গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর আটত্রিশ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য এক এগার দুই হাজার সাত এর পর রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সকল রাজনৈতিক দলীয় সংগঠন গুলো নিবন্ধিত করা হয়। সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদটি হলো, ”সংগঠনের স্বাধীনতা : জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।” রাজনৈতিক দল গুলোর সহযোগী ছাত্র সংগঠন গুলো সরকার কর্তৃক আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে এখনও নিবন্ধন করা হয়নি। কিন্তু, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজ এই তিন ছাত্র সংগঠনকে যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নিবন্ধনের আওতাভুক্ত গন্য করা হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ ‘র কোন ছাত্র সংগঠন নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রনালয়, অধিদপ্তর ও কমিশন দ্বারা নিবন্ধিত সংগঠন নয়। সম্পূর্ন আইন বহির্ভূত ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উচিত এখনই বেআইনী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষনা করা। মেহ্দী হাসান দোহা [email protected]
আলোচিত ব্লগ
নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন
ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।
সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন
দেশের ভেতরে আরেক দেশ: জঙ্গল সলিমপুরের অন্ধকার বাস্তবতা
বাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন
এনসিপি কেন পারল না ?

প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন
"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

ছবিসূত্র
আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।