somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গন্তব্য

২৫ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঁধো অন্ধকার গলির পুরোটা জুড়ে মানুষের ভীড়।সার বাধা খাবারের দোকানগুলোতে কাঁচের শো-কেসে থরে থরে সাজানো পিঠা,কেক,বান,খিচুড়ী আর নুডলস।নানা মুখরোচক আয়োজন নিয়ে পুরো পৃথিবীটাকে ক্ষুধার্ত করে এখানে স্থির। পাশেই সিগারেটের দোকান,কলার থোর ঝুলছে। পাশে পত্রিকার দোকান একেবারে গলাগলি করে । তার পাশেই অভিজাত বইয়ের দোকান। এখানে দু'টো বইয়ের দোকান,একটিতে কাটতি বেশি,ব্যবসাটা ভাল বোঝে;সে অর্থেও অভিজাত।

খাবারের সাথে নানা পদের মানুষের আগমন সারা দিনমান।লেখক,কবি,রাজনৈতিক কর্মী,সংবাদ কর্মী,মায় হাল ফ্যাশনের ব্যান্ডের ছেলে পিলে,মডেল আর রকারদের ভীড় সকাল হতে মধ্যরাত অবধি।নালার পাশ ঘেঁষে প্রেসের দোকানের বারান্দা হয়ে যায় পার্কের বেঞ্চ।ছেলে-মেয়েরা মিলে হুল্লোড়,মাতামাতি করছে আর মশার গুষ্ঠি উদ্ধার। কে যেন বলে উঠে,প্রেসের রঙ আর গন্ধের কারণে নাকি মশা তেমন উতপাত করতে পারে না।বাহ্ ! বেশ ভালো যুাক্ত আপাতত বসে পড়ার জন্য।
এখানে সবাই আসে যার যার কাঁচের দেয়ালে ইট ভেঙে পড়ার শব্দ শুনে। দেয়ালগুলো কেঁপে কেঁপে ওঠে বারংবার চিৎকারে।ফিরে যাবার আগে কয়েকটা ঘন্টা নিষ্ফল আত্মাহুতি দিতে দিতে ফিরে আসে আপন আকাঙ্ক্ষার প্রতিঘাত।এইসব যতসব অন্তর্ঘাত প্রতিফলিত হয় আড্ডারুদের পকেটে,সিগারেটে,মদে আর প্রেমে।কবির দ্বন্দ্ব,কবিতার দ্বন্দ্ব,খবরের দ্বন্দ্ব,গানের দন্দ্ব,দল আর মতের দন্দ্ব সব মিলিয়ে ঘাতে ঘাতে জমে ওঠে অন্ধকার গলির প্রতিটি কণা। প্রতিটি শব্দের রস গড়িয়ে গড়িয়ে পড়ে .....ব্যবসাদার দোকানির পকেট কিঞ্চিত ভারী হয় হয়তো।
এখানে খবর ফেরি হয়।ফেরিওয়ালার নতুন ঝকঝকে গাড়ী মাঝে মাঝেই আড্ডারুদের দাঁড়িয়ে থাকার নিদান ঘুঁচিয়ে সরে পড়তে বাধ্য করে....ফের আবার...যেন মাথার উপর মশার ঝাঁকের নিরন্তর চেষ্টার মত,যতবারই সরিয়ে দেয়া হোক ঠিকই ফিরে ফিরে আসে।বয়স্ক ,প্রবীন কবিরাও আসেন,তাদের চেহারায় এক ধরনের ক্ষয়ে আসা জৌলুস ঝরে। তরুণ খ্যাতিমানদের ভীড়ে দাঁড়িয়ে পড়েন আর বলেন;কবিকৃতি, ঘাত-প্রতিঘাত আর অপরিণাম উৎসর্গ-মার্গতার কথা।ফিঁচেল তরুণরা অট্টহাসিতে ভরিয়ে তোলে । কেউ কেউ ক্ষমতায় খ্যাতিমান,তাদের অনেক কদর। আসলেই বেশ সালাম জুটে যায়,ভীড় বাড়ে আর সাথে সাথে চা-সিগারেটের জোগান। এহেন বহুমাত্রিক পরিবেশে খাপ খাওয়াতে খাওয়াতে কেউ কেউ পেয়ে যায় শিকেয় উটে বসার সলতে আবার কেউবা হারিয়ে যায় বেঁচে থাকার চরম বাসনাকে বলি দিয়ে।তখন ....ঠিক তক্ষুনিই অনেক আয়োজন পাড়ি দিয়ে প্রেমিকার জিহ্বের স্বাদ বয়ে নিয়ে ডবল গ্লাস ভদকার সাথে লেবু চিপে দারুণ আহ!পুরোদস্তুর কবি ও কবিতার স্বমেহনে তীব্র উল্লাস জমে যায় নব কবিদের দলে। এই ফাঁকে কত কীযে বদলে যায় কারো কারো হৃদয়ে!
এইসব বাসনার বেলাঝুড়ি দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে পড়ি ,তখন ভাবি ;হয়তো এটাই জীবন....এভাবেই হয়তো গড়তে হয় এক একটা দিন।জীবনের সলতেটাতে আগুন জ্বালাতে হয় কত কৌশলে! এই ভাবনায় জীবনের অনিবার বিকাশের পনেরটি বছর কেটে গেছে। দু'পাশ থেকে ধীরে ধীরে ঝড়ে গেছে অনেকগুলো প্রিয়-অপ্রিয় মুখ।তারুন্যের প্রায় মাঝখানে দাঁড়িয়ে অনেককিছুই মনে পড়ে। অনেক স্মৃতিময় সময়ের পরশ সিনে রিলের মত ছুটে যায় নিমেষেই। নিজেকে আবিষ্কার করি কতগুলো সময়ের সমবায়ে।অনেক অনেক স্মৃতিময় বৈভব ঘেটে ঘেটে নিজেকে আবিষ্কার করি চারদিকে ছুটে যাওয়া রাস্তার মাঝে...ট্রাফিক আইল্যান্ডে একা!
একা ও নিরুত্তাপ সময়ের প্রতিভূ হয়ে ভাবি ,কোথায় হবে গন্তব্য।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×