আমার প্রিয় পোস্ট

আমার ব্যক্তিগত ব্লগ

ক্যানডি, বিপদে আপনজন

১৯ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৮

শেয়ার করুন:                   Facebook

সপ্তাহে একদিন ছুটি হলে যা হয়, সব কাজ ঐ একদিনে শেষ করতে হয়। আজ বাসা থেকে বের হয়েছি সকাল 11টায়, ফিরলাম সন্ধ্যা 7টায়।
3 জায়গায় গেলাম, একজায়গায় লাল চা খাওয়ালো। মনে মনে খুব ঠান্ডা পানি আশা করেছিলাম, দেয় নি (নাস্তা তো পরের কথা)।
ছুটাছুটি করার সময় বেশ কয়েকবার মনে হয়েছে, কোনো খাবারের দোকানে ঢুকে খেয়ে নেই, আবার দেখলাম দেরি হয়ে যাবে। ঠিকই ভেবেছি, আসলেই দেরি হয়ে যেত।
বাসা থেকে বের হবার সময়, কয়েকটা প্রান ম্যাংগো ক্যানডি নিয়েছিলাম (এই ক্যানডি ঘরে রাখার পিছনে ছোট ইতিহাস আছে, পরে জানাব) ভেবেছিলাম রাস্তায় ইচ্ছা হলে খাব।
শেষ পর্যন্ত সেটাই কাজে আসল, সাড়া দিন, 5টা ক্যানডি খেয়ে কাটিয়ে দিলাম। খেয়েছি বাসে, রিক্সায় আর সি.এন.জি. তে বসে। ভালই, খেলে ক্ষুধা চলে যায়।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ৪০৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৪
comment by: মাধবী বলেছেন: উল...ল...স!
২. ১৯ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৪
comment by: মাধবী বলেছেন: ক্যান্ডি! আমি খাবো।
৩. ১৯ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৭
comment by: শাহানা বলেছেন: বিড়ালটা তো দেয়ার জন্য প্যাকেট থেকে বের করে বসে আছে....
৪. ১৯ শে আগস্ট, ২০০৬ রাত ৮:০১
comment by: অতিথি বলেছেন: এই ক্যান্ডিগুলো ওখানে কেন ?????

সামনে থাকলে তো এতক্ষনে সাবাড় করে ফেলতাম....................
৫. ১৯ শে আগস্ট, ২০০৬ রাত ৮:০৪
comment by: অতিথি বলেছেন: ক্যানডি.................

আমি অনেক খাই...চানস পেলে খেতে মিস করি না।
৬. ১৯ শে আগস্ট, ২০০৬ রাত ১০:৪৪
comment by: রাগ ইমন বলেছেন: শানু, [ আদর করে]
এই অবস্থা। মহাখালী আসলে আমার বাড়িতেই খাইতা, লাল চা ভালো, তবে খালি পেটে ঠিক...........আচ্ছা যাও, পুষিয়ে দেব পুষি, তখন হয়ো খুশি!!
৭. ২০ শে আগস্ট, ২০০৬ রাত ৩:৩৩
comment by: ফজল বলেছেন: তো রোযা রেখে একসাথে 5টা ক্যান্ডি দিয়ে ইফতারীই করে ফেলতেন (ক্লোজআপহাসি) ।
৮. ২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৯
comment by: পথিক!!!!!!! বলেছেন: ক্যান্ডি ম্যান্ডি র প্রতি আকর্ষন কম।
তবুও খেতে ইচ্ছে করছে।
আমার এড্রেসে গোটা কয়েক পাঠিয়ে েদিয়েন শাহানা
৯. ২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৯
comment by: অতিথি বলেছেন: আমিতো পাঁচ মিনিটে পাঁচটা ক্যান্ডি খাই ঃ)
১০. ২০ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:০৯
comment by: অতিথি বলেছেন: তাহলে ভাতের বদলে ক্যান্ডি??
খরচ তো কইমা যাইব..........
ভাল একটা বুদ্ধি.............

 



 


ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৮৫০৫