টাঙ্গুয়ার হাওড় - বাংলাদেশের সর্ববৃহত হাওড়
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েক মাস আগে কিছুটা ঘুরাঘুরির কাজে সুনামগঞ্জ জেলায় গিয়েছিলাম। গিয়ে দেখি চারিদিকে খালি পানি আর পানি। হাওড় বাওড় আর খানাখন্দে ভর্তি। এ যেন ওয়াটার ওর্য়াল্ড মুভির সেই জগতে এসেছি।

যেখানে এক মুষ্ঠি মাটি আর একটা লেবুর জন্য যুদ্ধ লেগে যায়। জেলার বেশীর ভাগ এলাকা বছরের বেশীর ভাগ সময় পানির নিচে থাকে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় থাকতে হয়েছিল কিছুদিন। এই এলাকার মূল বাহন নৌকা এবং মোটর সাইকেল। এই তাহিরপুর উপজেলাতেই রয়েছে বেশ কয়েকটি বড় হাওর। শনির হাওড়, মাথিনের হাওড় এবং সর্বোপরি টাঙ্গুয়ার হাওড়। শনির হাওড় উপজেলা পরিষদ সংলগ্ন এবং দক্ষিণে বহুদূর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হাওড় (দ্বিতীয় বৃহত্তম হাওড় হলো মৌলভীবাজার জেলার হাকালুকি হাওড়)। টাঙ্গুয়ার হাওড়ই বাংলাদেশের সর্ববৃহত হাওড়। যা ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় শ্রেণীর পাদদেশে অবস্থিত এবং পশ্চিমে নেত্রকোনা জেলা পর্যন্ত বিস্তৃত। একদিন নৌকায় করে হাওড়ে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছিল। আমার মোবাইল ক্যামেরায় তোলা টাঙ্গুয়ার হাওড়ের কিছু ছবি এ্যাড করলাম।
১। গলা উঁচু করে থাকা হিজলগাছ।
২। মাঝে মাঝে কিছু আইলের মত উঁচু লাইন চোখে পড়ে। যেগুলো ছোট নদী তীরের বা খালপাড়ের অংশ।
৩। হিজল গাছের সারি। কিছুদুর পরপর পানির মধ্যে মাথা উঁচু করে থাকা হিজল গাছ দেখতে চমৎকার লাগে। পুরো হাওড় এলাকায় এরকম হিজল গাছের সারি চোখে পড়বে অহরহ।
৪। সন্ধ্যা ঘনানো গোধূলী বেলা। জলের বুকে আকাশের খেলা। আমাদের ফেরার সময় তোলা।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন