somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১০- দেশে বিদেশে আলোচিত কয়েকটি ঘটনা ।

৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের আলোচিত ঘটনা।

১। বঙ্গবন্ধুর হত্যাকারী ৫ খুনীর ফাসি কার্যকরঃ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই খুনের বিচার আইন করে বন্ধ করে রাখা হয় যা ছিল একটি অসভ্য ঘটনা। অনেক ঘাত-প্রতিঘাতের পর ২০১০ সালের জানুয়ারি মাসে শেষ পর্যন্ত ৫ খুনীর ফাসি কার্যকর করা হয়। মাঝে মাঝে এক জন গুণী লোকের উক্তি মনে পড়ে- বিলম্বিত বিচার ন্যায় বিচারকে অস্বীকার করারই নামান্তর মাত্র। তারপরও তো বিচার হয়েছে।

২। সুপ্রিম কোর্ট কর্তৃক ৫ম ও ৭ম সংশোধনী অবৈধ ঘোষণাঃ

বাংলাদেশের ইতিহাসে এটি এটি সারা জাগানো রায়। শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া ক্ষমতায় আসা ঠিক নয়। কোন না যে কোন সময় তা বেআইনী হয়ে ঘোষিত হতে পারে।

৩। খালেদা জিয়ার বাড়িঃ

২০১০ সালে বাংলাদেশে এটিও একটি অনেক সারা জাগানো ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরক ারের কাছ থেকে আশির দশকে ক্যান্টনমেন্টের একটি বাড়ি লিজ পান। না ঘটনার মধ্য দিয়ে ২০১০ সালে সরকার বাড়িটির লিজ বাতিল করে। আদালতের দারস্থ হয়েও কুল রক্ষা হয়নি।

৪। হরতাল, হরতালঃ


১/১১ এর পর অনেক দিন দেশে হরতাল ছিল না। অনেক মানুষ ভুলেই যেতে বসেছিল যে দেশে হরতাল নামক একটি উৎসব আছে। তবে ২০১০ সালে হরতাল আবার ফিরে আসে। বেশ কয়েকটি হরতাল পালিত হয়।

বিদেশের আলোচিত ঘটনা।

১। চিলি খনি শ্রমিকদের উদ্ধারঃ


চিলির খনির গভীরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অবশ্যই একা আলোচিত ঘটনা হিসেবে ইতিহাস হয়ে থাকবে। মানুষ যে কত বড় তা প্রমাণ করে এই উদ্ধার অভিযান। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে ছিল এই ঘটনার দিকে।

২। উইকিলিক্সঃ

একটি মাত্র ওয়েব সাইট যেন কাপিয়ে দিচ্ছে সারা বিশ্বকে। জুলিয়ান আসাঞ্জ নামক এক ভদ্রলোক নানান বির্তকিত দলিল প্রকাশ করে নজর কেড়েছেন সবার। এ কারণে উইকিলিক্স এর ঘটনা ২০১০ এর একটি আলোচিত ঘটনা হিসেবে সবার মনে থাকবে।

৩। ব্রিটেনে লেবার দলে পরাজয়ঃ

বিটেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার দলের পরাজয় বছরের আরেক আলোচিত ঘটনা হতে পারে। সেখানে কোয়ালিশন সরকার গঠিত হয়েছে।

অস্ট্রেলিয়াতেও সরকার পরিবর্তন ঘটেছে মোটামুটি একই ভাবে।
এছাড়া প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের স্বীকার হন। সোমালিয়ার জলদস্যুরা বার বার ছিনতাই করে নেয় অনেক জাহাজ। বাংলাদেশের একটি জাহাজও তার মধ্যে রয়েছে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×