আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে 

জাদুঘরকথা

২২ শে জুন, ২০০৬ দুপুর ১:২৯

এখনো কাঁচস্ক্রীনে মাথা ঠুকলে এই দ্যাখো রক্ত ছেৎরে যায় আঙুলে হাতুড়ির ভর শীতলার অন্ধকারে ধুনো ধোঁয়া পাক মারে পোস্টারে এই দ্যাখো দেওয়ালে দেওয়ালে দিশেহারা আলোর হলুদে মিশে আমাদের চুপচাপ শিরা কাটা স্নানের ঠান্ডা নুন জমে এই দ্যাখো বাথটাবে সমূদ্্রঝড় ওঠে প্রাণহানি উপকূল সীমান্ত জুড়ে উড়ে যায় আমাদের চাল চুলো বইখাতা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একটি অপ্রতিবেদনিক বইমেলার কাউন্টডাউন (পূর্বপ্রকাশিত)

১০ ই মে, ২০০৬ রাত ১১:৪০

এই লেখাটি লিখেছিলাম 'গুরুচন্ডালি' নামক একটি পত্রিকার জন্য । দীর্ঘ লেখা । এক ধরণের কাহিনীময়তা । 'রেড হেরিং'-এর সচেতন নির্মাণ । লেখাটি পুনরায় এখানে টাইপ করা প্রায় নয় সম্পূর্ন অসম্ভব । অথচ , এ প্রান্তরের কিছু মানুষ ক্রমে খুব প্রিয় । তাদেরকে লেখাটি পড়ানোর কথা ভাবছি কবে থেকেই । ভেবেছিলুম...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার অসমাপ্ত কমিক্স কথা

২৪ শে এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৮

কমিক্স ভাবতাম সেই ছোটোবেলা থেকে । বড়োবেলা থেকে এখন প্রায় বুড়োবেলা ধরে ফেললাম অথচ কমিক্স বানানো হলো না । ধিক্ মোরে !!

তবু একবার বেড়াতে গেছিলাম হাইওয়ে ধরে সারা রাত হলুদ আলো ওপ্চানো বড়রাস্তায় অনেক ট্রাক , অনেক অনেক ট্রাকের পেছনে পেছনে সেরাতে আমরা অনেকদুর সীমানা পেরিয়ে । খচাখচ্ ছবি উঠেছিলো...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কিচাইনগাথা : আট

১৪ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৫১

এ দিনলিপি শুরু হলে তীব্র ক্যাচালে ভরে ওঠে রাজপথ , চবুতরা , শোকপ্রস্তাবে ম্লান কিছু ঘরদোর , মুদী ও মদের দোকান আর তোমার আমার নামে গাঁথা শহীদফলকের গ্র্যানাইটে দেখা যায় রাতারাতি লেখা হয়েছে , যেন কাহাদের আমরণ পেচ্ছাবগাথা ও ভূল সানাইয়ের স্বরলিপি সুরে গোঁজা শবগীতি , উড়ো খৈ , প্রস্তাবমালা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কিচাইনগাথা : সাত

১৪ ই এপ্রিল, ২০০৬ ভোর ৫:৪৬

পাখির শবের মতো আমাদের এ দিনযাপন ক্রমেই পালক, চামড়া ও আবরণহীন হয় আর তন্দুরে স্যাঁকা হয় যুবতীর মাংস খেয়ে আমরা চেয়ারে হেলান বসি চমৎকার খড়কেকাঠির সুখে ফুৎ ফুৎ আমাদের করোটির পেছনে ডুবে যায় নীরন্ধ্র আকাশ তবু আমরা খেয়ালও করিনা শুধু আহার-নিদ্্রা-মৈথুনে কাঁপিয়ে তুলি আমাদের ঘরদ্্বার ন্যাকা গৃহকোনে আঁকা আমাদের নিরর্থক...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কিচাইনগাথা : দুই

১২ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:০৬

জামার হাতা গুটিয়ে কনুইয়ের উপরে তুললেই চামড়া কিছুটা সাদাটে ও ফ্যাকাসে যেন রোদ না লাগার ফলে রংগুলি হারিয়ে গেছে ইঁটচাপা ঘাস । ফলে বারংবার মনে হয় আমরা প্রকৃতপ্রস্তাবে ফর্সা ও কর্কটক্রান্তির চড়া রোদে কিছুটা তামাটে মাত্র ভাগ্যদোষে । এবিধ চিন্তা মাথায় এলেই তৎক্ষণাৎ আমার মেরুদন্ড বেয়ে শির শির ওঠানামা করে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


কিচাইনগাথা : এক

১২ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৪৬

এইভাবে ক্লিকফাঁদে দীওয়ানা হ'লে সত্যিই বড় বড় ঝটকা লাগে এসকল নেটযাপন , যেখানে নখাগ্রে ঝিলিক দেয় তামাম দুনিয়া আর মুখ ও মুখের বিকল্পে মুখোশ ও মুখোশেরও বিকল্পে পুনরায় অন্য মুখের ভীড়ে উড়ে যায় আমাদের সামাজিকতার টুপি ও খোলাচুল এই মেঘবন্দরে ছেয়ে যায় চামচা আকাশ । আমরা ভালো থাকি অথবা এভাবেই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অবিন্যস্ত সময়গুলি

১০ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:৩১

অবিন্যস্ত সময়গুলি - সকাল

ভোর হলো । আর আকাশ উঠতেই দ্যাখা গ্যালো তার গায়ে গরম ইডলীর মতো ধোঁয়া ওঠা সাদা সাদা দাগ । চোখের পাশে জমে থাকা গতরাত্রের বাসি শ্রমের রঙ তখন রক্তের মতো ঘোলাটে সাদা । দূরে কোথাও সত্যি সত্যি ঘন্টা পড়ছে , গীর্জা হতে পারে । ঘড়ি পড়িনি ব'লে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ডকুমেন্টেশন (2005)

০৬ ই এপ্রিল, ২০০৬ দুপুর ২:৫৭

ডকুমেন্টেশন

1. ভূমিকা :

ডকুমেন্টেশন বলতেই পায়ে বুটজুতো ও বুটিদার কালো মোজা থেকে সোজা নেমে আপিস চত্বর । যার বাসডিপো ডানদিকে নেভী ব্লু ইউনিফর্মে বাঁধানো দরজা হয়ে গেলে সারা সকাল ধরে সমগ্র দোতলা জুড়ে ছড়িয়ে থাকা এইসব শব্দাবলী থেকে খুঁটে খুঁটে ম্যান আওয়ার টুকে রাখে ম্যানেজার । বাংলা হয় না বলে তাদের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ভ্রমণকাহিনী (2004)

০৬ ই এপ্রিল, ২০০৬ ভোর ৬:২৯

ভ্রমণকাহিনী
1.

আমাদের শষ্যক্ষেত্র ভারী হচ্ছে তখন আর বন্দর পেরোলেই একে একে আলোকস্তম্ভ পথ ও বৃক্ষসমূহ ঝুঁকে পড়ছে রাত্তিরে , পাষাণ ল্যান্ডস্কেপে । হাওয়ার জানলায় কাঁচ লেগে গেলে দেখা যাচ্ছে প্রায় চৌকো এক একটি বাক্স জুড়ে কিভাবে টুপ্ টুপ্ ক'রে অন্ধকার জ্বলে উঠছে দেখা না যাওয়ার মতো দূরত্বের দিগন্তে । একটু...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



  পরের পাতা


 


নৈর্ব্যক্তিক

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৫০টি
  • মন্তব্য করেছেন: ৭৬১টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৮৫টি
  • ব্লগ লিখছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ২৯৬৬৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১২১৮ সেকেন্ড