somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ পোস্ট

০৬ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ব্লগ লেখা শুরু করেছিলাম, এই ব্লগ টেস্ট করতে গিয়ে। ইমরান (প্রোগ্রামার) বলল, শাহানা আপু এই ব্লগে রেজিস্ট্রেশন করেন তো। আমি বললাম, আমি তো বাংলায় টাইপ করতে পারিনা। ও বলল, দাড়ান আমি লিখে দিচ্ছি। কি নাম দিব? বললাম, লিখ ব্যাক্তিগত ব্লগ। ও নিজেই ফরম ফিলআপ করে রেজিস্ট্রেশন করে দিল। ব্লগ টেস্ট করার জন্যই নিয়মিত লিখতাম। একসময় লিখতে ভাল লাগতে শুরু হলো। আরিল (কোম্পানীর ওনার) পছন্দ করলোনা। বলল, অফিস টাইমে ব্লগ চলবে না। কি আর করা ৩০ মিনিটের লাঞ্চ ১৫ মিনিটে সেরে বাকি ১৫ মিনিট ব্লগে কাটাতে শুরু করলাম। পরিচিত যাকেই পেতাম অনুরোধ করতাম ব্লগ লিখার জন্য। কেউ কেউ আসলেন। এবং বেশ জনপ্রিয় ব্লগার হয়ে গেলেন।

প্রথম দুটি পোস্টে কাকতালীয় ভাবে বিড়াল চলে আসায় ভাবলাম এটাই হোক আমার ট্রেড মার্ক সব পোস্টেই মডেল হবে বিড়াল। নিজের ব্লগে লেখার সময় অনেক কষ্ট বের করতাম, তাই কমেন্টের উত্তর বা অন্য ব্লগ দেখার সময় সহজে বের করতে পারতাম না।

এবার আসি বর্তমান পরিস্থিতিতে। মনে হচ্ছে আমার লেখা অধিকাংশ ব্লগারের পছন্দ নয়। শুধু তাই নয়, তারা আমার লেখা ব্লগে প্রকাশিত হোক এটাও চাননা। দেখুন ব্লগে আমি কাউকে খুশি করতে আসি না। তবে কেউ কষ্ট পাক এটাও চাইনা। যেহেতু আমার লেখায় অনেকে বিরক্ত হচ্ছেন, সেহেতু আমি মনে করি এখানে আমার আর লেখা উচিত নয়। আমার জন্য ব্লগস্পটই ভাল। নিজের মতো লিখি, যার ভাল লাগে পড়ে যার ভাল লাগেনা পড়েনা।

যদি কেউ কখনও আমার লেখা অল্প হলেও পছন্দ করেছিলেন তো একটাই অনুরোধ, আমাকে আর এখানে লিখতে বলবেন না। কারন আপনাদের অনুরোধ অস্বিকার করতেও আমার খারাপ লাগবে।

তবে শেষ বারের জন্য সবাইকে আরেকটু বিরক্ত করবো। যেহেতু সিলেট যাওয়া নিয়ে ডায়রীর লেখা তুলে দেয়া শুরু করেছিলাম, সেটা শেষ করবো।

পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি। তখন ইউনিভার্সিটিতে পড়তাম, আর এটুকুই লিখেছিলাম, এই ভ্রমনের...

ঐদিন বিকালেই হযরত শাহজালাল (রহ:) মাজারে গেলাম। মাজার চত্বরটা ইট বিছানো। একপাশে মসজিদ। এটা পাহাড় বা টিলার উপরে। ওখানেই মাজার। টিলার নিচে একপাশে মহিলাদের নামাজের ঘর। ওখান থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। চত্বরে প্রচুর কবুতর। সাদা আর খয়েরি রং রমেশানো। সিফাত আর আব্বা নামাজ পড়ে আসার পর ওজুর জায়গায়র পাশ দিয়ে হেটে পুকুর পাড়ে এসে দাড়ালাম। আব্বা বললেন, কাছিম আছে। কাছিম না দেখলেও কালো পানিতে অনেক মুড়ি ছিটানো দেখলাম। পুকুর পাড়ে বেশ কিছু লোকের ভিড় দেখলাম, কাছিম দেখার জন্য। আমরা এরপর অন্য গেট দিয়ে বের হলাম। এটাই বোধহয় প্রবেশ পথ। কারন রাস্তার দুপাশে নানা রকম দোকান দেখতে পেলাম। বেশির ভাগ দোকানে কদমা, জিলিপি, ঝিনুকের মালা, আয়াতুল কুরসী লেখা বিক্রি হচ্ছিল। এগুলো রাস্তার ঠিক মাঝখানে লাইন করে দাড়ানো ছিল।

আমরা এরপর হযরত শাহপরান (রহ:) মাজারে যাবার জন্য স্কুটার ঠিক করলাম। এটা শহর থেকে বেশ দূরে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। ওখানে যখন পৌছলাম, তখন সেখানে কারেন্ট ছিল না। দেখলাম মেইন রোড থেকে একটা সরু গলির মতো চলে গিয়েছে। রাস্তাটা বোধহয় মাটির ছিল। রাস্তার দুপাশে আগের মতো দোকান পাট, তবে কারেন্ট না থাকায় মোমবাতি জলছিল। মাজারে পৌছে দেখলাম নিরিবিলি বনের মধ্যে পাহাড়ের উপর মাজার। সন্ধ্যে হয়ে গিয়েছিল, তাই বোধহয় ঠান্ডা লাগছিল। ওখান থেকে হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। পরের দিন ঠিক করলাম জাফলং যাব।

(শেষ)
৭৫টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×