somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো রান্না শিখি - পর্ব ২ (অনুরোধে এপু,পানকৌড়ি, শয়তান)

১৮ ই মে, ২০০৯ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

B-)
শুভ সকাল, শুভ সন্ধা, শুভ মধ্যণ্হ..........
আপনাদের সবাইকে এসো রান্না শিখি অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমি কঁাকন ।
এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি মূল আইটেম রান্নার সাথে সাথে থাকবে রান্না বিষয়ক বিভিন্ন টিপস এবং আপনাদের অনুরোধের আইটেম :)
:D
আসুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি ও আচ্ছা মূল রান্না শুরু করার আগে আমরা জানি চলুন আজকে আমরা কি রান্না করবো?
গত পর্বে আমরা মাড়গালা ভাত শিখেছিলাম আজ শিখবো বসাভাত।
আসুন রান্না শুরুর আগে প্রয়োজনীয় উপকরণ দেখে নি:
১। হাড়ি/ ডেগচি(যেটিতে ভাত রাঁধবেন ও চাল ধোবেন)
২।চুলা
৩।চাল
৪।পানি
৫।খুন্তি/চামচ
৬।সড়া(হাড়ি ঢাকার জন্য)

প্রস্তুত প্রণালী:
হাড়িতে চাল নিয়ে ভালো করে ধুয়ে নিন এবার পানি দিন, এমন পরিমান পানি দেবেন যাতে চাল দেড় কর/আঙুল পানির নিচে ডুবে থাকে, এবার হাড়িটি চুলার ওপর বসিয়ে চুলা অন করে দিন, পানি শুকিয়ে গেলে চুলা অফ করে দিন।

রাইস কুকারে রাঁধলে যতটুকু চাল দেবেন তার ডাবল পানি দেবেন।

এবার যাচ্ছি অনুরোধের পর্বে :) :P
ব্লগার একলব্যের পুনর্জন্ম এবং পানকৌড়ি জানতে চেয়েছেন ,
রান্নার সময় কয় চামচ লবন দিলে খাওয়ার সময় আর আলাদা লবন নিতে হবেনা এইটা যদি ইট্টু কইয়া দিতেন বড়ই উপকার হইতো । এক্সট্রা লবন নেয়ার ঝামেলা আর থাকতো না

আপনারা বসাভাত রান্না করার সময় পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন লবন দিয়ে দিতে পারেন (প্রতি একপট চালের জন্য ১/২ চা চামচ লবণ), এছাড়া আপনারা ভাত রান্নাকরার সময় সুরুতেই চালের সাথে আলু ভালো করে ধুয়ে কেটে দিতে পারেন নামানোর আগে লবণ, দুটো কাঁচামরিচ ফালি ও সরিষারতেল বা ঘি দিয়ে দেবেন এবং নামিয়ে গপগপ করে খাবেন কোন এক্সট্রা তরকারির প্রয়োজন নেই, ভাত মাখারও ঝামেলা নেই।

আমাদের দ্বিতীয় অনুরোধ টি পাঠিয়েছেন ব্লগার শয়তান, তিনি জানতে চেয়েছেন ফ্যানের স্যুপের রেসিপি।
একটি বাটিতে গরম ফ্যান নিন, তাতে গোল মরিচের গুড়া, কাচামরিচ কুচি, লবণ, টেস্টিং সল্ট দিয়ে ভালোমত নাড়ুন এবার একটু লেবুর রস চিপেদিয়ে খেয়ে নিন।
তবে ফ্যানের স্যুপ রাঁধার আগে আপনাকে ফ্যযন রান্না করা শিখতে হবে আর সেজন্য নিচের লিংকে যান:
Click This Link

আপনারা অবশ্যই ভাত রেঁধে সেই ভাত কেমন হোলো আমাদের জানাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। গত পর্বে কিছু দর্শক জানতে চেয়েছেন দর্শকরা অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবেন কিনা ? অবশ্যই, আপনারা মন্তব্যের ঘরে আপনাদের রেসিপি বা রেসিপির লিংক রেখে যান।


আজকের মত বিদায় নিচ্ছি। তবে এখানেই শেষ নয় যেকোন সময় আমাদের বিশেষ অতিথী নুশেরা তার মূল্যবান টিপস নিয়ে হাজির হবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য ।

আগামী পর্বে আমরা হাজির হব গরম পানির রেসিপি এবং লেবুর্রশ ভাজি করার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।
আলবিদা, সাইওনারা,গুডবাই..
:((

বিশেষ অতিথীর টিপস:
বসা ভাত বসে বসে খেতে হবে। দাঁড়িয়ে বা শুয়ে শুয়ে খেলে হজম হবেনা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ ভোর ৬:২৪
১১২টি মন্তব্য ৯৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×