কেউ কেউ বলেন মরণেই শান্তি। আমি আশাবাদী লোক যদিও এ কারণে মাঝেমাঝে নিরাশ হতে হয় তবুও আমি ক্ষান্ত দেই না । আশা নিয়েই মানুষ বেচে থাকে।তাই শান্তির আশা করি । জগতে কোথায় আজ শান্তি নাই কেন? সবাই আজ সে উত্তর খুজতে ব্যস্ত সবাই। যদিও আমরা হতাশ, হতাশ এই কারণে যে, এই নিখাদ স্বার্থপরতার মধ্যে মানবিক মূল্যবোধের কোন স্থান নেই, মানবিক গুনাবলী আজ লোভের খাঁচায় বন্দী, মানুষের নৈতিক অবক্ষয় আজ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
দুঃখের বিষয়, যাদের মধ্যে এই কঠিন বাস্তবতার মধ্যেও মানবিক গুনাবলীর কিছু অংশও অবশিষ্ট আছে তাঁরা সবাই একজোট নন।তাঁরা একেক জন একেক ভাবে চিন্তা করছেন, একেক ভাবে চেষ্টা করছেন। তাঁদের চিন্তা ও চেষ্টার মধ্যে সমন্বয় ভীষণ প্রয়োজন। আসুন, সবাই কিছু মানবিক ব্যাপারে ঐক্যমত্যে আসি যাতে পৃথিবীর কোন মানুষ যেন অন্তত না খেয়ে না থাকে, স্বাভাবিকভাবে মৃত্যু হয় কোন কাপুরুষের বুলেটে যেন মৃত্যু না হয় ।
এত যুদ্ধ, বেকারত্ব, দারিদ্র, সামাজিক নির্যাতন, নৈতিক অবক্ষয় এর মাঝে কোথায় কি নেই এক ফোটা শান্তি ? যুদ্ধ বন্ধ কর ......ভালোবাসা দিয়ে পৃথিবী গড়ো....শান্তির পৃথিবী।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


