আমার ব্যক্তিগত ব্লগ

শেষ পোস্ট
০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০১
প্রথম ব্লগ লেখা শুরু করেছিলাম, এই ব্লগ টেস্ট করতে গিয়ে। ইমরান (প্রোগ্রামার) বলল, শাহানা আপু এই ব্লগে রেজিস্ট্রেশন করেন তো। আমি বললাম, আমি তো বাংলায় টাইপ করতে পারিনা। ও বলল, দাড়ান আমি লিখে দিচ্ছি। কি নাম দিব? বললাম, লিখ ব্যাক্তিগত ব্লগ। ও নিজেই ফরম ফিলআপ করে রেজিস্ট্রেশন করে দিল। ব্লগ...
- ৫৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৯বার পঠিত
সিলেট: হোটেল
০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৭
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম:
বিকালে সিলেটে পৌছলাম। স্টেশনটা ছোট। অবশ্য ঢাকার তুলনায় অন্য সব স্টেশন ছোট মনে হওয়া স্বাভাবিক। স্টেশন থেকে বের হয়ে আব্বা কোন হোটেলে উঠবেন, সেটা নিয়ে স্কুটার ওয়ালার সাথে আলোচনা শুরু করলেন। আব্বার এক সহকর্মী হোটেল শাবান এর নাম বলেছিলেন। আমি এ কারনে...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৮বার পঠিত
সিলেট: ট্রেন
০১ লা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি):
২০শে নভেম্বর ৭:১৫ মিনিটে ঢাকা রেলস্টেশনে এর উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর আব্বা এক রিক্সায়, অন্যটায় লিটু ভাই (আমার খালাত ভাই) আর সিফাত (আমার ছোট ভাই)। আমাদের ট্রেন পারাবত ৭:৪০ এ ছাড়ার কথা ছিল। ১০ মিনিট আগে স্টেশনে পৌছলাম। এরপর তারাহুরা...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭০বার পঠিত
শামসুন্নাহার হল: জিমনেশিয়াম
৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (আমি তখন ফার্স ইয়ার অনার্স ফাইনাল পরিক্ষা দিয়েছি):
ফাহমিদা খাওয়ার পর বলল, পৌনে তিনটায় ও জিমনেশিয়ামে যাবে। ওদের ১৭ তারিখ বার্ষিক কুচকাওয়াজ হবে, তাই প্রতিদিন প্যারেড করতে হয়।
পৌনে তিনটায় ফাহমিদাকে নিয়ে আমি আর সুমি রওনা হলাম। সুমিকে আমি অবশ্য জোর করে নিয়ে গেলাম। দুটো রিক্সা ভাড়া...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৭বার পঠিত
শামসুন্নাহার হল: রান্না
২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (আমি তখন ফার্স ইয়ার অনার্স ফাইনাল পরিক্ষা দিয়েছি)
রত্না বলল, ফাহমিদার আসতে দেরী হবে। এরপর আমরা বসলাম বাজারের লিস্ট তৈরি করতে। রত্না বলল ও গত সাড়ে চার মাস যাবত কোন রান্না করেনি, তাই ওর ঘরে কিছু নেই। এমন কি লবন পর্যন্ত নেই। এসব আলোচনা যখন চলছিল,...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৫বার পঠিত
শামসুন্নাহার হল: পরীক্ষার পর
২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৯
পুরানো ডায়রী থেকে লেখা তুলে দিলাম:
পরীক্ষার সময় কত কিছু করার কথা মনে আসে। আর পরীক্ষা শেষে সব ভুলে যাই। এবার ফাস্ট ইয়ার অনার্স ফাইনাল পরিক্ষা দিয়ে তিন বান্ধবী বসলাম কি করা যায়, কি করা যায়? কিন্তু কিছুই আর মনে পড়ে না। হঠাৎ আমার মনে পড়ল, হলে একবার রান্না করে...
- ৩৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৪৩বার পঠিত
ইরানী দুতাবাস
২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪১
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (ইরানে কম্পিটিশনে যাওয়ার আগের প্রস্তুতি, এই কম্পিটিশনে বড় বিলাই ক্বেরাতে অংশ নিয়ে ৩য় হয়েছিল):
রবিবার, ৮ই অক্টোবর, ১৯৯৬
ফজরের নামাজ পড়ে আবার ঘুমানো অনেক দিনের অভ্যাস। আজও ঘুমিয়ে ছিলাম। আম্মা ঢাক্কা দিয়ে তুলে বললেন, "বড় বিলাইয়ের সাথে ইরানী এ্যাম্বেসিতে যাবি?"। চোখে এত ঘুম, ইচ্ছা হলো...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৬বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়: শামসুন্নাহার হল
২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৫
আগে যেখানে যেতাম না কেন, তার উপর একটা ভ্রমন কাহিনী লিখে ফেলার চেষ্টা করতাম। বেশির ভাগই অসমাপ্ত। এমনই একটা লেখা-
১৪ই নভেম্বর, ১৯৯৫
পড়াশুনার জন্য গতকালই ঠিক করলাম একরাত হলে থাকব। এ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ১২.২৫ এ রওনা হলাম। বিশ্বরোডে অনেকটা কড়া রোদে দাড়িয়ে থেকে ২০টাকা দিয়ে রিক্সা পেলাম। রিক্সাওয়ালা সবচেয়ে সর্টকাট...
- ৫৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৫৩বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়: কমার্স ফ্যাকাল্টি
২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৪
পুরানো ডায়রী থেকে:
১৭ জুন, ১৯৯৫
বড়পাকে নিয়ে কমার্স ফ্যাকাল্টিতে গেলাম ওর পরিক্ষার রেজাল্ট দেখতে। রোল নাম্বার অনুসারে ওর রেজাল্ট যে কাগজে থাকার কথা সে জায়গাটা ফাকা, মানে কাগজ টানানো হয়েছিল, কিন্তু এখন নেই। বড়পা বলল, অনেক সময় শিট খুলে নিচে পরে। আমরা দেখলাম নোটিশ বোর্ডের নিচে একটা কাগজ পড়ে আছে। অনেক...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪১বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়: আমার ভর্তির রেজাল্ট দেখতে
২৩ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭
পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি:
১৭ই জুন, ১৯৯৫।
বড়পাকে নিয়ে ভার্সিটিতে গেলাম, ভর্তির নোটিশ দেখতে। সবুজবাগ মোড় পর্যন্ত হেটে গিয়েও রিক্সা পাচ্ছিলাম না। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। তাড়াতাড়ি দোকানের নিচে যাওয়ার সময় আমি রিক্সা ঠিক করলাম ৩টাকা বেশি দিয়ে। মৎস্য বিভাগের সামনে যখন পৌছলাম তখন বৃষ্টি নেই। ভার্সিটিতে গিয়ে রিক্সা...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৮বার পঠিত




