জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন

১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৫

                       

বুকের মাঝে জমে ওঠে কয়েক ফোঁটা হাহাকার
ঘ্রাণের প্রবন্ধে মাতাল অস্বস্তি পোড়া অঙ্গ সঞ্চার ।
যদিও জানি জন্ম অবিশ্রান্ত মৃত্যুর মৈথুন
তবুও নাভিমূলে জীবনের গান শোনে অন্তস্থিত সন্তান।

সারারাত লোকাচার ভুলে শরীরে সুবাস মেশায়
অন্ধকার যেন মাথা কুটে মরে আজন্ম ব্যর্থতায়
জানি না সে হাসির আড়ালে কতখানি ক্ষত
উল্কার পতনে পুলকিত হই আমি জন্মান্ধ বস্তত।

কালে কালে প্রবহমান এই অযুত স্রোত
আমাদের রাত্রিগুলি জোছনার সহযাত্রী হোক
অবিচল বোধে দেহটি শুদ্ধতর ময়ূর সন্ধানে
জীবনের শরীরে মসৃণতা খোঁজে কাব্য গানে।

দু'হাতে তুলে নেই বিন্দু বিন্দু আনন্দ দানা আজ
ঠোঁটে ঠোঁট রেখে বেজে ওঠে একান্তে এস্রাজ
তবুও নাভিমূলে স্রোত জাগে পূণর্বার -
নিজের ভেতর হতে নিজেকে বের করি মৃত ব্যঞ্জনার।

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১০৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: সামী মিয়াদাদ বলেছেন: উফফফফফ.....কি হইলো এইটা? পুলক জাগানিয়া
১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: বাহ্.....বাহ্...বেশ ....পুলকিত হোন

২. ১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৩
comment by: কালপুরুষ বলেছেন: দুর্দান্ত লিখেছেন। সত্যিই অতুলনীয়। খুব ভাল লাগলো।
১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ...........

৩. ১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২০
comment by: হাবীব ইমন বলেছেন: ভালো !!!

সম্ভাবনার পথে . . .

 



 


শব্দ যখন ফুরায় শক্তি
বাতাস তখন নীল
একটা আকাশ বিবর্ণ আজ
দুঃখরা অনাবিল
দুঃখ দুঃখ জীবন সিক্ত
শব্দবাহী নদী
চিলের পাখায় কাঁপন ভীষণ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪১৫০