somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ মুখ বেঁকে যাওয়ায় করণীয়

১০ ই মে, ২০১১ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনন্যার বয়স ২৫ বছর। প্রতিদিনের মতো গতকালও সকালে ঘুম থেকে উঠে বাথরুমে আয়নার সামনে ব্রাশ করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন তার ঠোঁট দু’টো কেমন যেন বেঁকে গেছে। আগের রাতেও সবকিছু স্বাভাবিক ছিল, কোথাও কোন আঘাত পেয়েছে বলেও মনে পড়ছে না। অনুভব করল বামপাশটা কিছুটা অবশ তবে কোন ব্যথা নেই। লোপা ভাবল হয়তো তন্দ্রাভাব থাকায় এমনটি মনে হচ্ছে অথবা আয়নায় সমস্যা। এদিক-ওদিক দেখে বুঝতে আর বাকি রইল না এটা তার শারীরিক সমস্যাই।
আসলেই তাই, এটা এক ধরনের স্নায়ুবিক সমস্যা বা স্নায়ুরোগ যা ফেসিয়াল পলসি নামে পরিচিত। অনেক ক্ষেত্রে একে বেলস্ পলসিও বলা হয়Ñ যখন বেলস্ সাইন পজেটিভ থাকে। আমাদের শরীরে মোট ১২ জোড়া করোটিকা স্নায়ু থাকে যার ৭ নম্বর স্নায়ু জোড়ার নাম ফেসিয়াল নার্ভ এবং এ নার্ভ বা স্নায়ুটির প্যারালাইসিস হলে বলা হয় ফেসিয়াল পলসি।
কারণ
এ রোগের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হয় ভাইরাস বা আঘাত হতে এ ধরনের সমস্যা হতে পারে।
লক্ষণ
ঠোঁট দু’টো বিপরীত দিকে বেঁকে যায়।
আক্রান্ত অংশের চোখ পুরোপুরি বন্ধ হয় না, কিছুটা বা পুরোটাই খোলা থাকে।
পানি খাওয়ার সময় আক্রান্ত অংশের ঠোঁটের কোণা দিয়ে পানি পড়ে যায়।
শিষ দিতে পারে না।
মুখ ফুলালে বাতাস বেরিয়ে যায় এবং আক্রান্ত অংশ ফুলে না।
আক্রান্ত অংশে অনুভূতি কমে যায়।
জিহ্বার সামনের অংশে স্বাদ কমে যেতে পারে।
চিকিৎসা
এ ব্যাপারে সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ বলেন, এ ধরনের রোগ এমনিতেই ভালো হয়ে যেতে পারে। সাধারণত তিনমাস সময় লাগে সারতে। কখনও তা না সেরে জটিল হয়ে যেতে পারে এবং চিরস্থায়ী হতে পারে। তাই বিন্দুমাত্র অবহেলা না করে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। শুধুমাত্র ওষুধে এ রোগ সারে না। পাশাপাশি ফিজিওথেরাপি এবং নির্দিষ্ট ব্যায়াম অত্যাবশ্যকীয়। চিকিৎসকগণ রোগের সঠিক ইতিহাস জেনে এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে রোগ শনাক্ত করার পর প্রয়োজনীয় সঠিক চিকিৎসা দিয়ে থাকেন। এক্ষেত্রে অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ এবং স্টেরয়েড জাতীয় ওষুধ বয়সভেদে নির্দিষ্ট মাত্রায় দেয়া হয়। নির্দিষ্ট কিছু ভিটামিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চিকিৎসা নির্ভর করে কত দ্রুত অভিজ্ঞ ও সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তার ওপর। দেরি করে এলে এ জাতীয় ওষুধের কোন কার্যকারিতা থাকে না। আই আর আর মুখের যে অংশের সমস্যায় তাতে দুই থেকে তিন সপ্তাহ দেয়া হয়। কুসুম গরমপানিতে কাপড় ভিজিয়ে ছেঁক দেয়া যায়। তিন সপ্তাহ পরে ইএসটি দেয়া হয়। মুখের মাংসপেশীর নির্দিষ্ট কিছু ব্যায়াম রোগ নিরাময়ে অত্যন্ত ফলপ্রসু। স্ট্র বা পাইপ দিয়ে পানি খেতে পরামর্শ দেয়া হয় যাতে মুখের মাংসপেশীর শক্তি বাড়ে। চুইংগাম চিবিয়ে ব্যায়াম করতে বলা হয়। চোখ বন্ধ করতে না পারলে দিনের বেলা সানগ¬াস এবং রাতে আইপ্যাড ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা যে কোন রোগের জটিলতা কমায়। এ রোগ আপনা থেকে সেরে গেলেও অনেক ক্ষেত্রেই চিরস্থায়ী হতে পারে। সেজন্য আইটি কার্ভ বা এসডি কার্ভ করে জেনে নেয়া যায় এ রোগের অগ্রগতি।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×