somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি ৪/১/২০১২ (রাত ১:১৫)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগেই Incendies মুভিটা দেখলাম। অন্যরকম একটা মন খারাপ করা কাহিনী। অনেকদিন পর ইডিপাসের কাহিনীটা মনে পড়ে গেলো।
ছবিটা শেষ করেই হঠাৎ মনে পড়লো... আজ ৪ঠা জানুয়ারী।
২০১১-র এইদিনেই কেউ একজন হঠাৎ আমাকে মুঠোফোনে কল দিয়ে অনেক আবোল তাবোল বকার পর বলেছিলো,
"চলেন আমরা আজ থেকে DEMO Husband-Wife. ৪ বছর দুজন কাল্পনিক সংসার করবো। তারপর বাবা মা রাজী হলে বিয়ে করে ফেলবো। নইলে কাট !"
প্রস্তাবটা খুব মজার ছিলো বলেই হয়তো বলে ফেলেছিলাম,
"OK. চলো তাইলে চুক্তির প্রস্তাবনাগুলার একটা খসড়া বানাই!"
অনেক গুরুগম্ভীর আলোচনা করে ১মিনিট পর যা দাঁড়ালো তা হলঃ
১) ৪ বছর আমরা পুরো নমুনা দম্পতি হিসেবে থাকবো।
২) প্রস্তাবিত ৪ বছরের মধ্যে যদি আমরা আরও আকর্ষনীয়/আকর্ষনীয়া কাঊকে পেয়ে যাই তাহলে অপরজনকে সানন্দে এই চুক্তি সমাপ্ত করতে হবে।
৩) ৪ বছর পর যদি অভিভাবকবৃন্দ না-ভোট প্রদান করেন এবং তাদের সোজাসাপ্টা ভোট কোনভাবেই বাঁকানো না যায় তাহলে চুক্তির সমাপ্তি ঘটবে এবং দুইপক্ষকে হাসিমুখে বিদায় নিতে হবে।


তো সেই চার বছরের তৃতীয় সপ্তাহের মাথায়-ই ১ম প্রস্তাবনার কাঁথায় অগ্নি সংযোগ করে এক অসম্ভব রোমান্টিক সন্ধ্যায় আমাদের নিজস্ব সাগরতীরে (এর ইতিহাস পরে কখনো সুযোগ পালি পরে কবানে!) দুজনে সর্বশক্তিমান বিধাতা, বৃক্ষরাজি আর ঝিরঝিরে বাতাসটাকে স্বাক্ষী রেখে দুজনকে DEMO to PERMANENT এ কনভার্ট করে ফেললাম। ;)
তারপর যতই বলতাম "আমি ভাই যেমন আছি তেমনই থাকবো, চেঞ্জ-ফেঞ্জের ধারে কাছেও আমি নাই! ভবঘুরের এম্বিশন বাদ দিতে পারবোনা। বন্ধুবান্ধব থাকবেই।" - কিছুটা যে পালটে গিয়েছিলাম ধীরে ধীরে বুঝতে পারছিলাম।
অনেক দুরত্ব ছিলো ... প্রায় ৫০ মাইল। তবুও বলতাম, "দুরত্ব যতই থাক। we'll always be in each other's heart."
গত ৪ঠা জুলাই জন্মদিনে মোবাইলে টুক করে একটা এস.এম.এস এলো। তখন সদ্য সরকারী ব্যাংকে যোগদান করেছি মাত্র। তাতে লিখা,

"নতুন জব, নতুন জীবন। আজ তোমার জন্মদিন, Everything is amazing! তোমার হয়ে উইশ টা আমিই নাহয় করি। কি বল?
>> কোন এক বিকেলে আমাদের বীচে আমরা দুজন হাতে হাত রেখে হাঁটবো আর বলবো,
মনটু আর জানটু কিভাবে ত্রিশটা বছর পার করে দিলো বলতো? খারাপ কাটেনি কিন্তু সময়টা। তাই না? "

শুনে খুব মজা লেগেছিলো।
..............................
╘▀╝ আজও আবার খুব-ই মজা লাগলো ...
কারণ দেড় বছরের মাথায় প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতির সম্পূর্ণ বহির্গত যুক্তিতে কারণ না দর্শাইয়া তিনি প্রস্থান লইয়াছেন এবং আজ আবার সেই ৪ঠা জানুয়ারী। :D B-)) :-0
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×