somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ভ্রমণসঙ্গী ও অন্যান্য

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একা ভ্রমণ আমাকে যথেষ্ট পরিমানে স্বাচ্ছন্দ্য দেয়। অন্তত আমার ভ্রমণসঙ্গী যে আমাকে ভ্রমনকালীন সময়ে কোন সমালোচনা করছে না বা আমাকে বিব্রত করার কেউ নেই এই ব্যাপারটাই আমাকে প্রচন্ড পরিমানে স্বস্তি দেয়। তারপরও কিছু কিছু সময় কিছু প্রিয় ভ্রমণসঙ্গী জুটে যায় যাদের সাথে ভ্রমণ করাটা অন্য রকমের ভালোলাগার। প্রিয় ভ্রমণসঙ্গী হিসাবে সবচাইতে এগিয়ে থাকবে আমার মা। এই মানুষটা হয়তো অন্যদের কাছে অদ্ভুত। ছোটবেলায় অন্য মায়েরা যখন তাদের সন্তানদের পড়াশোনা করানো নিয়ে ব্যাস্ত থাকতো আমার মা তখন আমার হাত ধরে নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াতো। রেলপথ দিয়ে আমরা যে কতো দূর দূর জায়গাতে চলে গিয়েছি। সবচাইতে বেশি যে স্মৃতিটা মনে পড়ে সেটা হচ্ছে পুরো বৈশাখমাসের প্রতিটি বিকেলবেলা আমরা দুজনে কৃষ্ণচূড়া গাছের রক্তলাল ফুলের দিকে হা করে তাকিয়ে আছি। “পারবো না” এই কথাটি আমার মাকে কখনো বলতে শুনিনি। লোকেরা কে কি বলবে এটা নিয়ে মা কখনোই ভ্রুক্ষেপ করেননি।এই মানুষটা ভ্রমণসঙ্গী হিসাবে সবচাইতে অসাধারণ।

কিছু প্রিয় মানুষের সাথে ভ্রমণ নিয়েই এই সিরিজটা। যখনই কোন নূতন পর্ব লেখা হবে তখনই সেটা এখানে সংযুক্ত হবে। (যখনই কোন প্রিয় ভ্রমণসঙ্গী অপ্রিয় হয়ে যাবেন তখনই তাকে নিয়ে লেখাগুলো বিযুক্ত হয়ে যাবে। :-P )

এই সিরিজটি উৎসর্গ করা হলো অসম্ভব বুদ্ধিদীপ্ত একজন মানুষ, যাকে আমি ডাকি ‘‘বুদ্ধি ভাই”। ব্লগে যিনি নিজেকে "গাডডুর বাপ" হিসাবেই পরিচয় দেন। এই মানুষটা এতো সুন্দর সুন্দর মন্তব্য করেন আমার লেখাগুলোতে অথচ ব্লগে তার নিজের লেখাগুলো একেবারেই অখাদ্য পর্যায়ের। বুদ্ধি ভাই, আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করি। লেখালেখির প্রতি মনযোগী হন। আশাকরি কোন একদিন আপনার সাথে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হবে।

প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (এক-তৃতীয়াংশ)
প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (দুই-তৃতীয়াংশ)
প্রিয় ভ্রমণসঙ্গী ও পুরানো ঢাকা (তিন-তৃতীয়াংশ)
দ্যা সিটি অফ জয়
প্রিয় শহর
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×