সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
বান্দরবনের জীপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোট মামা বাইসরি (বান্দর বনের নাইখংছড়ি উপজেলার একটা এলাকা) এলাকার একটা রাবার বাগানের ম্যানেজার ছিলেন। সেই সূত্রে যাওয়া (ভুমিকাটা আর বড় না করি)। রামু (সম্ভবত
থেকে জীপে উঠতে হবে। বেশ কয়েকটা পুরানো রং চটা জীপ দাড়িয়ে ছিল। মামা একটা জীপে টিকেট কাটলেন, মামী স হ আমাদের 3জনকে জীপের সামনে বসতে বললেন। ভাবলাম, এতো জায়গা থাকতে এরকম গাদাগাদি করে বসার মানেটা কি, যাই হোক তখনও বুঝিনি, আমি স্বর্গসুখে বসছি। একটুপর ড্রাইভার আসল, গাড়ি স্টার্ট নিলো। এবার শুরু হলো লোক ওঠার পালা। প্রথমে পিছনের সিট বা জায়গা ভরে গেল (দাড়িয়ে, বসে, বাঁকা হয়ে), এরপর ছাঁদ ভরলো, একমাছ ওয়ালা তার বিশাল টুকরি নিয়ে উঠেছিলো, এটা পরে বঝেছিলাম যখন মামীর গায়ে ঐ মাছের পানি পড়লো। এরপর গাড়ীর গা ঘেসে মানুষ ঝুলে পড়লো চারপাশটা পুরো ঢেকে গেল, এমনকি সামনে 2পাশের গাড়ীর দরজা পুরোপুরি ঢেকে গেল। আমি ভাবলাম েওঠা শেষ হয়েছে, কিন্তু তখনোও আমার আশ্চর্য হবার অনেক বাকি ছিলো। এরপর জীপের সামনে জাতাজাতি করে লোক ভরে গেল। ব্যাপার হলো এই যে, কেউ দেখলে মনে করবে অনেকগুলো মানুষ একবারে জড়ো হয়ে কোনো চারকোনা কিছু তৈরি করেছে। আমি খুব ভালো ভাবে বোঝার চেষ্টা করলাম ড্রাইভার কিভাবে দেখছে, কারন জানালায় সামনে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। কিছুই দেখা যায়না। কিন্তু এর মধ্যেও ঐ লোক কিভাবে যেন আন্দাজ করে পাহাড়ি রাস্তায় নানা বাঁক পেরিয়ে, উঁচু নিচু রাস্তা পার হয়ে আমাদের গন্তব্যে নিয়ে গিয়েছিল।
২১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)
কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?
দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা
একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন
দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন
যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন
মন কেমনের দিনে

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন
"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।