লংকাউই দ্বীপের সর্বোচ্চ চূড়ায়
২৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লংকাউই দ্বীপে ১দিন বেশি ছিলাম, কারন ফেরির টিকেট পাইনি। বারতি দিনটাতে গোপাল ভার আর জানতে চাই চাইলো হারিয়ে যেতে (ম্যাপ নিয়ে)। নতুন জায়গার অন্বেষনে। লংকাউই এর সর্বোচ্চ চুড়ায় একটা পাওয়ার হাউজ আছে। আমরা সেটা দেখার জন্য রওনা হলাম। মেইন রাস্তা থেকে একটা গেট দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। গেটে কোন গেইট ম্যান নেই। মনে হলো এই রাস্তায় কেউ কখনও আসে না। তারপর শুরু হলো গোপাল ভারের ড্রাইভিং এর পরীক্ষা। তেল যাতে সর্ট না পড়ে গাড়ির এসি বন্ধ করে জানালা খুলে দেয়া হলো। পাহাড়ের গা বেয়ে, একে বেকে আমরা চলা শুরু করলাম। একপাশে পাহাড় আর পাহাড়ের জংগল। অন্য পাশে খাদ। মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ার ছোট ছোট ঝরনা। মাঝে মাঝে পাখির ডাক শুনছিলাম। কোথাও কোথাও রাস্তা ভাংগা। কোথাও মানুষের আনাগোনার কোন চিহ্ন নেই। রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠছে তো উঠছেই। বাতাসের তিব্রতা বেড়েই চলেছে। আর দেখা যাচ্ছে লংকাউই দ্বীপ, পাহাড়ের উপর থেকে। অনেকক্ষন পরে একটা গাড়ি চোখে পড়ল, সেখানে বেশ কিছু সাদা চামড়ার টুরিস্ট। ওরা নাকি কি একটা পাখি দেখার জন্য দাড়িয়েছে। আমরা জানতে চাইলাম গাড়ি পাহাড়ের উপর পর্যন্ত যাবে? ওরা জানালো যাবে। আবার শুরু হলো চলা। একসময় চূড়ায় পৌছলাম। ওখান থেকে পুরো দ্বীপটা আর পাশের দেশের বর্ডার দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল চারিপাশ। সাগর, সাগরের বুকে ছোট ছোট বোট, শহরে বাতি জ্বলছে। আসলে শহরে তখন সুর্য ডুবে গেছে। আমরা পাহাড়ে বলে কুসুমের মতোন বিশাল সূর্যকে দেখছে। সবাই কিছু সুন্দর ছবি তুলল। দেখতে চাইলে গোপাল ভার কে বলুন। ওর কাছে আছে। পরে মনে হলো রাস্তায় তো লাইট নেই। আলো থাকতে থাকতে আমাদের গিরিখাত বেয়ে নামতে হবে। আবার নামলাম। সত্যি মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় যাওয়া উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুন