সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার ছাপ
কমে যাচ্ছে মনের উত্তাপ।
দেখা পেলাম যখন পরিপূর্ণ রূপসীর
কিন্তু তার হৃদয় খালি না!
সে উড়ে উড়ে অজানা কাকে
আমার আগ্রহে তার অনাগ্রহ।
লজ্জাবতী, গুণবতী, রূপবতী খুঁজে
একা শুধু বেদনা পেলাম।
আল্লাহ তোমার কাছে চেয়ে
তবে কেন পেলাম না!
বলছি আমি উদাসীন ছিলাম
কিন্তু তারা তো ছিল না!
প্রীতির জন্য কত যে কাঙাল
রতিক্রীয়ার জন্য ভীষণ উন্মুখ
ওরা দুর্বল বলে হাসাহাসি করে
তুমি বলেছ ভুলেও কাছে যেতে না
সম্পদশালী না করা পর্যন্ত অপেক্ষা করতে
কিন্তু আমি রয়ে গেলাম দরিদ্র
হাত বাড়িয়ে্ এলো না পাশে
চুপ থেকে থেকে গোপনে দূষিত
সব হারিয়ে ভাবি কী লাভ হলো?
ছুটা উচিত ছিল তারুণ্যে লাবণ্যে
তুমি বলেছ প্রাপ্তি পূণ্যে।
দেখি সবকিছু আমার শূন্য
আমি হতে পারিনি গণ্য
উত্তরা, ঢাকা।
২৬.১১.২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

