somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাবার অপহরনকারীরা এবং তার উদ্ধার অভিযান....... (পর্ব-৩)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের দুই পর্ব পড়তে নিচে ক্লিক করুন।
আমার বাবার অপহরনকারীরা এবং তার উদ্ধার অভিযান....... (পর্ব-১)
আমার বাবার অপহরনকারীরা এবং তার উদ্ধার অভিযান....... (পর্ব-২)

পর্ব - ৩



আমরা মনস্থির করতে না পারার ফলে চলে গেলাম নিকটস্থ থানায়।ওসি সাহেব মন দিয়ে বিস্তারিত শুনলেন।টুকটাক কিছু যা দরকার ছিল তিনি জেনে নিলেন।তারপর বললেন,যেহেতু আপনারা জানেন কোথায় আছে সেক্ষেত্রে আপনারা একটা মামলা করেন।সেই মামলার রেফারেন্সে আমরা একঘণ্টার মধ্যে সবাইকে গ্রেফতার করে হাজির করে দিবো।কিন্তু আমরা পুলিসি একশনে গেলে বাবার যে কোনও ক্ষতি হবে না সে ব্যাপারে নিশ্চয়তা পাচ্ছিলাম না।পুলিশের শেষ কথা হচ্ছে আপনারা আগে মামলা করেন।তারপর আমরা একশন নিবো।শেষমেশ থানাতেও আমরা কোনও ডিসিশন নিতে না পেরে পুলিশের কাছে সময় নিয়ে চলে এলাম।
বাসায় এসে মামা ও অন্যান্য মুরুব্বীদের বৈঠক চলতে লাগলো।পুলিশের ব্যাপারে আমরা কনফার্ম হতে পারছিলাম না।শেষমেষ আলোচনা শেষে এক বড়ভাইয়ের বুদ্ধিতে সবাই সিধান্ত নিলো স্থানীয় এক উঠতি রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে কিছু টাকা দিয়ে আমরা উনাকে মুক্ত করে আনার চেষ্টা করব।
ওইদিনই একটা দল চলে গেল জনৈক রাজনৈতিক নেতার খোঁজে এবং রাতের মধ্যে উনাকে বাসায় নিয়ে আসা হল।উনি তখন মদ্যপান করে অন্য দুনিয়ায় বিচরন করছেন।উনাকে স্থির করে সব কিছু বুজিয়ে বলা হল। উনি সমানে বকে যাচ্ছেন আর বারবার বলছেন, উনার এলাকায় কার সাহস হল এই কাজ করার।উনি বললেন, টেনশন করবেন না, রাতের মধ্যেই বাবাকে তিনি আমাদের হাতে বুঝিয়ে দিবেন।আমরা উনাকে বুঝাতে চাচ্ছি যে, আমাদের মুল টেনশন হচ্ছে উনার নিরাপত্তা নিয়ে।আমরা চাচ্ছি উনি সহি-সালামতে বাসায় ফিরে আসুক আর “আমরা টাকা দিতে রাজি”।
আর নেতা সাহেব “আমরা টাকা দিতে রাজি” এই কথাটাই শুধু ভালোভাবে শুনল আর সেই মোতাবেক উনার কাজ শুরু করল।

ওদিকে আমরা একবার হানা দেয়ার পর বাবাকে নিয়ে তারা ২ বার জায়গা বদল করলেন।তবে দূরে কোথাও না শুধু আশেপাশে ঘর পরিবর্তন করেছে।

ঐদিন রাতে একজন লোক বাবাকে ঘুম থেকে ডেকে তুললেন।বললেন তারাতারি জামা পড়ে নিতে।সময় একদম নেই। জলদি এখান থেকে ভাগতে হবে।বাবা বুঝে গেলেন যে উনি আমাদের লোক, বাবাকে উদ্ধার করতে এসেছেন।বাবা তাড়াতাড়ি জামাটা গায়ে দিয়ে উনার সাথে বের হয়ে গেলেন। উনি খুব দ্রুত দৌড়াছিলেন কিন্তু বাবা বয়সের কারনে তার সাথে তাল মিলাতে পারছিলেন না। উনি বারবার তাগাদা দিচ্ছিলেন। এমন সময় পেছন থেকে হই-হই আওয়াজ আসতে লাগলো।এবং অপহরণকারীরা কোনোভাবে খবর পেয়ে তাদের পিছু দৌড়াতে লাগলো। তখন ছিল অনুমান রাত ৩ টা। একে তো রাতের ঘুটঘুটে অন্ধকার আর তার উপর উনার বয়সের কারনে ঠিকমত দৌড়াতে পারছিলেন না।তারা পথ চেঞ্জ করে রেল-লাইনের উপর উঠে গেলেন।কিন্তু রেল লাইনে উঠেই বাবা বিপদে পড়ে গেলেন,উনি আর দৌড়াতে পারছিলেন না। বাবার সাহায্যকারী ততোক্ষণে অনেক দূরে চলে গেছেন। আর বাবার চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনও উপায় ছিল না। অপহরণকারীরা ততোক্ষণে বাবার কাছে এসে গেছে। বাবাকে তারা ধরে ফেললেন এবং হেঁটে হেঁটে অন্য পথ দিয়ে অন্য একটা বাসায় এনে আবার বন্ধী করে রাখলেন।
পরদিন বাবা ভয়ে ছিলেন যে আমাদের এ কর্মকাণ্ডে তারা আমাদের উপর বা বাবার উপর অন্য কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা।কিন্তু তাদের উত্তেজিত কথাবার্তায় ও পরে জিজ্ঞেস করে যা জানতে পারল তাতে আমরা পরবর্তীতে হতবাক।
বাবাকে স্থানীয় অন্য আরেকটা গ্রুপ অপহরন করতে ছেয়েছিল টাকার জন্য।

সেই অন্য গ্রুপটা আর কেউ না। আমাদের বাসায় আসা কথিত নেতা সাহেব। "আমরা টাকা দিতে রাজি" শুনে উনি আর লোভ সামলাতে পারেননি। ঝামেলা ছাড়া পুরো টাকাটাই নিজে হজম করতে চেয়েছিলেন। ................ (চলবে)


অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×