আমার পুরানো ডায়রী থেকে:
কয়েকদিন আগে হাফসা আপা টেলিফোন করে বলেছিলেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে শিশু একাডেমীতে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের শুরুতে ক্বেরাত পড়ার জন্য বড় বিলাইকে যেতে হবে।কিন্তু বড় বিলাই শুক্রবার স্যারের বাসায় পড়তে যায়। তাই ঠিক করা হলো শেখাকে (আমার সবচেয়ে ছোট বোন) নিয়ে আমি যাব। টেলিফোনে বলা হয়েছিল সকাল ৮টায় যথাস্থানে পৌছতে। কিন্তু বাংগালী এতো সকালে অনুষ্ঠান আরম্ভ করবে, ঠিক বিশ্বাস হলো না। তাই শুক্রবার সকাল ৭:৩০ তে ফোন করলাম, কেউ ধরল না। আবার ৮টায় ফোন করলো শেখা। এবার কেয়ার টেকার শ্রেনীর কেউ ধরল এবং বলল ১০টায় অনুষ্ঠান আরম্ভ হবে। এখন আমাদের যাত্রার সময় নির্ধারনের পালা। বড়পা বলল ৯টায় রওনা হও। আম্মা বললেন, ১০টায়। আমি ঠিক করলাম ৯:৩০ এ রওনা হবো। শেষ পর্যন্ত ৯:২০ এ রওনা হলাম। এবং আশ্চর্যজনক ভাবে ১০টাকায় রিক্সাও পেয়ে গেলাম। যাওয়ার সময় দেখলাম বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর শাপলা চত্বরে আওয়ামীলিগ শেখ মুজিবের বানী সহ ব্যানার টানিয়েছে। এছাড়া প্রেস ক্লাবের সামনেও দেখলাম ঐরকম ছবি। দূ'টো ট্রাক দেখলাম, যেখানে সংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এছাড়া একদল অনশনকারীর বক্তৃতা শুনতে পেয়েছিলাম। রাস্তা থেকে এদের দেখা যাচ্ছিল না। স্টেডিয়ামের পাশে দেখলাম সাড়ি সাড়ি খালি বাস দাড়িয়ে আছে। ব্যাপারটা অনুমান করা খুব সহজ। ঢাকা স্টেডিয়ামে আজ শিশু-কিশোর সমাবেশ হচ্ছে তাই এসব বাসে সবাইকে আনা নেয়া করা হচ্ছে। শিশু একাডেমী পৌছে দেখলাম মেইন গেটের ভিতরে রিক্সা ঢুকতে দেয়া হচ্ছে না। রাস্তা থেকে হেটে ভিতরে ঢুকলাম।
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।