যুক্তরাষ্ট্রে ৭ মাসে ১০৩টি ব্যাংক দেউলিয়া!!!
২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংক দেউলিয়ার সংখ্যা গত এক শতাব্দীর রেকর্ড ভেঙেছে। শুধু চলতি জুলাই মাসেই বন্ধ করা হয়েছে ১৭টি ব্যাংক।
দেউলিয়া ঘোষণা করা বেশির ভাগ ব্যাংকই ছোট ও মাঝারি আকারের। এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ চলতে থাকায় অবশেষে দেউলিয়া ঘোষণা করা হয়। চলতি বছর প্রতি মাসে গড়ে প্রায় ১৫টি ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের আট হাজারেরও বেশি ব্যাংকের আমানত বিমাকারী ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) এক হিসাব অনুযায়ী চলতি বছরে ১০৩টি ব্যাংক দেউলিয়া হয়। ২০০৯ সালে দেশটিতে অর্থনীতি খারাপ থাকায় ১৪০টি ব্যাংক বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ ২৩ জুলাই সাতটি ব্যাংক দেউলিয়া ঘোষণা করে, যার খরচবাবদ এফডিআইসিকে ৪৩ কোটি ১০ লাখ ডলার গুনতে হয়েছে
এই খবরটি শুনে অনেকেরই আৎকে উঠার কথা। কিন্তু সেখানে আমাদের দেশের মত শাখা ব্যাংকিং তেমন প্রচলিত নেই। বেশির ভাগ ব্যাংক-ই একক শাখা ভিত্তিক। তাই এত সংখ্যা মনে হচ্ছে।
বিশ্ব অর্থনীতিতে এর এক ধরনের প্রভাব কি আবার পড়তে যাচ্ছে..??
ঐ সব দেশের শেয়ার বাজারের উপর-ই তো সারা বিশ্বের বাজারে প্রভাব পড়ে। বিশ্ব অর্থনীতি যখন অনেকটা ঘুরে দারাচ্ছে, ঠিক তখন-ই এমন একটি খবর একটু হলেও আমাদের ভাবিয়ে তোলে, কারন আমাদের রপ্তানি বানিজ্যের বড় বাজারতো এই যুক্তরাষ্ট্র....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



