
ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

খসড়া # ১
০৮ ই আগস্ট, ২০০৭ রাত ৯:৪৬
১.
মায়ের জন্মদিন মনে নেই। বাবার জন্মদিনও। একটু ভাবতে, বাবার মৃত্যুদিনও মনে নেই, শুধু এইটুকু মনে আসে। তবে মনে পড়ে, নিজের জন্মদিন মনে আছে। নেতাজিরও।
২.
একবার ভালোপাহাড় গেছিলাম। সেখানে রাত্রে খুব জোসনা পড়েছিলো। আর মহুয়া। আর হিম। বাগানে একটি রূপসী লেবুগাছ ছিলো যে সত্যিই একটি লেবুগাছ ছিলো। আমি ঠা ঠা চাঁদের...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৩বার পঠিত
জোড়া বালিশ ও রক্তাক্ত চাদরের গল্প
০৩ রা মে, ২০০৭ বিকাল ৪:১৬
জোড়া বালিশ ও রক্তাক্ত চাদরের গল্পে আমাদের তাক্ লাগে , তুক্ হয় , বাণ মারামারি আর চালপড়া বাটিচালা চলে , শনিবারে ভর হয় । ভুডুর পুতুল থেকে উঠে বসে রণক্ষেত্র ; পিতামহ শরশয্যায় এমত ক্যালেন্ডারের ছবিতে ভীষ্ম জল খান ও আমাদের দেওয়ালনির্বাচনের ইতিহাস লেখার বকলমে ভরে যায় বালবাগিচার খোশ গপ্সপ্...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৫বার পঠিত
ঘরবাদলায় পেখম
০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:২৪
ঘরবাদলায় পেখম ঝলসে ওঠে । ল্যাজ ও নুটিতে বাঁধা হয় মন্ত্রশাস্ত্র, ধ্বনি । হুলুধ্বনি ও ভুরিভোজের আদলে গড়ে তোলা হয় লাইব্রেরী , শয়নকক্ষ ও গোটানো মাদুরের মতো টুকটাক কথাবার্তা ; ছবি ও স ই মেলানো লেবেল ।
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৬বার পঠিত
কপি সিরিজ -এসএমএস
০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ২:১৭
1।
কাল আমিও সেই কাফেতে । একই টেবিলে ব'সে চেয়ারেও । আর টেবিল নিজেই হ'য়ে গ্যালো ।
2।
গতকাল সে-ই কাফেতে । সে-ই একই টেবিলে ব'সে চেয়ারেও । টেবিল তখন টেবিল হ'য়ে গ্যালো ।
3।
একই কাফেতে গতকাল । একই টেবিল; চেয়ারও । টেবিল তখন অন্যকিছু ।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৮বার পঠিত
হাতের লেখা
০১ লা এপ্রিল, ২০০৭ রাত ১০:৫১
বাঁকানো হরফ ও চেনা কালিতে সাতসকালের রোদগুলি যখন জানলা গলে উড়ে আসে তোর হাতের লেখা হয়ে , তখন এ স্ক্রীনচেয়ারের বোতল-বালতি , এঘর-ওঘর জুড়ে বড় এলোমেলো হয় আর ছিটকিনির শব্দে ঘুম ভাঙলে তোর স্নানের দরজার কথা মনে হয় - সাদা ও বন্ধ ফলে ভাবলেশহীন ।
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৪বার পঠিত
ম্যাওপাখি
৩০ শে মার্চ, ২০০৭ দুপুর ১:৪৮
সে এক ম্যাওপাখির কথা যার ডানায় ঘুড়ির সুতো লেগে যায় বলে অমন মিশমিশে কড়িটানা পেটকাটিটা ফেঁসে যায় সুতোও হারিয়ে যায় বেশ কিছু ভালো মাঞ্জা আর বাবুসোনার তাই বড় মনখারাপ হয় আর সে নায় না আর খায় না শুধু দাপটি করে উঠোনদুপুরে সেজগিনি্ন চুলের ঝুঁটি নেড়ে দিতে বাবুসোনার চিল চিৎকারে মটকা...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
হুলাহুপ, কথাবার্তা নদী
৩০ শে মার্চ, ২০০৭ রাত ১২:৩০
আমাদের হুলাহুপ, কথাবার্তা নদীতে যে ষাঁড় ঢোকে চিনেমাটির বাসন সামলে সেও চুপ, নতশিং , শুধু হুলাহুপ, কথাবার্তা নদীর বক্ষে ঢেউকুড়কুড় লোনা আঁশের আঁটি চেটে ফেলেছে ব'লে তার রং বদলায় সবুজ বা নীল কখনো সাদাও । অথচ হুলাহুপ, কথাবার্তা নদীতে সেদিন গঞ্জের ছেলে বুড়ো মাগী মদ্দা সকলেই স্নান করে ও আঁচায়...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৫বার পঠিত
হৃদ মাঝারে রাখবো
২৯ শে মার্চ, ২০০৭ ভোর ৪:২৩
হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না ক্ষ্যাপা গান গায় ও ভুল শোনে ক্ষ্যাপা গান গায় ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আর তাই ক্ষ্যাপা গান গায় না না ছেড়ে দেবো না আমার হৃদয়ে রাখবো ছেড়ে দেবো না আসলে কোনো কিছু হৃদয়ে রাখা যায় না কারণ কতিপয় সুনির্বাচিত মাংসপেশী ব্যতীত...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৩বার পঠিত
একটি লম্বা মানুষ
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫২
একটি লম্বা মানুষ , ফর্সা । আমার বাড়িত এসে থাকলো , কথা বললো , কবিতা করলো , চলে গেলো ।
লম্বা মানুষেরা ভালো কবিতা ক'রে; আর ফর্সা হ'লে ভালো গান !
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৩বার পঠিত
সাদা মার্বেল কালো পরী
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৪৮
গেরামের ঠিক মদ্যিখানে মস্ত দিঘি । জল টলটল বৈকেলে সেকেনে রাজ্যির মদ্দা মাগী, দিঘির পাড়ে উবু হ'য়ে, জলে ন্যাজ ডুবিয়ে বস' থাকে । রাঙাপিসোও সেকেনে রোজ নেশার মতো । মাজেসাজে আবার ন্যাজের ডগায় কোঁচানো উড়নি ; রিবন দিয়ে ন্যাজে ফুল বেঁধে রাঙাপিসিও সেদিন সঙ্গে সঙ্গে যায় । যেতে যেতে ব'লে...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭১বার পঠিত




