সরকারি চাকরির বয়স সীমা ৩২ বছর করা তরুণ প্রজন্মের প্রাণের দাবি
১২ ই আগস্ট, ২০১২ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি সরকার সরকারি চাকরির থেকে অবসর নেওয়ার বয়স সীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। ২ ও ৫ বছর বৃদ্ধি করার দরুণ এর ইতিবাচক ও নেতিবাচক বেশ কিছু বিষয় পরিলক্ষিত হচ্ছে। একদিকে যেমন দেশের বেকার সমস্যা বৃদ্ধি পাবে, অন্যদিকে সরকার অর্থনেতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। বৈষম্য ও ভারসম্যহনিতায় তরূণ প্রজন্ম নিরব রোষানলে জ্বলবে । একদিন হয়তো বা পুঞ্জিবিত ক্ষোভ নিয়ে রাজপথে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করতে কুণ্ঠাবোধ করবে না। প্রতি বছর সারা দেশে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ থেকে ৫ লক্ষ শিক্ষার্থী উচ্চ শিক্ষা সম্পূন্ন করে চাকরির জন্য প্রার্থী হয় । দেশের শিক্ষা ব্যবস্থা ও তীব্র সেশন জটের কারণে এসব শিক্ষার্থীর মার্স্টাস কমপ্লিট করতে বয়স ২৭ থেকে ২৮ হয়ে যায়। তখন পারিবারিক ও মানসিক চাপে হিমশিম খেয়ে অবশিষ্ট ২ বছরে তারা খুব একটা ভালো কিছু করতে পারে না। অনেকের জীবন অর্থহীন হয়ে যায়। অনেকে হতাশ হয়ে নেশাগ্রস্থ কিংবা সন্ত্রাস হয়ে যায় । সমাজে তখন অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পায় । অবশ্য সরকার এ ব্যাপারে সু-বিচক্ষণ নজর দিলে এই সমস্যা অনেকাংশ লাঘব করা সম্ভব হবে বলে এ প্রজন্মের শিক্ষার্থী মনে করেন।
তাই তরূণ প্রজন্মের বর্তমান সরকারে প্রতি হৃদয়ের আহবান অতি সত্বর যেন সরকারি চাকরিতে যোগদানের বয়স সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন