
অসমাপ্ত
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২
সবকিছু এভাবে অসমাপ্ত পড়ে থাকে প্রতিদিন
প্রতিদিন কেন যে এমনই হয়,স্তব্ধ দিনলিপি
শেষ করে তুমিও চলে গেছ দূরে,রোদ হয়ে গেছ
ঝড়ে পড় পাতায় আর ঘাসে বিরহীর প্রতিরূপে
জোছনাও কখনো হও,কবি দূর হতে ছবি আঁকে
যেমনটা তুলির আঁক ছুঁয়ে লেখা হয় শোকগাঁথা
তেমনই আকাশ মেঘ রোদ বৃষ্টি হয় স্মৃতিকথা
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০বার পঠিত
রোদের শূণ্য বয়ান
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
এক.
তুই আমাকে শিখিয়ে দিলি কতটা গভীর হলে
দুরত্ব কাকে বলে অথবা রোদের শূণ্য বয়ান
আমাকে কাছে ডেকে, রোদের ছায়া গভীর জলে
ছড়িয়ে দিলি তুই,তোর কবেকার অভিমান....
দুই.
তারপরও তোর উপেক্ষিত রোদ খেয়ালী চড়ুই’র মতো খেলা করে...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫বার পঠিত
অসমাপ্ত গল্প
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮
একটা নিজস্ব রোদ ছিল,একটা জগৎ,সবকিছু বেদখল;রোদের অসমাপ্ত গল্প তোকে বলা হয় না,তুই এখন আর গল্পের মতো করে কাছে আসিস না,এরকম অসমাপ্ত!
রোদের ছায়া বিষন্ন হলে তুই থাকিস স্মৃতিময় দরজার চৌকাঠ জুড়ে খেয়ালে
শেষ বিকেলের বিষন্ন রোদ তুই চিরস্থায়ী দুঃস্বপ্নের মতো জলজ ফোঁটা ফোঁটা
তোকে আর তোর মতো করে দেখতে পারি না,তেমন করে দেখিনি...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭বার পঠিত
একদিন যাবতীয় এই পোষাক ছেড়ে হয়ে যাবো নির্জন একাকী
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৫
মাঝে মাঝে এমন হয় সময়গুলো অচেনা......
তুমি হয়তো ভাবছো আপন দুঃখের যাবতীয় পোশাকের কথা
ওখানে স্তর জমে আছে,পলির পরতে পরতে যেন ঝড়া পাতা
ঝড়া পাতা বাতাসের সাথী হয় তোমার মতন
অনাবাদী কুসুমের বুকে ফোটে ব্যথার ফাগুন!...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- বার পঠিত
স্কুল এসেম্বলি থেকে বেরিয়ে এসে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
স্কুল এসেম্বলির কথা শুধু মনে পড়ে
সারি সারি কৈশোর ছোঁয়া হাত
কেমন দৃপ্ত ছিল উচ্চারণে
" স্বদেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো!"
আজ উচ্চারণের প্রহরগুলো পেরিয়ে এসে
পিছু ফিরে দেখা হয় না আর
স্কুল এসেম্বলি থেকে প্রতিষ্ঠানের গন্ডিগুলো পার হতে হতে
আমরা সবাই এতগুলো স্বপ্নচারী চোখ....নির্ভরতার হাত...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫বার পঠিত
অক্ষাংশে ঘুরে যাবে এ'যুগ
১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
সব আলো লুঠ করে তোমার ঘরে আলো জ্বালাও আজ
বহুদিন তোমার ব্যাটন ঘুরিয়েছ,আমার মাথার উপর
জন্মের জঠর ভেঙে বেড়িয়ে এসে দেখি তোমার সাজ
প্রপিতার ঘামসিক্ত মাথা থেকে উড়ে গেছে উননের জ্বর!
পিতার হাত ধরে হেঁটে গেছি আলপথ বেদিয়া জীবন
কুপি ঘরে নিভু নিভু আমি ও পিতার ছায়া ছায়া মুখ
পরস্পর শিখে নিয়েছি পথ চলতে কে হবে......
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০বার পঠিত
শব্দগুলো ভেঙে পড়া সিঁড়ি যেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৩
শব্দের সিঁড়ি গড়া হয়নি কখনো
শব্দরা ভেঙে পড়া সিঁড়ির মতন
হয়তো তুমি আর তোমরা যেমন
এসেছ,আজো এই পূনরুক্তি কেন?
জানি না,তাই ভাবি তোমাদের কাছ
থেকেই চলে যাবো দূরে,নদীয়া মন
সঙ্গীত সাথী হবে;হবে আপনজন
ঘাসের রোদ আর বেহুলার জীবন।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩বার পঠিত
ধূলোর অভিমান বুকে জড়িয়ে
২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪২
ধূলোর অভিমান বুকে জড়িয়ে
এখানে ধূলো উড়ছে,শীতের সকালের মতো
কুয়াশার মতো গাঢ় ধূলো উড়ছে।
বুকের গভীরে তবু প্রেম জাগে
নক্ষত্রের মতো পতনের অবিনাশী নিয়তি জেনেও
ছায়ার বিলীনতা নিয়ে এখানে সন্ধ্যা নামে...নিবিঢ় সন্ধ্যা...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
না লেখা চিঠি-২
০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:৩০
তুমি হয়তো জানবে না ,কেননা জানা তেমন জরুরী নয় আজ
শোধের আগুন নেভে না কখনো,জ্বালিয়ে যায় জীবন ভর
কেবলই দেখেছ,আপন শোধের আগুন আর বেদনার তাজ
আপাতঃ তৃষ্ণা মেটালেও, জ্বালিয়ে ও জ্বলে যায় পরস্পর।
এমনওতো আকাশ হয়,কালো মেঘে পড়ে যায় ঢাকা
মেঘ আসে ..চলেও যায়...নতুন আলো হয় প্রকাশিত
সোনা রঙা রোদ রূপ ছুঁতে অপলক চেয়ে থাকা...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩বার পঠিত
না লেখা চিঠি-১
০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:২৮
চট করে কি সব মুছে ফেলা যায়?
এক একটা দিন...বেড়ে ওঠা সময়ের সাথে
শৈশব স্মৃতি,যৌবন প্রাপ্তির সন্ধিক্ষণ
সব বেসুমার আলাপের জৌলুস হয়ে রবে।
এভাবেই একটা মানুষ....
যার কাছে জমা আছে প্রাপ্তির শিশির
পাতার বরজে জমা কুয়াশার ভোর...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮বার পঠিত




