আমার একটা প্রায় ছোট বোন আছে। নাম রোজা। আপন বোনের মতই। পাশের বাসায় থাকে। বয়স সবে ২ পেরিয়েছে। বয়স অনুযায়ী দেশ বিদেশের সকল শিশুদের মতো সেও কথাবার্তায়, আচরণে অনেক এগিয়ে।
আমাদের যে বয়সে টিভি নামক বস্তুটাই বিস্ময়কর ছিল, সেই বয়সের অনেক আগেই রোজা তার পছন্দের চ্যানেল দেখার জন্য রাগ করে বসে থাকে।
আমাদের যে বয়সে পোশাক-আশাক জামা কাপড় একটা হলেই চলতো, সেই বয়সে রোজার জামা কাপড় তার পছন্দ অনুযায়ী হতে হয়।
এমনকি রঙয়ের প্রতি বিশেষ অনুরাগ বিরাগ আছে।
আমার ধারণা, এ বিষয়গুলো ইদানিং সকল শিশুদের মধ্যেই আছে।
রোজা তার দিনের অর্ধেক সময় আমাদের বাসাতেই থাকে। ইদানিং আমি কম্পিউটার অন করা মাত্র সে আমার কাছে এসে বসে পড়ে। তারপর তার জন্য পোহাতে হয় নানা ঝামেলা। গুগলে সার্চ দিয়ে তাকে মাছ, ফুল, প্রজাপতি টাইপের নানা রকম ছবি দেখাতে হয়।
এগুলো দেখে ব্যাপক খুশি সে।
বিপত্তি ঘটে ব্লগে ঢুকতে দেখলেই। তখন আমার উপর চরম বিরক্ত সে।
ওইটা দাও। এটা কি?
বিরক্তি ভরা এই প্রশ্নে চুপ করে যেতে হয়। বোঝানোই যায়না ঘটনা।
তবে কদিন আগে কারো একটা পোস্ট করা শিশুতোষ গল্প পেয়ে, পড়ে শুনিয়েছিলাম। দেখলাম, সে শান্ত হয়ে বসে রইল। মনোযোগ দিয়ে গল্পটা শুনলো।
বুঝলাম, শিশুদের গল্পের প্রতি অনুরক্ততা ভালোই।
তা আরো ব্যাপকভাবে প্রমাণ পেলাম, বইমেলায় ছোটদের জন্য লেখা বইয়ের ব্যাপক বিক্রি দেখে।
তাই হঠাৎই মনে হলো, আমরাতো পারি ব্লগে একটা দিন রোজাদের জন্য খরচ করতে। তাদের জন্য গল্প, ছড়া লিখতে। তাদের আঁকা ছবি পোস্ট করে দিতে। অথবা শুধু গল্প, ছড়া কেন? আমরা এখানে তুলে আনতে পারি, আমাদের চারপাশের শিশুদের অবস্থাও। যেখান থেকে সমৃদ্ধ হবে আমাদের ছোটরা। সমৃদ্ধ হবে আমাদের শিশুসাহিত্যও।
আমাদের শিশুবর্ষ আছে। বইমেলায় শিশুপ্রহর আছে। ব্লগে একটা দিন ছোটদের জন্য হলে ক্ষতি কি?
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বির্ণিমানে আমরা হয়তো চেষ্টা করলে ব্লগের মাধ্যমে সামান্য হলেও ভুমিকা রাখতে পারবো।
প্রকৃতিকে শীতল করতে বৃষ্টির একটি ফোটারও অবদান আছে। ব্লগের মাধ্যমে শিশুদের জন্য সে কাজ যদি বৃষ্টির একটি ফোঁটার মতোও হয়, তাহলেও কম কি?
বরাবর, প্রিয় ব্লগার এবং সা.ইন কর্তৃপক্ষ : আসেন না ব্লগের একটা দিন খরচ করি আমাদের দেবদূতদের জন্য ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪০টি মন্তব্য ১৩৮টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৯১
প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন
আজ ও আগামী
অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন
আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন
চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে



ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন
ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট
ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !

বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।