চট করে কি সব মুছে ফেলা যায়?
এক একটা দিন...বেড়ে ওঠা সময়ের সাথে
শৈশব স্মৃতি,যৌবন প্রাপ্তির সন্ধিক্ষণ
সব বেসুমার আলাপের জৌলুস হয়ে রবে।
এভাবেই একটা মানুষ....
যার কাছে জমা আছে প্রাপ্তির শিশির
পাতার বরজে জমা কুয়াশার ভোর
তার কাছে জীবনের জমে আছে ঋণ
আর আমার স্মৃতিময় বৈভবে -
তুমি হারিয়ে যাওয়া মার্বেলগুলির
দুঃখ হয়ে রবে........
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




