান্তির স্বার্থে এদেরকে আমরা চিহ্নিত করব এবং এদের কার্যক্রম মনিটর করব সেই সাথে তাদের উদ্ধত কার্যক্রমকে প্রতিহত করব। আসুন বিশ্বের শান্তিপ্রিয় মানুষ একত্রিত হই এই উদ্দেশ্যে যে, লোভ লালসা মুক্ত যুদ্ধভীতিহীন শান্তির এক পৃথিবী যেখানে খাদ্যঘাটতি থাকবে না।কোন শিশুর অস্বাভাবিক মৃত্যু হবে না।
রিলেটেড ব্লগঃ
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


