![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- সেপ্টেম্বর,২০১১(১)
- জুলাই,২০১১(১০)
- জুন,২০১১(৭)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আমার প্রিয় পোস্ট
- RTV আপনাদের কাছ থেকে এমন হলুদ সাংবাদিকতা আশা করিনি। শেষ মেশ আপনারাও হুস্নে আরার সাফাই গাচ্ছেন> আজকে আবার ও? - রাজকন্যে
- বাজারে নতুন পত্রিকা!!! আসুন পড়ে দেখি... - ফাহিম ইবনে সারওয়ার
- পাশবিকতার শিকার আমার বোন সমতূল্য ঐ মেয়েটি যদি নিরবে হজম করে যেতো; তা হলে পরিমলের বিষয় এদেশবাসী জানতে পারতো না...তাই আসুন সাহসী এই বোনটির পাশে গিয়ে দাড়াই। - বেঙ্গল মাসুদ
- ভিকারুননিসা তোমাদের আজকের এই আচরণ আমাদের গর্বিত করেছে..তোমাদের স্যালুট.. - বেঙ্গল মাসুদ
- এটা খুনি বা ধর্ষকের দেশ নয়। এটা সাধারন মানুষের নৈতিকতা আর ঘামে ভেজা দেশ - রাজকন্যে
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- আসুন সিভি ( CV ) বানাই - প্রজন্ম৮৬
- শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার কে বলছি - রাজকন্যে
- ভিকারুন্নেসায় ছাত্রী নির্যাতন, দালালরুপি মিডিয়া এবং কিছু প্রশ্ন - নাঈম
- তুই নেই তাই.........(শেষ পর্ব সারাবেলা) - শায়মা
- প্রথম আলো নিয়া দুইটা কথা,কয়েকটা লিংক আর একটা ভিডিও - দূর্যোধন
- কখনো বলা হয়নি,কিন্তু আজ বলব-আম্বিয়া আপা-আপনাকে ধন্যবাদ!!! - রক্তে বাঙ্গালিয়ানা
- ভিকারুন্নিসা প্রসঙ্গে প্রথম আলোর "বদলে যাওয়া" ও "বদলে দেয়া" - রক্তে বাঙ্গালিয়ানা
- ভিকারুননিসা ব্লুপ্রিন্ট - মুক্তির প্রজন্ম
- মুভি রিভিউ : মিউচুয়াল সেক্স
- সবাক
- পুরুষবাদীর ভাবনাচিন্তাঃ প্রসঙ্গ ভিকারুন্নিসা - ফারহান দাউদ
- আজ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সংহতি মঞ্চে (একটি অগবেষণামূলক তাৎক্ষণিক অভিব্যক্তি) - ফিউচারিস্ট
- "আমরা ধর্ষণ চাই না, কিন্তু ধর্ষক বানাই" by Tanvir - ঠাকুরজম্
- Power Vs. JUSTICE—ন্যায়ের পথে থাকা আমরা ভিকিরা কি হেরে যাব? - সরলতা
- তোরা মানুষ না, তোরা রাজনীতিক....তোরা মিডিয়া না, তোরা ধর্ষক-বেশ্যার দালাল - নাহিয়ান বিন হোসেন
নিজেকে শিক্ষিত ভাবতে চাই, কারন আমি যা শিখি আমি তা বিশ্বাস করি। আমার শিক্ষা আমার বিবেক কে জাগ্রত করে। এবং অপশক্তির কাছে মাথা নত করতে আমার বিবেকে বাঁধে।

ভিকারুন নিসার সন্তান হিসেবে আমরা আজ গর্বিত
১১ ই জুলাই, ২০১১ রাত ১০:৩২ |
মাত্রই স্কুল থেকে ফিরলাম। ঠিক এই মুহূর্তে এতো বেশি আবেগময় হয়ে আছি যে সব কিছু হয়তো ঠিক ভাবে গুছিয়ে লিখতেও পারব না।
![]()
ভিকারুন নিসায় ঘটে যাওয়া অপ্রিতিকর ঘটনার কথা আজ আর কারো জানতে বাকি নেই। আমাদের অসীম সাহসী ছোট বোনেরা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তা একটি দৃষ্টান্তই বটে। আজকে আমরা বেশ কয়েক জন ভিকি মিলে ঠিক করছিলাম আমাদের পরবর্তী কাজগুলো নিয়ে।প্রায় সন্ধ্যা হয় হয়, এমন সময় একটা ফোন কল পেলাম যে আমদের সব আপারা, সাররা প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। কাউকে বলে বঝাতে পারব না, সেই সময় কি অসম্ভব রকম একটা শক্তি ভিতরে অনুভব করছিলাম। গায়ের লোম দারিয়ে গিয়েছিল আমাদের। ছুটে গেলাম স্কুলের দিকে। পথের জ্যাম যথেষ্ট দেরি কড়িয়ে দিয়েছিলো। আমরা যেতে যেতে আপাদের মিছিল শেষ হয় যায়।
দেরি না করে, আমরা স্কুলের ভিতরে ঢুকে যাই। আপারা তখন বাড়ির পথে। একেকজন ক্লান্ত, বিধ্বস্ত। কিন্তু বারুদের আগুনের মত উদ্ভাসিত। প্রত্যেকটা আপার চোখে পানি। আমাদেরকে জড়িয়ে ধরছেন। আমরাও উদ্ভ্রান্তের মত আচরণ করছি।কার চোখে পানি, কেউ কেউ আপাদেরকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপারা বার বার বলছিলেন, আমরা সরি, তোমাদেরকে এতো দিন একা লড়তে হয়েছে। বিশ্বাস কর, ভিতরে ভিতরে আমরা সবাই তোমাদের পাশে ছিলাম। এখন তোমরা যাই কর, আমরা তোমাদের সাথে আছি।
ভিকারুন নিসার নাম করলেই যে কয়জন অশাধারন আপাদের নাম চলে আসে, আজকে সবার সাথে কথা হোল। আপারা এত্ত বেশি আবেগ প্রবন হয়ে গেছিলেন যে বলার না। আম্বিয়া আপাকে দেখে সবাই এক সাথে ঝাপিয়ে পড়লাম। সবাইকে সেই পরিচিত মাত্রি স্নেহে আপা বু্কে টেনে নিলেন। বললেন আমরা সব সময় তদের পাশে আছি। বললেন 'কখনও মায়েরা সিদ্ধান্ত নেয়, আর কখনও মেয়েদেরকে সেই কাজটা করতে হয়"।
আরেক জন আপা বললেন আমরা গর্বিত আমাদের যা করার কথা ছিল, আমাদের মেয়েরা আজ তা করছে। মঞ্জু আপা বললেন, 'একটা কেন? আধ খানা মেয়ে হলেও আমাদের মেয়ে। আমরা কেন বিচার চাইবো না।'প্রত্যেক আপা, স্যাররা যা বলছিলেন, আমাদের চোখে পানি চলে আসছিল। এক আপা বললেন আমরা যে কিসের মধ্যে আছি, বলে বঝাতে পারব না। আমাদের মুখ একেবারে বন্ধ। যে মহিলা এক্সটেনশন নিয়ে আজকে প্রিঞ্চিপাল সেই মহিলা আমাদের আপাদের এক্সটেনশন বন্ধ করে দিয়েছে।আপাদের একেক জন যুদ্ধ জয়ী সৈনিকের মত লাগছিল। করিডোরের আলোতে তাদের মুখের দিপ্তি যে কি জ্বলজ্বল করছিল!
আজকে সত্যি মনে হচ্ছিলো আমরা এখনো আপাদের মেয়েই আছি। সেই একি ভাবে আগলে রাখতে চাচ্ছেন। কালকে আমাদের সব আপারা আসছেন, ৪টায় আমরা সবাই এক হব, শহিদ মিনারে। আপ্নারা আসবেন। অবশ্যই আসবেন। আমরা যে ভিকি স্পিরিটের কথা বলি, সেই স্পিরিটটা সবার সাথে ভাগ করে নিবো আমরা কালকে। জানি, আপনি আসছেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুল্লাহ007 বলেছেন:
লেখাটা পড়ে অনেক ভাল লাগলো ..আপু.....আমাদের দেশের জন্য যদি সবাই এমন এগিয়ে আসতো ..!!!!! ...সোচ্চার কন্ঠে আওজ তুলতো ...তাহলে এমন পরিমল বা হোসনে আরার মত অধ্যক্ষ দেখতে হতো না
সেজুঁতি ইসলাম বলেছেন:
আজ তোমরা যখন আপাদের সাথে প্রতিবাদ এর ঝড় তুলছো, তখন আমার বিশ্বাস আমরা অবশ্যই জিতব।
সরলতা বলেছেন:
আপু,ফেইসবুকে দেখে কমেন্ট করতেই শুধু লগ-ইন করলাম। আপনি কি এখন সেইফ? না হলে আমি এই পোষ্টটার লিঙ্ক প্রথম পাতায় দিতে চাই।
সরলতা বলেছেন:
আপু,আপনি মনে হয় সামুতে নেই। তাই আপনার অনুমতি ছাড়াই আমি লিঙ্কটা প্রথম পাতায় শেয়ার করে দিচ্ছি। কাল আপারা সাথে থাকবেন জানলে অনেকেই আসতে আগ্রহী হবে।
রেজওয়ান মাহবুব তানিম বলেছেন:
আশা করি বন্ধুরা সবাই কালকে শহীদ মিনারে জড়ো হবেন ।
দরজার ওপাশে বলেছেন:
মন খারাপ করা ছাড়া আর কিছুই করার নেই।চিটাগাং থাকি।
তবে আমি আছি! মনে প্রাণে আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি! যাব!
তাদেরকে... আমার মত সবাইকে!
েসতু আশরাফুল হক বলেছেন:
কর্মক্ষেত্রে নারীর প্রতি যে হয়রানি হয় তা নিয়ে একটি পোষ্ট দেখুন। এখানে লেখিকা তাঁর নিজের জীবনের কথা একটি আবেদন পত্রের মাধ্যমে প্রকাশ করেছেন।
শিক্ষিকার প্রতি কর্মস্থলে কাঠের নেমপ্লেট ছুড়ে আঘাতের চেষ্টা এবং কর্মক্ষেত্রে হয়রানি
স্বপ্নকথন বলেছেন:
আজ আসলেই গর্বিত বোধ হচ্ছে,ভিকি হিসেবে। অবশ্যই আসছি।
shapnobilash_cu বলেছেন:
ঢাকার বাইরে থাকায় আসতে পারছিনা। পূর্ণ সমর্থন রইলো।
একরামুল হক শামীম বলেছেন:
থাকবো
কথক পলাশ বলেছেন:
সরলতার পোস্টের লিঙ্ক ধরে এই পোস্টেত এলাম।আপু, চাকুরীর সুবাদে দূরে থাকার কারণে সশরীরে থাকতে পারছিনা, কিন্তু সমর্থন রইলো। থাকবে।
এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হিসেবে আমরা সবাই এক কাতারে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।