আমার প্রিয় পোস্ট

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

দেবদূতদের জন্য আহ্বান ও ছোটদের সামহয়্যার ইন...

০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৬

শেয়ারঃ
0 0 0

মনে পড়ে শৈশবের কথা।
খুব ছোটবেলায় মায়ের কোলের ঘুমপাড়ানী গান, একটু বড় হতেই রূপকথার গল্প,ভুত-পেত্নী, দৈত্য-দানো ! ছড়া মুখস্থ করে আত্মীয়-প্রতিবেশীর কাছে বাহবা কুড়ানো। স্কুলে ভর্তি হবার পর টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা বিভিন্ন দৈনিক পত্রিকার সাপ্তাহিক ছোটদের পাতা, কিশোর পত্রিকা বইয়ের ভেতর লুকিয়ে পড়া...। আমাদের তুলনায় আজ-কালকার পিচ্চিগুলো সাধারণত বেশ চালাক-চতুর। তাদের বুদ্ধিমত্তা দেখলে প্রায়ই টাসকি লেগে যায়, আমরা কি ছোটবেলায় এরকম ভাবতে বা ঘটাতে পারতাম ! যেমন ধরুন আমাদের যে বয়সে টিভি নামক বস্তুটাই বিস্ময়কর ছিল,সেই বয়সের অনেক আগেই তারা পছন্দের চ্যানেল দেখার জন্য রাগ করে বসে থাকে। খেলার মাঠবিহীন স্কুল, কার্টুন, টিভি, গেমস, কম্পিউটার ইত্যাদি নিয়েই বেড়ে উঠছে আজকালকার শিশুরা। আমরা যে বয়সে লোকছড়া আউড়াতাম সেই বয়সে ওরা পড়ে নার্সারী রাইম ! আমাদের রুপকথার গল্প শোনার সময়ে ওদের ম্যাথ টিচার-ইংলিশ টিচারের ধস্তাধ্বস্তি । সৃষ্টিশীলতা থাকলেও তা বিকাশের জন্য চর্চা নেই। রুপকথার গল্প- ছড়া পড়ার সময় ওদের কোথায়?
এসব নিয়ে ব্লগার ইশতিয়াক আহমেদ একটি পোষ্ট দিয়েছিলেন “বরাবর, প্রিয় ব্লগার এবং সা.ইন কর্তৃপক্ষ :আসেন না ব্লগের একটা দিন খরচ করি আমাদের দেবদূতদের জন্য ...”
Click This Link
পোষ্টটি আসার পরই ব্লগাররা শিশুদের জন্য কিছু করার বিষয়টিকে বেশ ভালোভাবেই গ্রহন করেন এবং পোষ্টটি স্টিকি করা ও এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান।। শিশুদের জন্য এ ডাকে সামহয়্যারইন কর্তৃপক্ষ সাড়া দেয় এবং পোষ্টটি স্টিকি করে। পোস্টটি স্টিকি হবার পর দেখা গেল শিশুদের প্রতি সামহয়্যারের ব্লগারদের ভালোবাসা মুগ্ধ করার মতো। দুদিন স্টিকি থাকা অবস্থায় পোস্টটিতে 'শিশুদের জন্য একটা কিছু হোক' এমন প্রত্যাশার প্রতি দেখা গেছে স্বতস্ফুর্ত সাড়া, সবাই একে একে স্ক্রীনের ওপার থেকে মিশে গেছেন দেবদুতদের জন্য ভালোবাসার মিছিলে।
ব্লগারদের প্রত্যাশার সাথে মিল রেখে কর্তৃপক্ষের পক্ষ থেকেও সাড়া মেলে এবং এরই ধারাবাহিকতায় সামহয়্যারইন প্রতিনিধি জানা বিষয়টি নিয়ে ইশতিয়াক ভাইসহ আমাদের কয়েকজন ব্লগারের সাথে কথা বলেন ও সামহয়্যারইন কার্যালয়ে আমন্ত্রণ জানান।নির্ধারিত দিনে ইশতিয়াক আহমেদ, মনির হাসান, শাকিল ফারুক আমি উপস্থিত হই এবং কফি খেতে খেতে B-) বিষয়টি নিয়ে কথা হয় আরিল ও জানা-র সাথে। দেবদুতদের জন্য ব্লগারদের ভালোবাসায় মুগ্ধ আমরা আবারো আবিভূত হই দেবদুতদের জন্য সামহয়্যার ইন এর কার্যকরী কিছু করার আগ্রহে। জানা আপু আমাদের জানান শিশুদের জন্য ছোটদের সামহোয়্যার ইন Click This Link নামে প্রাথমিকভাবে একটি গ্রুপ খোলা হবে। শিশুতোষ সকল লেখা একটি বিশেষ আইকনসহ ব্লগের প্রথমপাতায় প্রকাশিত হবে এবং একইসাথে ছোটদের সামহয়্যারইনেও Click This Link প্রকাশ পাবে লেখাটি। এছাড়া শুধু গ্রুপ ব্লগই নয় শিশুদের জন্য আরও বড় কিছু করার ইচ্ছা সামহয়্যারইন কর্তৃপক্ষের আছে।

প্রিয় ব্লগার খুবই আনন্দের সাথে জানাচ্ছি, অবশেষে আমাদের দেবদূতদের জন্য ছোটদের সামহয়্যার ইন Click This Link নামে একটি গ্রুপ খোলা হয়েছে। প্রাথমিকভাবে শিশুতোষ সকল লেখা একটি বিশেষ আইকনসহ ব্লগের প্রথমপাতায় প্রকাশিত হবে একইসাথে ছোটদের সামহয়্যারইনেও প্রকাশ পাবে লেখাটি। কিন্তু আমরা এখানেই থেমে যেতে চাই না। একটি শিশুর মধ্যে যেমন লুকিয়ে থাকে অমিত সম্ভাবনা তেমনি সকল ব্লগারদের সম্মিলিত অংশগ্রহনের মাধ্যমে আমরাও ছোটদের এই ব্লগটিকে গড়ে তুলতে পারি শিশুদের মানসিকতা বিকাশের একটি উৎকৃষ্ট ও আদর্শ ক্ষেত্র হিসেবে। অবদান রাখতে পারি শিশুদের মেধা মনন ও মানসিকতা বিকাশে।

সেই সাথে এটা বলাও অপ্রাসংগিক হবে না যে ইশতিয়াক আহমেদেও লেখাটির সাথে দ্বিমতও পোষণ করেছেন কেউ কেউ। ব্লগে শিশুদের উপস্থিতি কম বলে কেউ কেউ বলেছেন “ব্লগে শিশুদের জন্য এখনই কিছু করার দরকার নেই। তার আগে ব্যাক্তিগত ও স্থানীয়ভাবে শিশুদের সঠিক বিকাশে সচেতনতা গড়ে তুলতে হবে।এটা সত্যি যে, আমরা স্থানীয় ও ব্যাক্তিগত পর্যায়ে হয়তো অনেকে অনেক কিছুই করতে পারি। কিন্তু সকল কাজেরই সামগ্রিক সাফল্যের জন্য দরকার একটি সার্বজনীন প্লাটফর্ম। প্রশ্ন আসতে পারে সামহোয়্যারের সাথে বাংলাদেশের কতজন শিশু পরিচিত? কিন্তু যে কোন জায়গা থেকেই হোক শুরু তো করতে হবে। আর যুগটা যেহেতু ডিজিটাল;) তাই প্ল্যাটফর্মটা ডিজিটাল সামহয়্যার হলে মন্দ কি?
প্রত্যেকটি মানুষের মধ্যেই নাকি একটি শিশুমন লুকিয়ে থাকে। কখনো সেটি প্রকাশ পায়, কখনো কঠিন বাস্তবতার বেড়াজালে শিশুটি থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। আবার বৃদ্ধ বয়সে মানুষ নাকি পুনরায় শিশু হয়। আসলে আমাদের সবার মধ্যেই একটি শিশুমন লুকিয়ে আছে। আর তাইতো প্রত্যেকের পরিবারের আনন্দের সবচাইতে বড় উপলক্ষ্যটি থাকে শিশু সন্তানটি। ছোটদের সামহয়্যারইনে লিখতে পারবেন নবীন-প্রবীন সবাই। গল্প-ছড়া-ভ্রমণকথা ছাড়াও নিত্যনতুন বিষয়ভিত্তিক ফিচার ও আইডিয়াতে সাজিয়ে তুলুন ছোটদের সামহয়্যারইন এর প্রতিটি পাতা। লিখতে পারেন আপনার শৈশবের কোন সোনালী স্মৃতি আথবা নবীন প্রজন্মকে জানাতে পারেন কোন শিক্ষনীয় ঘটনা। আপনার কষ্টার্জিত জ্ঞান-প্রজ্ঞা ছড়িয়ে দিন আগামী প্রজন্মর মাঝে। এতে আর কিছু না হোক আপনার কষ্টার্জিত অভিজ্ঞতা রেখে যাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছুক্ষণের জন্য হলেও অন্তত শৈশবে ফিরে যাওয়া যাবে ।


সামহয়্যারইন এর প্রিয় ব্লগার বন্ধুরা, আমরা সংগঠিত হয়ে অনেক ভালো কাজ করতে পারি। বদলে দিতে পারে সময়কে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা প্রমান করেছি তা। আসুন আমরা আমাদের আগামী প্রজন্ম ,আমাদের দেবদূতদের নিয়ে ভাবি ; তাদের সমস্যা-সাফল্য, আনন্দ-বেদনা নিয়ে, তাদের সুস্থ বিকাশ ও ভবিষ্যত ভাবনা হোক নিত্যদিনের অনুষঙ্গ। আর দেবদূতের যারা নানা সমস্যায় জর্জরিত বা অবহেলিত হয়ে ‘পথকলি’ হিসেবে ছড়িয়ে আছে তাদের প্রতি সবার সহানুভূতি। তাদের সুযোগ করে দেই তাদের প্রাপ্য পরিবেশে বেড়ে ওঠার, যাতে করে তারা জাতিকে উপহার দিতে পারে একটি সুন্দর বাংলাদেশ।
দেবদূতদের ভুবনে স্বাগতম আপনাদের। সবার জন্য রইল শুভকামনা।

ছোটদের সামহোয়্যার ইন :
Click This Link

 

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:২১
সন্দীপন বসু মুন্না বলেছেন:
ছোটদের সামহয়্যারইনএর জন্য আরও কিছু প্রস্তাবনা


ব্লগে শিশুদের বিভাগটাকে এমন ভাবে সাজানো উচিত যার মাধ্যমে শিশুরা শুরু মাত্র তাদের র্সৃজনশীলতাকেই নয় এর মাধ্যমে তারা যেন তাদের যে কোন ধরনের মাতামত কিংবা ভাবনাকে প্রকাশ করতে পারে।
যে কোন ধরনের ঘটনার উপর তাদের মতামত চাওয়া যেতে পারে ।
শিশু ভাবনার বিকাশে এটি উল্র্র্যেযোগ্য ভুমিকা রাখতে পারে।
এর মাধ্যমে আমরা তাদের অনেক সমস্যা কথা জানতে পারবো যা আবার বিশেষজ্ঞের মাধ্যমে সমাধান দেয়া যেতে পারে।
তাদের বিশেষ কোন লেখা বা মন্তব্যকে শুধু শিশু বিভাগেই নয় প্রথম পাতায় স্টিকি করা যেতে পারে।
তাদেও ছবিসহ জন্মদিন ব্লগে উল্ল্যেখ করে দেয়া যেতে পারে। এতে শিশুরা ব্লগের প্রতি উৎসাহিত হবে।

যে বিভাগগুলো রাখা যেতে পারে-

তোমাদের জন্য লেখা: ক্লাসিক শিশুসাহিত্য,গল্প/রুপকথা/ (দেশী ও অনুবাদ)।
ফিচার : (বিভিন্ন মজার ও তথ্যভিত্তিক বিষয়গুলোর শিশুতোষ উপস্থাপনা।)
কার্টুন দুনিয়া : মজার কার্টুন বিভাগ, কমিকস্ (দেশী ও বিদেশী)।)
গল্প : ব্লগাররা লিখবেন (গল্প , ছড়া, থ্রিলার, সায়েন্স ফিকশন, ভ্রমণকথা; ফ্যান্টাসি, ধাঁধাঁ, ছবি দেখে শেখা, কুইজ, ম্যাজিক...যাবতীয় সব।)
কবিতা ও ছড়া : ব্লগাররা লিখবেন।
তোমাদের আঁকা ছবি ও লেখা : ( গল্প , ছড়া, সায়েন্স ফিকশন, ছোটদের ভ্রমণকথা;ফ্যান্টাসি, ধাঁধাঁ, ছবি দেখে শেখা, কুইজ
লিংকি : (শিশুদের জন্য কার্টুন, ছড়াগান, নাটক, বিখ্যাত মুভির লিংক দেয়া যেতে পারে)।
বন্ধুজন : (বড়রা যারা ছোটদের জন্য লিখছেন তাদের কথা, পরিচিতি, শিশুসাহিত্যে অবদান/ তারা কি ভাবছেন শিশুদের সাম্প্রতিক অবস্থান ও শিশুসাহিত্য বিষয়ে/ দেশী বিদেশী)
জানার আছে অনেক কিছু : (ছোটদের জন্য শিক্ষামুলক বিষয়গুলোকেও প্রেজেন্টেবল করে উপস্থাপন করা যায়। মজার তথ্যভিত্তিক নিউজ।)
দেখব এবার জগৎটাকে : (দেশ ও বিদেশের নানা শিশুবিনোদনকেন্দ্র রিভিউ, ভ্রমণকাহিনী, আমাদের আশেপাশের শিক্ষামুলক/ আনন্দদায়ক স্থানগুলোর বর্ননা,
কম্পুমামা : টেকনোলজি, শিশুতোষ গেমস রিভিউ, টেকনোলজি বিষয়ক সচেতনতা,
প্রতিযোগিতা : ছড়া, গল্প প্রতিযোগিতা/ শিশুতোষ শিক্ষামুলক যেকোন কিছু।
আমাদেরও আছে অধিকার : শিশুদের অধিকার ও তাদের জন্য আমাদের করণীয় বিষয়ে মুক্ত আলোচনা হতে পারে এখানে। তাছাড়া শিশুদের সঠিক বিকাশে ব্যাক্তি ও জাতীয় পর্যায়ে আর কি কি করা উচিৎ অনুচিত...।যদিও এ বিষয়টাই একটু ভারিক্কি তবু বিভাগটি রাখা গুরুতবপূর্ণ। কারণ এ বিভাগ থেকেই বড়দের মধ্যে শিশুবিষয়ক সচেতনতা গড়ে তোলা সম্ভব।
...থাকতে পারে এরকম আরও অনেক বিভাগ।আমাদের সামহয়্যারইন এ আইডিয়াবাজ এত ব্লগার থাকতে চিন্তা কি?

সবশেষে, সামহয়্যরইন কর্তৃপক্ষ ও ইশতিয়াক ভাই ... আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়কে তুলে ধরার জন্য।
আর সবশেষে ইশতিয়াক ভাই আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই,

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বির্ণিমানে আমরা হয়তো চেষ্টা করলে ব্লগের মাধ্যমে সামান্য হলেও ভুমিকা রাখতে পারবো । প্রকৃতিকে শীতল করতে বৃষ্টির একটি ফোটারও অবদান আছে। ব্লগের মাধ্যমে শিশুদের জন্য সে কাজ যদি বৃষ্টির একটি ফোঁটার মতোও হয়, তাহলেও কম কি?
২. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৩
অলস ছেলে বলেছেন: লিংকগুলোতে একটু সমস্যা আছে। এড্রেসের শুরুতে বাড়তি কিছু অংশ যোগ হয়ে যাওয়াতে এটা হয়েছে। ঠিক করে দিতে পারেন। ধন্যবাদ সুন্দর উদ্যোগগুলোর জন্য।
০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৯

লেখক বলেছেন: ঠিক করতে পারতাছি না। পাশে লিংক দিয়া দিলাম।
পুরো লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
:)

০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।
গ্রুপের ঠিকানাটা এইটা: Click This Link
;)

৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৪
মানুষ আমি আমার কেন পাখির মত মন? বলেছেন: খুব ভাল একটা আইডিয়া। ধন্যবাদ সন্দীপন বসু মুন্না।

লিংকি বিভাগটাতে ব্লগে শিশুদের জন্য, শিশুদের নিয়ে, শিশু বিষয়ক পোস্ট এখন পর্যন্ত যতগুলো এসেছে, সেগুলোর লিঙ্কের একটা সংগ্রহ থাকা দরকার। এই পোস্টেই শুরু করে দেয়া যেতে পারে। কী বলেন?
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: শুরু করা যায়।
শিশুদের জন্য যে কোন জায়গা থেকে শুরু করলেই হলো।
ধন্যবাদ।

৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৩
হাসান মাহবুব বলেছেন: দারুন উদ্যোগ। আবেদন করলাম সদস্যপদের জন্যে। গৃহীত হবে তো!
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৮

লেখক বলেছেন: অবশ্যই হবে হাসান ভাই।

০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৭
বিবর্তনবাদী বলেছেন: উদ্যোগটা খুব সুন্দর। সাথে আছি।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ বিবর্তনবাদী।

৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২
নুশেরা বলেছেন: চমৎকার উদ্যোগ। সঙ্গে আছি।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নুশেরা আপু।:)
আপনার পিচ্চিটা কেমন আছে?

৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৪
যুগান্তকারী বলেছেন: খুবই ভালো উদ্যোগ।তাইলে আমার ভাইগ্নাও ব্লগাইতে পারব।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: অবশ্যই।
ভাইগ্নার আঁকা ছবিগুলাও পোষ্ট করে দিতে পারেন।
মামা হিসেবে আপনের তো দায়িত্ব বাইড়া গেল।;)

১০. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এরকম উদ্যেগ নেওয়ার জন্য ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: শুধু ধন্যবাদ দিলেই হবে না ফয়সাল ভাই।
দেবদূতদের জন্য ঝড় উঠুক আপনার কি-বোর্ডের বাটনে।:)

১১. ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬
মনির হাসান বলেছেন: অবশেষে শুরু হলো । এর মাঝে যে কয়দিন লগ ইন হয়েছি প্রতিবার গ্রুপে গিয়েছি ... কোন পোস্ট দেখিনি ... আজ দেখলাম ... দারুন ভালো লাগলো ।

জয় যাত্রা শুভ হোক ।


অ.ট. মুন্না খবর কি ?
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: হুমম...অবশেষে...:)

দেবদূতদের ভুবনে আপপনাকে স্বাগতম মনির ভাই...:)

পিচ্চিদের জন্য আপনার নতুন নিকটার কি অবস্থা?


(ভাই, আমার এইবার ৬টা কোর্স, ব্যাপক দৌড়ের উপ্রে আছি।)

১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২০
অরণ্য আনাম বলেছেন: শিশুতোষ সব কিছুতে আমার ব্যাপক আগ্রহ। তাছাড়া ব্লগে অনেক "বুইড়া শিশু" ;) আছে । এই গ্রুপটি তাদেরও ভাল কাজে দেবে। আর প্রতিটি মানুষের মধ্যেই একটি করে শিশুর বসবাস।



আমি মনে করি, আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। শিশুতোষ লেখা নিয়ে শুরু করা উচিৎ গ্রুপটি। তাই লেখা আহবান করে সেগুলো পর্যাক্রমে লেখকরা গ্রুপে দেবেন।


আমি শিশুদের ছবি তুলি। তাই আমি শুধু ছবি দিয়ে পোষ্ট দিতে পারবো। :(



আপনাদের আমার অভিনন্দন রইলো ।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অরণ্য আনাম ভাই।

ছবি ; লেখা দিয়ে ভরিয়ে তুলতে পারি আমাদের দেবদূতদের দুনিয়া।:)

১৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮
অপ্‌সরা বলেছেন: ছেলেবেলার গল্প শোনার দিন গুলো এখন কত দূরে
আর আসেনা রাজার কুমার পঙ্খীরাজে উড়ে.........

কিন্তু আমি চলে যাই পঙ্খীরাজে উড়ে, রুপকথার দেশে।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: সাথে পিচ্চিদের নিয়া যাইয়েন।
কারণ রুপকথার জগৎটাতো ওদেরই।
ধন্যবাদ আপনাকে।

১৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আচ্ছা, শিশুদের মধ্যে কারা পড়বে? মানে বয়স বলে একটা কথা আছেতো। আমিও কি শিশুদের মধ্যে পড়বো???
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: বয়স !!! আমাদের সবার মধ্যেই একটা শিশুসত্তা আছে।
মনের ভেতরকার সেই শিশুটির বয়স কখনও বাড়ে না।

আর ছোটদের সামহয়্যারইন এ লেখার বয়স সম্পর্কে বলতে গেলে আমি ইশতিয়াক ভাই এর একটা লেখার উদ্বৃতি দেব :

"একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখব সা.ইনের প্রথম পাতার কোথাও না কোথাও লেখা আছে, প্রিয় ব্লগারগন আজ সা.ইনের ‌'শৈশব সময়'।
কেউ ভুলেও নিজের বয়সকে ১৪অথবা ১৫'র উপরে নিয়ে যাবেননা।
যদি ভুল করে তার উপরে নিয়ে যানও তবে সেটা কোনক্রমেই যেন ১৮ এর উপরে না হয়।"

শিশুদের ব্লগে শিশুতোষ পরিবেশ বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই।
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮
ইমন জুবায়ের বলেছেন: অবেদন করেছি। লিখব। শুভ উদ্যোগ।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন জুবায়ের ।

১৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯
পথিক!!!!!!! বলেছেন: উদ্যেগ ভাল তবে খুব একটা ফলপ্রশূ হবে না বলে কেনো জানি খটকা লাগছে
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: কেন হবে না?
শিশুদের জন্য যে কোন উদ্যোগে সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।

১৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৯
নির্ঝরিনী বলেছেন: চমৎকার উদ্যোগ। সঙ্গে আছি।
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝরিনী।
আশা করি চমৎকার সব লেখা দিয়ে সমৃদ্ধ করবেন ছোটদের সামহয়্যারইন কে।

১৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: জটিল উদ্যোগ। তবে আমার আরো কিছু প্রস্তাবনা আছে ...

আমরা এক/দুটি দিন শুধু শিশুদের জন্যই ব্লগ লিখতে পারি। ঐদিন সামহোয়ারের গতানুগতিক টেমপ্লেটের বদলে বাচ্চাদের জন্য বিশেষ টেমপ্লেট দিয়ে ব্লগ সাজানো হবে। শিশুদের জন্য উপযোগী ছাড়া অন্য কোন বিষয়ের লেখালেখিই ঐদিন সামহোয়ারে থাকবে না। এইদিনটি উদযাপনের মাধ্যমে আমরা সামহোয়ারে আনুষ্ঠানিকভাবে পিচ্চিদের যাত্রা শুরু করতে পারি :) :)

আরেকটি বিষয়ে সিরিয়াস, ব্লগে এখন প্রচুর ১৮+ লেখালেখি হয়। যেহেতু শিশুরা শুধু তাদের গ্রুপে নয়, পুরো ব্লগেই বিচরণের সুযোগ পাচ্ছে, তাই এবিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ১৮+ লেখাগুলি প্রকাশের সময় তাই আলাদাভাবে প্রসেস করা উচিত। যেমন ব্লগারের বয়স ডিটেক্ট করে এইজাতীয় লেখা্য় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যেতে পারে।

পিচ্চিদের জন্য সামহোয়ারের উদ্যোগ সফল হোক!
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: প্রস্তাবগুলো ভালো তবে আলোচনাসাপেক্ষ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
ধন্যবাদ আপনাকে।

১৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
ধীবর বলেছেন: এই শুভ উদ্যোগের জন্য মুন্নাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তি প্রজন্মের জীবন চলার পথ, আমাদেরকেই মসৃণ করে যেতে হবে।
০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ ধীবর।
তবে এই চমৎকার উদ্যোগের সকল প্রসংশার দাবিদার ইশতিয়াক আহমেদ।
Click This Link

০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ সাঁঝবাতি'র রুপকথা।
আপনার নামটা শিশুদের কাছে ব্রান্ড হতে পারে।
যদি আপনি ওদের রুপকথা শোনান।:)

০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ তারার হাসি।

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ শুভ ভাই।

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।
এইবার পিচ্চিদের জন্য পোষ্ট দেন।:)

২৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৪
অরণ্য আনাম বলেছেন: আমার মামানী পুরনো পুরনো ছোটদের ছড়া জানেন, যা অনেকের কাছে অজানা ছড়া। আমি সে গুলো সংগ্রহ করে পোষ্ট আকারে দিতে পারবো।

সাথে মানান সই ছবি
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্য ভাই।
আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের মামানীর পুরনো পুরনো ছোটদের ছড়া মানান সই ছবি সহ পাব।
:)

২৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮
অনন্ত দিগন্ত বলেছেন: খুবই ভালো উদ্যোগ ..... তবে প্রত্যাশা আর প্রাপ্তির যোগসূত্র ঠিক কিভাবে হবে তা আমার কাছে এখনো পুরোপুরি পরিষ্কার হলো না .... তবুও আপনাদের সাথে আছি।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: সাথে আছেন এইটাই বড় কথা।
:)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
juddhobaaj বলেছেন: দারুন উদ্যোগ।আমি ও সাথে থাকবার চাইইই।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: অবশ্যই থাকবেন।
তবে আপনার নামটা দেখে পিচ্চিরা ভয় পেতে পারে।
:(

২৮. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো উদ্যোগ......সাথে আছি।
শুভকামনা রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপা।

২৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩৭
বাবুই বলেছেন: শিশুদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে।
কারণ আমিও একসময় শিশু ছিলাম!!!
দ্য গ্রেট আইডিয়া!!!
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ বাবুই ভাই।
আমাদের সবার সম্মিলিত প্রয়াস গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাবে।
এইবার পিচ্চিদের জন্য কিছু একটা লিখে ফেলেন।
:)

৩০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হুমমমমম.....




ঘুমিয়ে আছে শিশু সব পিতার-ই অন্তরে.... এখন আমাদের কাজ হলো শুধু তাকে জাগিয়ে তোলা।।।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: এইতো মুন্না বুইঝা ফালাইছো।;)

৩১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৬
নাজনীন১ বলেছেন: গ্রুপ্টা শুরু হবার ২/১ দিনের মধ্যেই আবেদন করেছিলাম। গতকাল দেখি যোগ হয়েছি। ভাল উদ্যোগ। তবে শিশু ব্লগাররা থাকলে তারা আরো বেশী উপভোগ করতো।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন আপা।

ছোটদের সামহয়্যার ইন এর মাধ্যমে আমরা যদি তাদের জন্য একটা মজার দুনিয়া গড়ে তুলতে পারি তাহলে শিশু-কিশোররা অবশ্যই আগ্রহী হবে।

(আর অলরেডি আমরা একজন কিশোর পাঠক পেয়ে গেছি- তাজুল ইসলাম মুন্না দ্রষ্টব্য।);)

০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ পান্না ভাই।

৩৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৫
হিমালয়৭৭৭ বলেছেন: (অনেক বড় একটা মন্তব্য লিখেছিলাম, হারিয়ে গেছে দেখছি।।। আবার লিখছি। আগেরটা মুছে দাও)

মুন্না উদ্যোগটা মহৎ নিঃসন্দেহে মহৎ, তবে এ বিষয়ে আমার কিছু বিকল্প ভাবনা আছে। সেটা আগে শেয়ার করি, তোমার মতামত জানাও।

তোমার লেখা থেকেই কোট করি: একটি শিশুর মধ্যে যেমন লুকিয়ে থাকে অমিত সম্ভাবনা তেমনি সকল ব্লগারদের সম্মিলিত অংশগ্রহনের মাধ্যমে আমরাও ছোটদের এই ব্লগটিকে গড়ে তুলতে পারি শিশুদের মানসিকতা বিকাশের একটি উৎকৃষ্ট ও আদর্শ ক্ষেত্র হিসেবে। অবদান রাখতে পারি শিশুদের মেধা মনন ও মানসিকতা বিকাশে।.......
Child psychology খুবই অদ্ভুত। এ বিষয়ে পরে আসছি।] আগে অন্য প্রসঙ্গে বলি:
দেখ, স্বীকার করো আর নাই করো, ব্লগ একটা ভয়াবহ নেশার মত, একবার ব্লগে বসলে সময় যে কিভাবে হাপিস হয়ে যায় বোঝাই যায়না... পরিণত বয়সের মানুষেরাই যেখানে এই নেশার বলয়ে আবদ।দ, সেখানে একটা শিশু তার লেখায় যখন ৫-৬টা উৎসাহসূচক কমেন্ট দেখবে, সে তো ব্লগ ছেড়ে উঠতেই চাইবেনা... এর ফলাফল খুব ভালকিছু হবেনা........সৃজনশীলতা থাকলে বিকশিতও হবে পরিস্থিতিনুযায়ী, কিন্তু সময়কালটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে....শিশুদের সরাসরি ব্লগে যুক্ত করার আমার বিরোধী........প্রশ্ন হতে পারে, উদ্যোগটাকে তাহলে আমি কিভাবে দেখছি? আগেই বলেছি উদ্যোগটা প্রশংসনীয়...সেক্ষেত্রে ধরনটা পাল্টে দিতে পারি- বছর বছর বইমেলায় "অপরবাস্তব" বের না করে সম্পূর্ণ শিশুদের জন্য কোন বই প্রকাশ করা যেতেই পারে........ব্লগে ভাল লেখকের অভাব নেই, চাইলেই অনেক ভাল ভাল শিশুতোষ লেখা তারা লিখতে পারেন....কিংবা ব্লগ থকে ত্রৈমাসিক-ষান্মাসিক পত্রিকা প্রকাশ করা যেতে পারে শিশুদের জন্য.....সেক্ষেত্রে শিশুদের বিভাগটি অবশ্যই প্রয়োজন(অন্তত লেখা সংগ্রহের জন্য হলেও)....কিন্তু একটিদিনের সব পোস্ট শিশুদের নিয়ে হবে, ব্লগের টেম্পলেট ঐদিন সে অনুযায়ী হবে, এই পরিকল্পনাগুলো ফলপ্রসূ না হয়ে বরং বুমেরাং এর মত লাগে...আবারও বলছি, উদ্যোগটা ভাল, তবে শিশুদেরকে সরাসরি ব্লগে সম্পৃক্তকরণটা সমর্থনযোগ্য নয়....আপাতত এটুকুই লিখলাম, তোমার মতামত জেনে বাকিটা লিখবো।।।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ হিমালয় ভাই।
"ব্লগ একটা নেশার মত ‍‌‍‌‌‌‌‌"আপনার লেখাটার সাথে সহমত পোষণ করছি।
এই পয়েন্ট অফ ভিউ থেকে যে ব্যাপারটাকে দেখিনি তা কিন্তু নয়। আমরাও কিন্তু একসময় লুকিয়ে তিন গোয়েন্দা..রহস্য পত্রিকা..কিশোর তারকালোক এমনকি বিশ্ব সাহিত্যকেন্দ্রের ক্লাসিক বইগুলো পড়তাম । এইটা একসময় হয়তো এডিকশনও ছিল। এই যে আমরা আজ কিছু না কিছু লেখার চেষ্টা করছি সেইটা কিন্তু ওই লুকিয়ে বই পড়ারই ফল। অনেক অভিবাবকই হয়তো রেজাল্ট খারাপ হওয়ার জন্য এই বই পড়ার নেশাটাকে দায়ী করবেন। এই অভিযোগটা অনেক ক্ষেত্রে যেমন সত্যি সেইসাথে বই পড়ার প্রয়োজনীয়তাটাও। এক্ষেত্রে বই পড়ার উপকারিতার কাছে ক্ষতিকারক দিকটা যেমন তুচ্ছ তেমনি শিশুদের মেধা মনন ও মানসিকতা বিকাশে ব্লগে সম্পৃক্ত হওয়ার কাছে অ্যাডিকশনের ব্যাপারটা তুচ্ছ বলে আমার মনে হয়।বই পড়াটা ব্লগিং এর চাইতেও বড় নেশা এইটা নিশ্চই স্বীকার করবেন। হ্যা তারপরও কিছু কথা থেকে যায় যেখানে অবধারিতভাবে আসবে শিশুদের মানসিকতা বিকাশে ব্লগের উপযোগিতা ও মান এর ব্যাপারে...। তবে এটা ব্লগ কর্তৃপক্ষ ও লেখকদের ব্যাপার।
তবে যাই বলেন হিমালয় ভাই আমার এই কথাটা ভাবতে ভালোই লাগে, একটা কিশোর‍ নিবিষ্টমনে তার ক্রিয়েটিভ ভাবনাগুলো গুছিয়ে কিছু একটা লিখছে...
আর ব্লগে ভাল লেখকদের শিশুতোষ লেখাগুলোর সংগ্রহশালা হিসেবেও এইরকম একটি প্রয়াসের বিকল্প নেই। শিশুদের জন্য আপনার ত্রৈমাসিক-ষান্মাসিক পত্রিকা প্রকাশ করার আইডিয়াটা চমৎকার। কর্তৃপক্ষের তরফ থেকে জানা আপু আমাদের সাথে আছেন। আশা করি আপনার আইডিয়াটা ওনার চোখে পড়বে।

"কিন্তু একটিদিনের সব পোস্ট শিশুদের নিয়ে হবে, ব্লগের টেম্পলেট ঐদিন সে অনুযায়ী হবে"- এইটার সাথে আমিও একমত নই। দেখা গেল যেদিন সব পোষ্ট শিশুদের নিয়ে হবে বলে ঘোষণা দেয়া হয়েছে ওইদিনই আমাদের দেশের কোন বড় সাফল্য এল কিংবা জনগুরুত্বসম্পন্ন কোন ঘটনা ঘটল...
হিমালয় ভাই কথাগুলো হয়তো একান্তই আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা। তবে ভাল কিছুর আশা করতে দোষ কি? আপনার বাকি মতামতের অপেক্ষায় আছি।

৩৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬
বাঙাল যুবক বলেছেন: হিমালয়৭৭৭- এর পরামর্শ প্রনিধানযোগ্য। তবে যদি সপ্তাহে একটি দিন শিশুদের জন্য বরাদ্দ থাকে তবে মনে হয় সময়টি খুব একটি নষ্ট হবে না। আর শিশুরা তো তাদের অভিভাবকদের সাথে করেই ব্লগে ঢুকবে। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতেই থাকছে। এটা নিয়ম করা যেতে পারে যে ১৩ বছরের নীচের শিশুরা অভিভাবক ছাড়্রা নিজেদের আইডি খুলতে পারবে না। তাহলে সময় নিয়ন্ত্রণ ভাল হবে। বই প্রকাশের বা পত্রিকা প্রকাশের ধারণাও ভাল।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ বাঙাল যুবক।
নিচে হিমালয় ভাই আমার কথাগুলো আগেই বলে দিয়েছেন।
:)

৩৫. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬
হিমালয়৭৭৭ বলেছেন: @বাঙালযুবক, চা নিয়ে একটা বৃটিশ গল্প আছে: শুরুর দিকর বৃটিশরা বাঙালিদের চা খাওয়ার জন্য পয়সা দিত, এরপর পয়সা বাদ দিয়ে শুধু ফ্রিতে চা খাওয়ানো শুরু করলো, এরপর বাঙালি যখন চা এ অভ্যস্ত হযে উঠল, ফ্রি বন্ধ, এবার পয়সা খরচ কর চা খাও.......এই একদিনের ব্যাপারটাও আলটিমেটলি চা এর পরিণতিতেই গড়াবে.......একবার নেশা ধরে গেলে, শিশুরা তখন লুকিয়ে হলেও ব্লগে সম্পৃক্ত হবে, এটা শুভবার্তাবহ হবেনা......

"এটা নিয়ম করা যেতে পারে যে ১৩ বছরের নীচের শিশুরা অভিভাবক ছাড়্রা নিজেদের আইডি খুলতে পারবে না"।....এটাও একটা অসম্ভব থিওরি, আমি যদি বলি আমার বযস ৩০+, আপনি কি বুঝতে পারবেন? সেটা যেহেতু যাচ্ছেনা, সেক্ষেত্রে বয়সের ইস্যুটা না তোলাই ভাল, কারণ যখনই কোনকিছুতে age level জুড়ে দেয়া হয়, সেটার প্রচারণা আগের থেকে কযেকগুণ বেড়ে যায়...
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: সহমত।
:)

৩৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১
রুবেল শাহ বলেছেন: আপনার কোন পোষ্ট তো শিশুদের নিয়ে দেখলাম না.............?

আর আপনি যে সব জোকস পোষ্ট দিয়েছেন সে গুলো প্রায় (১৮++) চিহ্নিত ................ যে কাজ নিজের দ্বারা হয় না সে কাজের অন্যকে উপদেশ দেওয়ার প্রবণতা পরিহার করুন....................

স্বজ্ঞানে মাইনাস দিয়ে গেলাম এ জন্য যে পোষ্টটি শিশুদের নিয়ে নয় বরং প্লাস পাবার আশার এ ধরণের লেখা দিয়ে পোষ্ট দেবার জন্য..............
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ভালা হইয়া যাইতাছি মনে হয়।
;)

৩৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮
শাকিল ফারুক. বলেছেন: @ মুন্না- যেসব আইডিয়া তুই দিলি এইগুলি বেশীরভাগই সব শিশুতোষ পত্রপত্রিকায় পাওয়া যায়। আরেকটু ব্যাতিক্রম কিছু চিন্তা কর। একেবারে আলাদা কিছু।
সবাইকে আমন্ত্রণ ছোটদের দুনিয়াতে।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: আমার লেখা থেকেই একটু কোট করছি-
"..থাকতে পারে এরকম আরও অনেক বিভাগ।আমাদের সামহয়্যারইন এ আইডিয়াবাজ এত ব্লগার থাকতে চিন্তা কি?"
শিশুদের জন্য আইডিয়াতে তুই আছিস, ইশতিয়াক ভাই আছেন এবং আমি নিঃসন্দেহ আরও অনেক ব্লগার বন্ধুর মাথা থেকে চমৎকার সব আইডিয়া আসবে।
সবাই থাকলে আর চিন্তা কি?

"শাকিল বাচ্চাদের জন্য লেখা তোর কয়েকটা ছড়া ব্লগে ছাড়। আমি নিশ্চিত তোর হাতের ছোয়ায় ছোটদের সামহয়্যারইন আরও সুন্দর হয়ে উঠবে।"
ভাল থাকিস।

৩৮. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯
বাবুআনা বলেছেন:
এখানেও -(মাইনাস)!!

তাও এতো গুলা ?!!!

কেনরে ভাই এখানেতো কোন রাজনীতি ছিল না................................................বুঝতে পারছি ভেজাল খেতে খেতে অভ্যস........!!!!
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: আমার ১৮+ জোকস লেখার অপরাধে। :(
রুবেল শাহ এর মন্তব্য দ্রষ্টব্য।

তবে আমার ১৮+ এ সবচাইতে বেশি + দিয়েছেন রুবেল শাহ ;)

৩৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৫
বাবুই বলেছেন: ছোটেদের জন্য লেখা বড়ই টাফ।
আইডিয়াটা গ্রেট!!
তবে বাস্তবায়নটা মনে হয় না গ্রেট হবে!!
আপনি একটা (১৮-) জোকস লিইখেন।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: সবার আগ্রহ থাকলে অবশ্যই হবে।
বাচ্চাদের জন্য জোকস কালেকশন অলরেডি শুরু করেছি।;)

৪০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি ছাড়াও মুতাসিম আছে, আমিনুল আছে। এরকম পদক্ষেপ নিলে আমাদের বয়সী আরো যারা আছে তারা আসতে পারে সামহোয়ার ইন-এ।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: সবাইকে স্বাগতম।

৪১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৭
রুবেল শাহ বলেছেন: অপরাধের কথা তো বলি নাই।
আপনার আগের একটা লেখার সাথে সমহত ছিলালাম, কিন্তু আপনার ব্লগটা যখন দেখলাম তখন দেখি ১৮+ এ ভরপুর কই দেবদূতের নিয়া তো কোন লেখা পেলাম না সেটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: আমি লেখক নই। সত্যি কথা বলতে লেখার চেষ্টা করিনি তা কিন্তু নয়। কিন্তু নিজের লেখা নিজেরই যখন না পছন্দ তখন ব্লগে ছাড়ি কোন সাহসে ?;)
আর জোকস ? এর সবগুলোই অনুবাদ-কালেকশন আর কপি পেষ্ট প্রোডাকশন।
দোয়া করবেন যাতে দেবদূতদের জন্য ভালো কিছু লিখতে পারি।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: দেখলাম।
অনেক সুন্দর। ছোটদের সামহয়্যারইন এ পোষ্ট করে দিন।
অনেক ধন্যবাদ আপনাকে।

৪৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫
হিমালয়৭৭৭ বলেছেন: মুন্না আগে কিছু কথা কোট করি , তারপর তুলনামূলক কথাটা বলা যাবে:
"এক্ষেত্রে বই পড়ার উপকারিতার কাছে ক্ষতিকারক দিকটা যেমন তুচ্ছ তেমনি শিশুদের মেধা মনন ও মানসিকতা বিকাশে ব্লগে সম্পৃক্ত হওয়ার কাছে অ্যাডিকশনের ব্যাপারটা তুচ্ছ বলে আমার মনে হয়।বই পড়াটা ব্লগিং এর চাইতেও বড় নেশা এইটা নিশ্চই স্বীকার করবেন। হ্যা তারপরও কিছু কথা থেকে যায় যেখানে অবধারিতভাবে আসবে শিশুদের মানসিকতা বিকাশে ব্লগের উপযোগিতা ও মান এর ব্যাপারে...। তবে এটা ব্লগ কর্তৃপক্ষ ও লেখকদের ব্যাপার।
তবে যাই বলেন হিমালয় ভাই আমার এই কথাটা ভাবতে ভালোই লাগে, একটা কিশোর‍ নিবিষ্টমনে তার ক্রিয়েটিভ ভাবনাগুলো গুছিয়ে কিছু একটা লিখছে..."
...তুমি সম্ভবত আমার পয়েন্টটা মিস করে গেছো, আগের মন্তব্য থেকে কোট করি:
"সেখানে একটা শিশু তার লেখায় যখন ৫-৬টা উৎসাহসূচক কমেন্ট দেখবে, সে তো ব্লগ ছেড়ে উঠতেই চাইবেনা... এর ফলাফল খুব ভালকিছু হবেনা........সৃজনশীলতা থাকলে বিকশিতও হবে পরিস্থিতিনুযায়ী, কিন্তু সময়কালটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে....শিশুদের সরাসরি ব্লগে যুক্ত করার আমার বিরোধী"
......দেখ ব্লগের সঙ্গে অন্য পাবলিকেশনগুলোর একটা সুস্পষ্ট পার্থক্য আছে ; একটা ম্যাগাজিনে তোমার লেখা ছাপা হল- ভাল-মন্দ জানতে তোমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু ব্লগে একটা লেখা দেয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা পাচ্ছ, এটা কিন্তু অন্য প্রকাশনাগুলোতে পাবেনা...আবার মন্তব্যগুলোও আসে randomly...দেখা গেল ১বছর আগের লেখাতেও হঠাৎ করে কমেন্ট চলে আসছে, আবার নতুন লেখাতে তো যখন-তখন কমেন্ট আসতেই পারে...সেক্ষেত্রে সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে- কী কমেন্ট করল, কয়জনের ভাল লাগল, কার খারাপ লাগল, এই ব্যাপারগুলো কিন্তু শিশুদের জন্য ভয়ানক হবে.......ব্লগে কিন্তু পাঠকরাই লেখক, লেখকরাই পাঠক...অর্থাৎ ডুয়েল আইডেন্টিটি...কিন্তু একটি শিশু লেখক হয়ে উঠলে তখন তার মধ্যে এই অস্থিরতাগুলো কাজ করবে......বিষয়টা ভেবে দেখ...সেজন্যই বলেছি(আগের মন্তব্য থেকে কোট করি):"শিশুদের বিভাগটি অবশ্যই প্রয়োজন(অন্তত লেখা সংগ্রহের জন্য হলেও)"
...পত্রিকার আইডিয়াটা ফলপ্রসূ হতে পারে, চাইলে সেই পত্রিকায় শিশুদের লেখা ছাপানো যেতে পারে, এই ব্যাপারটায় উৎসাহ দেয়া যায়...
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: "......দেখ ব্লগের সঙ্গে অন্য পাবলিকেশনগুলোর একটা সুস্পষ্ট পার্থক্য আছে ; একটা ম্যাগাজিনে তোমার লেখা ছাপা হল- ভাল-মন্দ জানতে তোমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু ব্লগে একটা লেখা দেয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা পাচ্ছ, এটা কিন্তু অন্য প্রকাশনাগুলোতে পাবেনা...আবার মন্তব্যগুলোও আসে randomly...দেখা গেল ১বছর আগের লেখাতেও হঠাৎ করে কমেন্ট চলে আসছে, আবার নতুন লেখাতে তো যখন-তখন কমেন্ট আসতেই পারে...সেক্ষেত্রে সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে- কী কমেন্ট করল, কয়জনের ভাল লাগল, কার খারাপ লাগল, এই ব্যাপারগুলো কিন্তু শিশুদের জন্য ভয়ানক হবে........ব্লগে কিন্তু পাঠকরাই লেখক, লেখকরাই পাঠক...অর্থাৎ ডুয়েল আইডেন্টিটি...কিন্তু একটি শিশু লেখক হয়ে উঠলে তখন তার মধ্যে এই অস্থিরতাগুলো কাজ করবে......"

আপনার কথা অনেকাংশেই সত্য তবু আমি বলব,
"বই পড়ার উপকারিতার কাছে ক্ষতিকারক দিকটা যেমন তুচ্ছ তেমনি শিশুদের মেধা মনন ও মানসিকতা বিকাশে ব্লগে সম্পৃক্ত হওয়ার কাছে অ্যাডিকশনের ব্যাপারটা তুচ্ছ বলে আমার মনে হয়।"
বই পড়ার ক্ষতিকর দিকটার দায় লেখকের ঘাড়ে চাপানো যেমন অবান্তর তেমনি শিশুদের ক্রিয়েটিভিটি ও মানসিকতা বিকাশের সুযোগে ব্লগের এই ভুমিকার কাছে অ্যাডিকশনের ব্যাপারটা অবান্তর।
এই উৎসাহগুলোর জন্যই হয়তো একটা শিশুর মধ্যে ভবিষ্যতে বড় লেখক হবার সুপ্ত বাসনা রোপিত হল।
হিমালয় ভাই এটাও একটা থিওরি, সত্যি করতে অনেক চেষ্টা,সদিচ্ছা, শ্রম দরকার।
কিন্তু এই যে একটা শিশু কিংবা কিশোর উৎসাহিত হয়ে ভাল কিছু লেখার চেষ্টা করছে,স্বপ্ন দেখছে...ব্লগের স্বার্থকতা হবে সেখানেই।
আর একটা কথা ব্লগ কিংবা লেখাগুলো শিশুদের জন্য হলেও ব্লগে যারা আসবে তাদের অধিকাংশই হবে কিশোর। ব্লগের লেখা ও পরিবেশ তাদের সুস্থ ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশেও সহায়ক হবে। সামহয়্যারে শিশু-কিশোরদের প্রতিনিধি হিসেবে তাজুল ইসলাম মুন্না একটি পরিচিত নাম। ও ক্লাস টেনে পড়ে। কয়েকদিন আগে ওর একটা পোষ্ট দেখেছিলাম ও আড্ডা দেয় না বলে ওর বন্ধুরা ওকে ক্ষ্যাত বলে ক্ষ্যাপায় ;)। কিন্তু মুন্নার লেখা পড়লে আমার মত নিশ্চয়ই সবার মনে হবে ওর মত বয়সে কি আমরা এত স্মার্ট ছিলাম?

আর ব্লগিং এ কিন্তু সবাই আগ্রহী হবে না। ব্লগিং করবে ক্রিয়েটিভ কিছু করতে আগ্রহী পোলাপাইন। ওরা এখনই যদি সবকিছু ব্যালান্স করে চলতে শিখতে চায় শিখুক।

আবার বলছি, হিমালয় ভাই কথাগুলো হয়তো একান্তই আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা। ভাল কিছুর আশা করতে দোষ কি?

৪৪. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬
হিমালয়৭৭৭ বলেছেন: কিন্তু এই যে একটা শিশু কিংবা কিশোর উৎসাহিত হয়ে ভাল কিছু লেখার চেষ্টা করছে,স্বপ্ন দেখছে...ব্লগের স্বার্থকতা হবে সেখানেই।
আর একটা কথা ব্লগ কিংবা লেখাগুলো শিশুদের জন্য হলেও ব্লগে যারা আসবে তাদের অধিকাংশই হবে কিশোর। ব্লগের লেখা ও পরিবেশ তাদের সুস্থ ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশেও সহায়ক হবে................এটার জন্য আমি আগের কমেন্টে একটা প্রস্তাব ইতিমধ্যে রেখেছি: "পত্রিকার আইডিয়াটা ফলপ্রসূ হতে পারে, চাইলে সেই পত্রিকায় শিশুদের লেখা ছাপানো যেতে পারে, এই ব্যাপারটায় উৎসাহ দেয়া যায়."
........তুমি ব্যাপারটা তোমার পারসপেক্টিভ এ দেখছো, কিন্তু ক্লাস নাইন-টেন বা এইটে পড়া কিশোরদের মধ্যে এমনিতেই কিছু অদ্ভুত ভাবনা-চিন্তা আসে, সেগুলো নিয়ে তারা যদি লিখতে শুরু করে এবং উৎসাহসূচক কমেন্ট পায়, তখন তাদের চিন্তাটা ঐদিকেই ডাইভার্ট হয়ে যাওয়ার ভয় আছে।।।।। সজনশীলতা থাকলে বিকশিত হবেই, কিন্তু সেজন্য সময়কালটা গুরুত্বপূর্ণ, ধরো ৯ পড়ুয়া কোন কিশোরের কবিতা পড়ে তাকে বাহ্বা দিলাম, ফলশ্রুতিতে সে দিনে ৩টা কবিতা লিখবে, পড়ার টেবিলে বসেও কবিতার আইডিয়া পাবে, এটা ফ্যাক্ট....থিওরিটিকাল কথা-বার্তা বলে একে আড়াল করাটা ক্ষতিকর হবে; তারচেয়ে তাদের লেখা পত্রিকাতে ছাপানোর সুযোগ দাও, লেখাটা বন্ধুদের দেখাবে উৎসাহগ নিয়ে, ১০টা পাঠালে ২টা ছাপাও...তাহলেও ঠিক আছে....কিন্তু প্রত্যক্ষ কমপ্লিমেন্ট কিশোরদের জন্য ভয়ানক, সেটা মানো আর না-ই মানো...আমি এই কম্প্লিমেন্টটারই বিরোধীতা করছি।।।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: কিন্ত হিমালয় ভাই এই ব্লগিং ব্যাপারটা আসবেই। আজ সামহয়্যার না করুক কাল অন্য কেউ করবে। আজকে না হোক ১০ বছর পরে হবে। কিন্তু এমন দিন আসবেই। তথ্য স্বাধীনতা ও প্রযুক্তির এই যুগে এসে যে যেটাতে উৎসাহী তাকে কিছুতেই সেদিকে যাওয়া ঠেকিয়ে রাখতে পারবেন না। আমরা কেউ পারবো না। আমি মানছি ক্ষতিকর দিক আছে, কিন্তু যুগটাই "হিজ হিজ হুজ হুজ "। আমরা শুধু পারি সবাইকে সচেতন করে তুলতে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টগুলোর জন্য।


: আমার যে আইজকা কি হইছে । খালি আপনের কথার অপোজ করতাছি।সরি বস;) :

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মগ্নতা।

৪৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:১০
হিমালয়৭৭৭ বলেছেন: আমরা কেউ পারবো না। আমি মানছি ক্ষতিকর দিক আছে, কিন্তু যুগটাই "হিজ হিজ হুজ হুজ "।.................কথা সত্য, তবে নিজে থেকে ক্ষতিকর দিকটি প্রমোট করিনি,এটাতো অন্তত ভেবে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারি.....এখন ব্লগে কিশোরের সংখ্যা বেশ কম, কিন্তু এই ইস্যুতে বেশ কিছু কিশোর ব্লগার তৈরি হবে....এই সৃষ্টিটার দায় এড়াবে কিভাবে???
"হিজ হিজ হুজ হুজ"..এত সোজাসাপ্টা কথা বললে তো এই উদ্যোগেরও কোন প্রয়োজন নেই, শিশুরা নিজেদের বুঝ বুঝে নিক, হয়ে গেল...তা যেহেতু হচ্ছেনা, তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও ভাবতে হবে.....

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: লেখক বলেছেন: আমার কমেন্টের মূল বক্তব্যটি আমি সম্ভবত বোঝাতে ব্যার্থ হয়েছি। সবকিছুরই পজেটিভ নেগেটিভ আছে। আমি আপনার বক্তব্যনুযায়ী নেগেটিভ সাইড থিওরিটিও বুঝতে পেরেছি। তবে আমার এর পরের বক্তব্যটির সারমর্ম হল কিশোরদের ব্লগিং এর বিষয়টিতে পজেটিভ সাইডের তুলনায় নেগেটিভ সাইড একেবারেই নগন্য।
বই পড়ার ক্ষতিকর দিকের কথাও তো বলেছি। তাই বলে বই পড়া বন্ধ করে দেব?


অফটপিক : আমি আবারও ভেরি সরি হিমালয় ভাই। আপনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন কিন্তু কেন জানি এবার আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ভাল থাকবেন ভাই।

৪৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:১২
পাপী বলেছেন: ভালো হলো। আমার পিচ্চি কাজিন আগে থেকেই সামুতে লেখে, এখন আরও জোশ পাবে।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: পিচ্চি কাজিনকে স্বাগতম।
কি নাম ওর?

৪৮. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১৩
মুক্ত বয়ান বলেছেন: আবেদন কর্লাম। সদ্স্যপদ পাব কবে??
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: অবশ্যই পাবেন।

:)

৪৯. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৩১
পান্থ বিহোস বলেছেন: মুনটা কিমুন আনুন্দ আনুন্দ লাগিতাসে ছোটদের সামহয়্যারইন-এর কার্যক্রুম শুরু হুয়াতে।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: ধন্যবাদ বিহোস।
আর আপনাকেও অভিনন্দন। আপনাদের মত কিছু শিশুপ্রেমি ব্লগারদের আন্তরিক সদিচ্ছার ফসল এটি। এবার ছোটদের সামহয়্যারইন এর জন্য ভালো কিছু লেখা পোষ্ট করুন।
:)

৫০. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৪
মনজুরুল হক বলেছেন:

হিপোক্র্যাসির জন্য মাইনাস। তবে উদ্যোগটা সফল হলে খুব ভাল লাগত। কিন্তু কেন যেন মনে হচ্ছে সফল হবে না। আপনি এডাল্ট পোস্টের রেগুলার সেলার, আপনি বুঝবেন যে "চার্ম" ছাড়া ব্লগে লেখা জমে না।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: শ্রদ্ধাভাজন বড়ভাই মন্জুরুল হকের মাধ্যমে সকল ব্লগারদের একটা বিষয়ে অবহিত করি। দেশে কোন ঘটনা ঘটলে নিয়মানুযায়ী তদন্ত কমিটি গঠিত হয়। আর এই তদন্ত কমিটির তদন্ত চলাকালীন সময়ে একশ্রেনীর মানুষ অমুক দায়ী, তমুক দায়ী বলে ঘটনার মুল মোড়টাই ঘুরিয়ে দেন। সোজা কথায় সমাধানের সাম্ভাব্য বাড়াভাতে ছাই ঢেলে দেন।ফলে সত্যিকারের কিছু আর পাওয়া যায় না। পারষ্পরিক দোষারোপ নিয়েই চলে কাদা ছোড়াছুড়ি। আমরা ব্লগাররা সবসময় এই ধরণের মন্তব্য ও মন্তব্যকারীদের ব্যাপারে সোচ্চার থাকি এবং প্রতিবাদ করি।
এখানে একটা ছোটদের গ্রুপ চালু হল মাত্র, এরই মধ্যে মন্জুরুল ভাই হিপোক্রেসির অভিযোগ এনে ফেললেন । আমার বোধোদয় হলনা এই পোষ্টে তিনি হিপোক্রেসির কি দেখলেন? যেসব মন্তব্য ও মন্তব্যকারীদের নিয়ে আমরা ব্লগাররা সরব থাকি সেই মন্তব্য যদি ব্লগারদের কাছ থেকেই আসে তাহলে সেখানে দুঃখ পাওয়া ছাড়া কিছুই করার থাকেনা।
আমাকে বললেন অ্যাডাল্ট পোষ্টের রেগুলার সেলার। এই ব্যাপারে ব্যাক্তিগতভাবে আমি বলব আগে আমার সবগুলো পোষ্ট ভালো করে দেখে নিন তারপর মন্তব্য করুন।
আরেকটা কথা প্রিয় মন্জুরুল ভাই, ব্লগিং ডাক্তারির মত কোন পেশা না যে দাতের, চোখের কিংবা মেডিসিনের ডাক্তারদের মত আলাদা কোন বৈশিষ্ট্য থাকতে হবে। একজন ডাক্তারের পক্ষে রোগনিরাময়ের সকল দিকেই স্পেশালাইজড হওয়া সম্ভব না হলেও একজন ব্লগারের পক্ষে ব্লগিং এর সাম্ভাব্য সবকিছুই করা সম্ভব।

আমি অ্যাডাল্ট জোকস পোষ্ট করি বলে কিন্তু টাইপড হয়ে যাইনি।আগে আমার কিছু শিশুতোষ পোষ্ট দেখে নেন সেখানে যদি আপত্তিকর কোন কিছুর ছোয়া পান তখন না হয় অভিযোগ করবেন। মাঘের গীত শীতের আগে গেয়ে তো লাভ নেই।
আর আমার ব্যাপারে সমালোচনা থাকলে অবশ্যই করবেন তবে অনুগ্রহ করে এই গ্রুপটিকে বিতর্কিত করবেন না। সবকিছুতে "দাদাসুলভ" কমেন্ট করা থেকে নিবৃত্ত থাকুন। সা-ইনে আপনার কর্মকান্ডকে আমরা শ্রদ্ধা করি, এসব অহেতুক মন্তব্য করে নিজের অবস্থানকে বিতর্কিত না করাই ভাল।
আমার জন্য বা আপনার অপছন্দের ব্লগারদের জন্য না হোক আপনার পরীর মত ছোট্ট মেযেটার জন্য হলেও এই গ্রুপটিকে বেড়ে উঠতে দিন।
ভাল থাকুন।শুভকামনা রইল।

৫১. ০৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ।

৫২. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৬
সহেলী বলেছেন: ভাল উদ্যোগ ।শুভকামনা রইল ।
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ সহেলী।

৫৩. ০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসংখ্য ধন্যবাদ একটা ভাল উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এধরনের ভাল কাজের উদ্যোগের বড়ই অভাব ... আজকাল।

আমরা শিশুদের (০-১৮ বছরের নীচে সকল মানব সন্তানই শিশু) পিচ্ছি বলবো না। কারণ এটা শিশুদেরকে নীচু করে দেখা হয় - যা শিশু অধিকার সনদের বিপক্ষে যায়।
আপনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন একারণে আমার সংস্থার পক্ষ হতেও জানাই আন্তরিক অভিনন্দন। কারণ শিশু অধিকার সনদে লিখা আছে সকল তথ্য জানা এবং মতামত প্রকাশ করার অধিকার শিশুদের আছে।
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা।
আপনারা পাশে থাকলে এই উদ্যোগ একসময় মহীরুহতে পরিণত হবে।

০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৫. ০৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
হাসান বায়েজীদ বলেছেন: খুবই ভালো উদ্যোগ।
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ হাসান বায়েজীদ।

৫৬. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২
রণদীপম বসু বলেছেন: ক'দিন সাম-ইনে ঢুকি নি। এরই মধ্যে কী দারুণ দারুণ কাজ হয়ে যাচ্ছে ! ধন্যবাদ মুন্না। ইশতিয়াক সহ যারা এই উদ্যোগে সক্রিয় ছিলেন, আছেন, থাকবেন এবং যারা এতে সহযোগিতা-সহমর্মিতা নিয়ে জড়িত ছিলেন, আছেন, থাকবেন- সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
মন্তব্যগুলো থেকে একটা বিষয় বুঝতে পারছি, এই ছোটদের সাম-ইন নিয়ে অনেকেই হয়তো নানান আশঙ্কা, ধারণা, সম্ভাবনা ইত্যাদি নিয়ে পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত জানাচ্ছেন। গোটা বিষয়টাই অত্যন্ত ইতিবাচক এজন্যই যে, সবাই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভাবছেন। যেহেতু বিষয়টা ছোটদের নিয়ে, তাই এ ব্যাপারে সবারই নিঃসঙ্কোচে বলার অধিকার রয়েছে। এসব মতামত থেকেই হয়তো নতুন কোন দিকনির্দেশনাও চলে আসতে পারে।

সবাইকে আবারো অভিনন্দন ও শুভেচ্ছা, এরকম ভালো একটা উদ্যোগে অংশগ্রহণ করছেন বলে। ধন্যবাদ সবাইকে।
০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ রণদীপমদা।
পোষ্টটা স্টিকি করার পর থেকেই আপনার মতামতের অপেক্ষায় ছিলাম।
:)

৫৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৬
মনজুরুল হক বলেছেন:

প্রিয় মুন্না। আপনার উষ্মার কারণ হতে চাইনি। সটান সত্য কথা বলি দেখে খারাপ লেগেছে হয়ত। যাহোক, আমি কোন জোকস এর পোস্ট পড়ি না। আপনারগুলোও পড়িনি। তবে এবার আপনার ব্লগে যেয়ে দেখলাম আপনার অধিকাংশ পোস্ট ১৮+ , এবং প্রায় সবই প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিস্ট বিরোধী অবস্থানে থেকে আমেরিকার লেখকদের কুৎসা আর বিকৃত প্রপাগান্ডা,আর খুশবন্ত সিং এর স্থুল রসিকতা, যা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয়, কারণ ব্যাপারটা একপেশে। শক্ত অবস্থানে থাকা দেশ বা সমাজ বা শ্রেণীর ছাতার নিচে বসে এই সকল চটুল রসিকতা চালানো হয়। যদিও আপনি কপিপেষ্ট করেন, কিন্তু কখনোতো দেখা যায়নি যে, সেই জোকসগুলো পুঁজিবাদীদের বিরুদ্ধে গেছে!!

আর শিশুদরে গ্রুপ বিষয়ে বলেছি "তবে উদ্যোগটা সফল হলে খুব ভাল লাগত। কিন্তু কেন যেন মনে হচ্ছে সফল হবে না। "

এই যে আশংকা, সেটা এমনি এমনি নয়। আমার অভিজ্ঞতা বলে আমরা শিশুদের জন্য যা-ই করতে যাই আগেই সেখানে বড়দের দাদাগিরি স্টাবলিষ্ট করে বসি। সেটা টিভি থেকে পত্রিকা পর্যন্ত সবখানেই দেখা যায়। এর ক্ষতিকর দিক নিয়ে হিমালয় চমৎকার বলেছেন, তাই আর কথা বাড়ালাম না।

"টাইপড"এর কথা বলছি একারণে যে, আপনি মাঝে মাঝে ১৮+ জোকস পোস্ট করেননা, নিয়মিতই করেন। আপনার ৭৫ থেকে ৮০ ভাগ লেখাই তাই। তাহলে টাইপড বলা কি খুব ভুল হয়ে যাবে?

আমি শিশুদের তাদের শিশুশুলভ প্রগলভতা আর আলাভোলা পরিমন্ডলেই থাকতে দেওয়ার পক্ষপাতি। তাদের মগজের গোঁড়ায় ধোঁয়া দিয়ে কানের ফুটোয় চাবি দিয়ে একটানে এঁচোড়ে পাকা বানানোর বিরুদ্ধে। তাই বলে এই উদ্যোগের বিরোধী নই। আপনারা করুন। শুভকামনা রইল, কিন্তু আমার আশংকার কথা বলাটা আমার গণতান্ত্রিক অধিকার মনে করে বলে গেছিলাম.....
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: আমার আগের কমেন্টটা আবার রিভাইস দেন।
সব উত্তর দেয়া আছে। ধন্যবাদ।

৫৮. ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০০
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পরে অনলাইনে দেখলাম....খবর কি?
১১ ই জুন, ২০১০ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: :-B

 

মোট সময় লেগেছে ১.২৬৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য সবার মতোই জীবনে স্বপ্ন ছিল অনেক। তবে আপাতত বাসা টু অফিস টু ক্লাস টু ঘুম। এক সময়ের স্বপ্ন গল্পকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই