সন্দেহে আছি সত্য

তথাপি
২৯ শে মার্চ, ২০১০ রাত ২:৫৫
এত একা আমি যে আমার হৃদয় নিঙড়ানো
ভালোবাসা দেবার মতো কাউকে খুঁজে পাই না
পরিবার আছে চারপাশে ঘুরে ফিরে অজস্র মানুষ
পৃথিবীর খুব ঘনবসতির বাসিন্দা আমি তথাপি
নিরুদ্দেশ উত্তাপ কাজ করে হৃদয়ে আমার সব
যে অহম থেকে আসে তা নয় অহমকেই দায়ী
করি তথাপি প্রকৃতির দিকে তাকিয়ে অর্বাচীন মনে
হয় নিজেকে সিজদা দেবার শখ ক্ষয়ে যায়......
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭বার পঠিত
তটিনী'র চোখ-৩
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪০
যাবতীয় শীত এক ফোয়ারার কাছে ভিড় জমালে
দখিনায় আর কোনো চাবুক ঝলকে ওঠে না নিরূপম
সমস্ত জোনাক গ্রামের রাতে ভোর জমায় আলেয়ার নিজস্ব
শরীরে যেন এক মুগ্ধ চেতনার কথা বলতে চায় বাতাবি সবুজ
চেনা মুখ অচেনা হয়ে গেলে ব্যাধি আর পাপের নরকে সমাসীন রয়
গতিময় গিরি হিমাদ্রি আর শিবের আস্ত লিঙ্গের সাধ কাম চাই অথচ
কামুকতা...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯১বার পঠিত
ধর্ম বিষয়ে
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
বাঙলায় সংস্কৃতজাত 'ধর্ম' শব্দটি একটা ব্যাপৃত অর্থ বহন করে। তা লাতিনজাত ইংরেজি শব্দ 'রিলিজিয়ন' করে না। নানা ধর্ম আছে দুনিয়ায়, ছোট ধর্ম বড় ধর্ম, জনপ্রিয় ধর্ম বিলুপ্ত ধর্ম ইত্যাকার। তা যাই হোক, বাংলায় 'ধর্ম' শব্দটিকে দর্শনের মর্যাদা দেয়া যায়, যদিও অনেকের মতে বা আমারও মতে ইংরেজি 'ফিলোসফি' শব্দটির অনুবাদ 'দর্শন'...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৬বার পঠিত
গোডো'র প্রতি
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৪
যখন শ্বাসকষ্ট হয়
তখন স্পিরিটের প্রিয় ঘ্রাণও আর ভালো লাগে না
গেল ফেব্রুয়ারিতে ডাক্তার দেখালাম
তিনি ধুলো আর ছোট চিংড়ি থেকে দূরে থাকতে
বললেন তার কিছুই মানা হয়নি
স্টেরয়েড ওষুধ/ বড়িদানা ঠিক ক'রে খাইনি
ধূমপান করেছি
এই বিরুদ্ধ জীবনের কি মানে? কী মানে?...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৫বার পঠিত
আমাদের গাছগুলো........
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০০
যেখানে পথ এসে ছোট হয়ে গেছে
কানাগলি ব'লে যাকে ভুল হতে পারে
সেখানে আমাদের বাসা
হ্যাঁ সেইখানেই আমাদের বাসা
আমাদের গাছগুলো এখন আর বারান্দায়
থাকে না ওরা এখন পেয়েছে আকাশসমান ছাদ
আমরা পেয়েছি কি? ইতিহাস কি আমাদের
ক্ষমা করেছে? আমরা কি মেনে নিতে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫বার পঠিত
কুলটা সময়ের ব্যভিচার ইতিবৃত্ত।
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫০
যেদিন আমি আমার একান্ত বিধাতার কাছে যাবো
সেইদিন সমস্ত নক্ষত্র আলো হয়ে আসবে
বাকি সব স্তূপ হয়ে পড়ে থাকবে অদৃশ্য মোড়কে
তোমরা সহসা খুলো না তাকে
সেই জাদুকরী সময়ের হাতে রেখে গেলাম
এই নিখাদ অন্ধকার আমাকে/ যদি আলো হয়ে যাই
বেহেশতি হাওয়া আমার পরনে/ তবে তার
নিও না প্রতিশোধ হে অনাদি আগন্তুক!...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৪বার পঠিত
ঈশ্বরের প্রতি ক্রন্দন
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭
যে কোনো ভালোবাসা উপাদেয় হতে পারে
যদি তা হয় পানীয়ের মতো ঝাঁঝালো
অবধারিতভাবে দেহজ কামের সাঁকো
সে গড়ে নেবে শ্যামল গাঁয়ের দুধারে
যে ব্যাপ্তি বাদামের খোসার মতো খুব
সহজে ভেঙে ফেলা যায় যা আখরোটও নয়
যাকে যা বলে জানি নাম দেই তার হত ভাগ্য...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
পুত্তলির মরিবার সাধ
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২
এখন মনে হচ্ছে পদার্থ নিয়া পড়া যাবে
যে শূন্যতার ভেতর পড়ে গেছিলাম তা
এবার থেকে কেটে গেলো বুঝি কারণ
লেক সার্কাস এখন থেকে প্রিয়তর স্থান
হয়ে উঠেছে যেখানে বাস থেকে নেমে সোজা
হেঁটে চলে যায় মন কোনো বাগানবাড়িতে তার
পর থেকে শুরু হয় পদার্থ নিয়া পদার্থের
ভেতর বাহির নিয়া যত অযথা আলাপ...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৯বার পঠিত
নির্বাপক মূর্খদের প্রতি
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
সব অলিখিত থাকে সব পাপ সব অপরাধ
সব জানাজানি না জানা থাকে সফেদি পুর্ণিমায়
আমাদের মুখ চিনে নিয়ে গেছে ফেরেশতাকুল তারা পায়
টাকা এই সব কারণে এমনতর কল্পনা ক'রে তোলে মুনাফিক
লোকে বলে লোকে বলে যে যার গাব গাছ তার ফল সে খাবে না তো
কে তাতে বসাবে ভাগ তোমাদের জুলু জুলু চোখে সময়ের আল্পনা...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৬বার পঠিত
দ্বন্দ্বের স্বপক্ষে
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৯
বস্তু সে যে অবস্তুর পানে চেয়ে রয় অপলক
অবস্তু ছুটে আসে বস্তু হতে বস্তুর আকরে
ভাব আছে চেতনা আছে আছে যে অচেতন
এরই মাঝে দোল খায় যতসব মিথ আর বিজ্ঞান
সত্য মিলাবে একটি বিন্দুয় অথবা যাবে ছড়ায়ে সিন্ধুয়
এর উত্তর পাওয়া তো হয় না জলে জেলের কাছে নাই এর উত্তর
যদিও মানুষ ধরার কাজে নেমেছিল সে...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬১বার পঠিত




