প্রতি আখ্যান
১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হৃদয় আমার! তুমি জবা কুসুমের মতো
আমার দিকে রয়েছো চেয়ে
সামনের পুজোয়
তোমাকেই দেবো আমি
অর্ঘ্য ক'রে দেবী'র পায়ে
আমি তখন সমস্ত আড়াল থেকে
কোনো গূঢ় শ্লোক গাইবো
আমার রুধিরে তোমার বন্যা বইবে
দেবীকে জিজ্ঞেস ক'রো তো
আমার রক্ত কি প্রিয় তার?
তোমাকেই উৎসর্গ করবো দেবী'র পায়ে
তোমার জবা দুচোখ
অপলক থাকবে চেয়ে
কিন্তু দেবী তো জীবন্ত কিছু নেন না
তবে?
তবে কী করে তোমায় দেবো?
আমিও কি করে হবো লীলায় সমাহিত?
তাহলে? কী উপায়?
জানি না
জানতে চাইও না
বাদ থাক আমার পুজো
বাদ থাক দেবী কালিকা
স্বর্গেরও নেই প্রয়োজন
আমার কেবল তোমাকে চাই
তোমাকে খুইয়ে যে সত্য
তার মুখে থুক!
যে স্বর্গ তার চেয়ে নরক ভালো!
এইবার এসো, আমি উন্মুখ-
আমারে মরিতে দাও তোমার কোলে........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন