এডাম পিক- হজরত আদম (আঃ) যেখানে প্রথম পা রাখেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শ্রীলংকার একটি অসাধারণ দেখার মতো জিনিস হল - আদম পাহাড় (এডাম পিক) । পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হজরত আদম (আঃ) নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন। হজরত আদম (আ) ও আদি মাতা হজরত হাওয়া (রাঃ) উভয়কে পৃথিবীতে দু’টি পৃথক স্থানে ফেলে দেয়া হয়। হজরত আদম (আঃ) কে ফেলে দেয়া হয় শ্রীলংকায় আর হজরত হাওয়াকে(রাঃ) পৃথিবীর অন্য প্রান্তে। হজরত আদম (আঃ) প্রথম পা রাখেন শ্রীলংকার এডাম পিক-এ।
পাহাড়-পর্বতের দেশ শ্রীলংকার দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম এডাম পিক (Adam’s Peak)। এর উচ্চতা ২,২৪৩ মিটার বা ৭,৩৬৯ ফুট। এটি শ্রীলংকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রত্নাপুরা জেলায় অবস্থিত। এটি মুসলিম,বৌদ্ধ,খ্রীস্টান আর হিন্দু চার ধর্মের লোকদের কাছেই অতি পবিত্র স্থান। কারণ বৌদ্ধদের মতে- প্রভু বৌদ্ধ এখানে তার তৃতীয় এবং শেষ শ্রীলংকা সফরের সময় এখানে প্রথম পা রেখেছিলেন।
তবে মুসলিম বিশ্বাস অনুযায়ী এটি অবশ্যই হজরত আদম ( আঃ) এর পায়ের ছাপ। এই পাহাড়ে তার সেই পবিত্র পায়ের চিহ্ন আজো রয়ে গেছে। এটি লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি আর প্রস্থে ২ ফুট ৬ ইঞ্চি। স্থানটি এখন ঘিরে রাখা আছে।
হিন্দুদের মতে, শিব এখানে প্রথম পা রাখেন। খ্রীস্টানদের মতে, ষোড়শ শতকে পর্তুগীজ ধর্মপ্রচারক সেন্ট থমাস যিনি শ্রীলংকাতে খ্রীস্ট ধর্ম প্রথম প্রচার করেন তার পদচিহ্ন এটা। আর আরবদের মতে, স্বর্গ থেকে বহিস্কৃত হয়ে প্রথম মানব হজরত আদম ( আঃ) এখানে সর্বপ্রথম পা রাখেন। মতামত যাই হোক না কেন এডাম পিক চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। তবে শ্রীলংকায় যেহেতু বৌদ্ধ ধর্মের প্রাধান্য তাই এই পর্বতেও তাদেরই কর্তৃত্ব চলছে।
১৬টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।