মালয়শিয়ায় বিভিন্ন রকম ফলের জুস খেয়েছি। ওরা বিশাল গ্লাসে বরফ (আগেই দিতে বলতে হয়) দিয়ে ভরে জুস দেয়। বরফ গুলোর আকৃতি অনেকটা রিং চিপস এর মতন। মাঝখানে ফাকা।
গার্লিক ব্রেড: এর কথা আমি বা গোপাল ভাঁর কোনদিন ভুলবো কিনা সন্দেহ। লংকাউয়ই দ্বীপে প্রথম এই খাবারের অর্ডারই দিয়েছিলাম। দেখে কয়েকবার গার্লিক টোস্ট খেয়েছিলাম। আশা করেছিলাম ঐ জাতীয় কিছু হবে। দেয়ার পর দেখলাম পাউরুিটর মধ্যে কাচা রোশুন ফরে দিয়েছে। সাথে আর কিছুনা। বহুকষ্টে একটা শেষ করলাম। "জানতে চাই" এর অনুরোধে গোপাল ভারও একটা (নাকি শেষ করেনি?) খেলো। ফলাফল হলো খুব খারাপ আমাদের ৩দিন গলা জ্বলেছিল। আর অন্য খাবারের টেস্ট পাওয়া শুরু করেছিলাম ১ দিন পর।
পাতোয়া: এটা ভালোই লেগেছিল, ডিম রুটির মতোন ভেজে তার ভিতর ফ্রাইড রাইস ভরে দেয়। এরা সস দিয়ে মনে হয় ভাজে। রাইস এর রং হয় লালচে আর মোটা চাল দিয়ে রাধে।
ফিস: আমি জানিনাহ কি মাছ। তবে ওরা কাচা মাছ দেখিয়ে দিয় বলল এটা রাধবে কিনা, আমরা ওর্ডার করলাম। খেতে খুবই মজা।
সি ফুড: একদিন কোকো বিচ (রেস্টুরেন্ট) এ সি ফুড খেলাম। এদের খাবারও খুব মজা। দাম একটু বেশি হলেও অন্যান্য রেস্টুরেন্টের সি ফুডের তুলনায় কম। রেস্টুরেন্টের লোকেশনটাও খুব সুন্দর। সাগরের পারি। তীরে কাকড়া হেটে যাচ্ছে। রেস্টুরেন্টের চৌবাচ্চাতেও আছে কাকরা, মাছ আরও কি কি যেন। ওরা ডাবটা খুব সুন্দর করে কাটে, অনেকটা বৈয়ামের মতোন, ডাকনা খুলে স্ট্র দিয়ে পানি খেলাম। খাবার খুবই মজার।
চিকেন সান্ডউইচ: টুইন টাওয়ারে ২ন্ড ফ্লরে খেয়েছে। আর্ট গ্যালারির পাশে। ওদের পরিবেশটাও ১র্স্ট ক্লাশ। খাবার এবং দাম দুটোই লা জওয়াব।
টমিইয়াম: আমি এক চামচ খেয়েছি। যারা দুনিয়ায় ঝাল ছাড়া কিছু বোঝেন না, তাদের জন্য এই সুপ। এর ঝাল গোপাল ভাঁড় কেও ভুগিয়েছিল।
থাক আর লিখলে ক্ষুধা লেগে যাবে আমার এটুকুই যথেস্ঠ।
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।