শুভ সকাল, শুভ সন্ধা, শুভ মধ্যণ্হ..........
আপনাদের সবাইকে এসো রান্না শিখি অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমি কঁাকন
এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি মূল আইটেম রান্নার সাথে সাথে থাকবে রান্না বিষয়ক বিভিন্ন টিপস
আসুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি ও আচ্ছা মূল রান্না শুরু করার আগে আমরা জানি চলুন আজকে আমরা কি রান্না করবো?
আজকে আমরা রান্না করা শিখবো ভাত। আপনারা নিঃশ্চই জানেন কত ধানে কত চাল আর কত চালে কত ভাত এই অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা জেনে জাবেন কত ভাতে কত মাঁড়(ফ্যান)।
ভাত অনেক রকম হয় সাদা ভাত, ঘি-ভাত, জিড়া-ভাত, ভাজি-ভাত( ফ্রাইড রাইস) আমরা শুরু করবো সাদা ভাত রান্না দিয়ে
সাদা ভাত আবার দু-ভাবে রান্না করা যায় বসা ভাত, মাঁড়-গালা ভাত।
আজ আমরা দ্বিতীয় টি শিখবো।
আসুন রান্না শুরুর আগে প্রয়োজনীয় উপকরণ দেখে নি:
১। হাড়ি/ ডেগচি(যেটিতে ভাত রাঁধবেন)
২।গামলা/বল (যেটিতে চাল ধোবেন)
৩।চাল
৪।পানি
৫।খুন্তি/চামচ
৬।লেবুর রস (অল্প পরিমানে)
৬।সসপ্যান(যেটিতে মাঁড় গালবেন)
৭।সড়া(হাড়ি ঢাকার জন্য)
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি হাড়িতে পরিমান মত জল দিয়ে চুলায় বসিয়ে চুলা অন করুন।
এবার গামলার চাল ভালোমত ধুয়ে নিন।
হাঁড়ির পানিতে বলক উঠলে চাল দিয়েদিন, চালদেয়া হলে অল্প একটু লেবুর রস দিয়ে দিন (এতে ভাত ঝড়ঝড়ে হবে.
ভাত হয়ে গেলে চুলা অফ করে মাঁড় গেলে নিন।
প্রয়োজনীয় টিপস:
১।ফ্যান/মাঁড় গালবার সময় হাতে পরলে সাথে সাথে হাত বেশি করেঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, ধোবার পর উক্ত স্থানে পেস্ট লাগিয়ে রাখুন।
২।ঝাজরি দিয়ে ফ্যান গাললে যেমন করে নুডুলস সেদ্ধ করে পানি ঝরান আরকি হাতে ফ্যান/মাঁড় পড়ার সম্ভাবনা কমে যায়।
আপনারা অবশ্যই ভাত রেঁধে সেই ভাত কেমন হোলো আমাদের জানাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আজকের মত বিদায় নিচ্ছি। তবে এখানেই শেষ নয় যেকোন সময় আমাদের বিশেষ অতিথী নুশেরা তার মূল্যবান টিপস নিয়ে হাজির হবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য ।
বিশেষ অতিথী নুশেরার ঘর-কন্যা সংক্রান্ত টিপস :
( আমার উনি কিন্তু আমার চেয়ে ভালো রাঁধে , আমার প্র্যাকটিক্যাল রান্না শেখাও ওর কাছে
আমার বাবাও খুব ভালো রাঁধে (মায়ের চেয়া ভালো না অবশ্য) যদিও খুব কমি রান্না করসে ঠেকায় পরলে।)
-- হোস্টের এই বাণীর উপর বিশেষ অতিথির টিপস; এপু, মমসহ আবিয়াইত্যা মাইয়াগোর লাইগা।
পোলায় যদি কয়, আমি মা'র কাছ থিকা সব রান্না শিখসি তাইলে এইসব পয়েন্টে তোমার খবর আছে।
১. সারা জীবন ধইরা এই বাণী শুইনাই যাইবা; প্র্যাকটিক্যাল আর দেখবানা।
২. তোমারে একটা পিঁয়াজ কাইটাও হেল্পাইবোনা, নিশ্চিন্ত থাইকো।
৩. জীবনে কোনদিন তোমার রান্নারে আগ বাড়ায়া ভাল কওন দূরে থাক, জিগাইলেও পারতে প্রশংসা করবো না। বড়জোর কোঁতায়া কইবো, "ঠিক আছে"।
৪. যেইদিন খুব ভাল রানতে পারবা, সেইদিন সে প্রসিডিওর জিগাইবো। কোন একটা গলদ বাইর কইরা "উন্নত রেসিপি" দিবই দিব।
৫. তার সেই রেসিপি তারে দেখায়া রানবা; যদি অসাধারণও হয়, হে কইব, মা'র মতো হয়নাই অথবা অমুক আপা বা তমুক ভাবীর মতো হয়নাই ... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

