somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়াউর রহমান কোনোদিন মুক্তিযুদ্ধ করেনি-- সৈয়দা সাজেদা চৌধুরী

২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমান কোনোদিন মুক্তিযুদ্ধ করেনি। যদি কেউ প্রমাণ দিতে পারেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে তাহলে মেনে নেব।’ তার বক্তব্যটি পড়ে মনে হলো, তিনি বাংলাদেশের ১৬ কোটি মানুষের দিকে আঙুল তুলে বলছেন, তোমরা সবাই হনুমান। যদি প্রমাণ দিতে পার তোমরা মানুষ, তাহলে মেনে নেব। আমাদের কি সাজেদা চৌধুরীর সামনে দাঁড়িয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শন করে প্রমাণ করতে হবে আমরা মানুষ, আমাদের লুঙ্গির ভেতরে লুকানো কোনো লেজ নেই?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল সংগঠক, তার আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছে। ঠিক তেমনি জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের এক অবধারিত স্তম্ভ। যা দিনের আলোর মতো সত্য, যে সত্য এদেশের কোটি মানুষ প্রত্যক্ষ করেছে, বাগাড়ম্বর দিয়ে কি তা মিথ্যা বানানো যাবে? কেউ চিত্কার করে যেমন এদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদানকে ম্লান করতে পারবে না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেড ফোর্সের অধিনায়ক, দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরোত্তমে ভূষিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে গলাবাজি করে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি, একথা বলে প্রকৃতপক্ষে তিনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন। কারণ বঙ্গবন্ধুর সরকারই মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাব দিয়েছে। দায়িত্বহীন বক্তব্য প্রদান করে আপনারা শুধু নিজেদেরই হালকা করে ফেলছেন না, যে গুরুত্বপূর্ণ পদমর্যাদা বহন করছেন তাকেও ছোট করছেন।

নরসিংদীর মেয়র আওয়ামী লীগ নেতা খুন হওয়ার পর প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, এটা বিএনপির কাজ। বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেফতারও করা হলো। পরে সরকারের নাকে খত দেয়ার মতো অবস্থা, যখন জানা গেল ঘটনার মূল নায়ক এক মন্ত্রীর ভাই। সরকারের নীতিনির্ধারক মহল থেকে মন্ত্রীকে ভর্ত্সনাও নাকি করা হয়েছে। মন্ত্রীর এখন ত্রাহি মধুসূদন অবস্থা।

যশোরের বিএনপি নেতা নাজমুল খুন হলেন, সরকার স্টেটমেন্ট দিল তরিকুল ইসলামকে গ্রেফতার করলেই জানা যাবে নাজমুলকে কে খুন করেছে। বিএনপি কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বানচাল হয়ে গেল। বোমাবাজিতে মানুষ মারা গেল। সারা দেশে গুপ্তহত্যা, কিডন্যাপের পর নিখোঁজ—এমন ঘটনায় দেশের মানুষ যখন আতঙ্কিত তখন প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন—বিএনপি গুপ্তহত্যা চালাচ্ছে, বোমাবাজি করছে। এভাবে যতকিছু হবে সবকিছু বিরোধীদল করছে আর সরকারীদল আঙ্গুল চুষতেছে।
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×