স্বকীয়া/পরকীয়া.......
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
যে যার মতো চলতেছে। যার যাতে আছে সৃজন তেমতি। আধুনিক পার হয়ে উত্তরাধুনিক আইসা পড়ছে তাই বইলা কি? জানি না। নিজেরে চিনন সবচে কঠিন। এই যে আমি একসময় মানভাষা মানভাষা বলে ফাটায়ে ফেলতাম, এখনো বলি তারপরো তলে তলে ব্লগে কথ্য না বললে দেখতেছি পেটের ভাত হজম হয় না। কিতাবি দর্শন আওড়ায়ে কি কাম জানি না তবে কাম একখান তো হয়ই। যদি খোদা মানি তো নাকি নিজেরে বড় কওন যায়, যদি না মানি তয় নাকি বান্দরের লগে মিইলা যাই। আবার যারা বিজ্ঞানী মানুষ তারা কয় বান্দরই সব,ওরাই পূর্ব।যারা দর্শন কয় তারা বলে খোদা মানলে স্বাধীনতা কমে যায়, দাস হয়ে যাইতে হয়। আমি জানি না। নিজেরটা কোনটা জানি না। তার মানে স্বকীয়া নাই, আমাগো সবটাই পরকীয়া। অপরে যা বলে যা করে তাই। এমনে খুব বেশিদিন চলবে না। তয় মানুষ একসময় মরে যায়, আর মরে গেলে পচে যায়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইশতিয়াক জিকো বলেছেন:
বাহ!
পুটু বলেছেন:
নিজকে চেনা হল না এখনও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














